This blog contains short stories, poems written by me in Bengali and English and also a few translations in English of some great works of the legendary Rabindranath Tagore.
রবিবার, ২৫ জুলাই, ২০২১
বন্ধু মহল
A Platformer
মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
আমার জন্মদিন
রবিবার, ১৮ জুলাই, ২০২১
রবীন্দ্র সুর-ব্যঞ্জনা
শনিবার, ১৭ জুলাই, ২০২১
শৈশব
শেষ ভিক্ষা
রবিবার, ১১ জুলাই, ২০২১
ছোট প্রাণ ছোট ব্যথা
টুকরো কথা , টুকরো হাসি , এক টুকরো পাওয়া
একটি রেখা ঊষার কিরণ , একখণ্ড চাওয়া
একটুকরো ছেঁড়া মেঘে অস্তরবির সোনা,
হাজার ঝিনুক খোঁজার পরে একটি মুক্তা দানা,
বর্ষা রাতে বিপথ পথে হঠাৎ তড়িৎ আলো–
তপ্ত দিনের দহন জ্বালায় ঈষাণ কোণের কালো ।
মান মাথুরের পালার শেষে অভিসারের আশ–
হোক না শুধু একটি রাতের রাধার অভিলাষ ।
ঝড়ে-জলে ঘর ভেঙেছে , ভাঙা দেওয়াল ফাঁকে/
সন্ধ্যামণি ফুল ফুটেছে কেই বা দেখে তাকে–
একটি মেয়ে তুললো তাকে রাখল আঁচল কোণায়
গাঁথবে মালা, দেবে তাকে গান গেয়ে যে শোনায়।
তুচ্ছ এসব মূল্য- বিহীন অর্থহীন -ও বটে –
বড় যারা তাদের কাছে নিন্দামন্দ জোটে।
শিউলী তবু ফুটেই ঝরে, শিশির বিন্দু মরে
অন্ধ বধূর অশ্রুকণা লুকায় আধাঁর ঘরে।
অনাদরের বিন্দু দিয়েই সিন্ধু আছে ভরা–
আকাশজোড়া আলোর ভূবন মাটির বসুন্ধরা।
তোমার আমার জীবনগুলি বরং স্বপন- প্রায়
সুখের সাধের কাণাকড়ি আজ আছে কাল নাই ।
দুলাল বন্দ্যোপাধ্যায়
কোলকাতা
Recently published
অমূল্য
He ( Tagore) who sees all things in his own self and his own self in all things, he does not remain unrevealed. ...
-
বৈশাখী পূর্ণিমা (পরিবর্ধিত ও পরিমার্জিত) বিষণ্ণ সায়াহ্ন বেলা, ক্ষীণ জলধারা অজয়ের। পাড়ে আছি বসে। রৌদ্র-দহন-দগ্ধ পাথরের টিলা, আধ-ডোবা পানস...
-
শ্রীমদ্ভগবত গীতায় অর্জুন-১৩ শ্রীগীতার এই ত্রয়োদশ অধ্যায়টি " ক্ষেত্রক্ষেত্রজ্ঞবিভাগযোগ"। অধ্যায়টি জটীল ও এই যোগ জানায় পরমাত্ম...
-
শ্রীমদ্ভগবত, অর্জুন --পর্ব ১২ ভক্তিযোগ একাদশ অধ্যায় আমাদের সেখানেই শেষ হোল যেখানে শ্রীকৃষ্ণ ভগবান প্রাপ্তির সর্বশে...