বুধবার, ৪ জানুয়ারি, ২০১৭

ভুতুড়ে কান্ড (ছোটদের ছড়া)


পুকুরের পাড়ে যত তালগাছ 
সকালে বিকালে হয় যায় মাছ 
পাড় থেকে ডুবে জলে। 

খুকু বলেছিল, "আমি তো জানিনা। "
খোকা ভাবছিল ,"হতে পারে কিনা ?"
দাদু ইশারায় বলে ,

"ঘুমিয়ে পড়গে ঘরেতে যে যার ,
দিনেই বলব ভূতের ব্যাপার -
রাতে তেনাদের ভোজ। 

রাত পোহালেই তাল গাছ ছেড়ে ,
ছায়া ছায়া হয়ে জলে গিয়ে পড়ে ,
মাছ হয়ে যায় রোজ ।।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recently published

অমূল্য

He ( Tagore) who sees all things in his own self and his own self in all things, he does not remain unrevealed.                     ...