রবিবার, ৮ জুলাই, ২০১৮

মারীচ মায়া

এক 


ভালোই হয়েছে বন্ধু এসেছে 
চৈত্রের বেলা শেষে ,
ভালোই লাগছে বন্ধু এসেছে 
প্রণয়ের হাসি হেসে। 
সাজায়ে রেখেছি প্রেমের অর্ঘ্য 
শিমুল পলাশ রাঙা 
মহুলের বনে বাসর - শায়ান 
বিয়া ছেড়ে আজ সাঙ্গা।
  
নিলাজ মনের মাধুরী ছড়াব 
ভাদু আর টুসু গানে ,
ঝুমুর বোলের তুলে ঝংকার 
ঘুঁঘুরের মিঠা  তানে। 
হলুদ পাখীর নরম গলায় 
প্রেমের সুরভি বিলাব ,
চাঁদের আলাতে   মাদলের তালে 
অঙ্গে অঙ্গ মিলাব।

শাল পিয়ালের ছায়ায় ছায়ায় 
লুকায়ে লুকায়ে খেলা 
তুমি আমি জুটি কাটাব জীবন 
বসাবো প্রাণের মেলা। 

দুই 

ভাঙল হটাৎ স্বপণের ঘোর 
ভেঙ্গে গেল খেলাঘর 
প্রণয়ী আমার ঘাতকের বেশে - 
এ কোন মায়াবী বর ?

বিক্ষত করে অক্ষত বুক 
নিঠুর নখর অঘাতে ,
সঞ্চিত চিত-সম্পদ সব 
লুণ্ঠন করে দুহাতে। 

ঘন বন-কেশ লালসা আগুনে
জ্বলে জ্বলে পোড়া চিতা -
পঞ্চকোটের পঞ্চবটিতে 
আমি ধর্ষতা সীতা। 

ঝুড়ি ঝুড়ি ভরা সহমর্মিতা 
সমব্যথী কত আসে 
মায়াকান্নার অভিনয় শেষে ,
পিশাচের হাসি হাসে। 

বন্য প্রেমের মত্ত আবেগে 
কারে  যে ডেকেছি অবেলায় -
রূপের লালচে আসে নাই সে যে 
এসেছে রক্ত পিপাসায়। 
ঘরের  মরদ যত কালো হোক 
সে আমার মরমিয়া -
তারই হাতে থাক  মরন বাঁচন 
আমি সতী পুরুলিয়া । 



--------------------------------------------------------------------------------------------------------------------------












Grand Son ( The Friend of my life)

Gone afar though,yet
I have borne in my heart
The tune of your steps innocent.
When, i imagine, i too, was as you are now
I had an inseparable affinity with you-to-be.

You''re  come now .
Your Glorious invincible presence
Heralds: Unfurl the sail
To sail together in the ocean of life.
Let it,then,be my destiny .
Let "thy will" , my friend, "be done"
And mine be undone from now on .......

জীবন সখা (দাদুভাইয়ের জন্মদিনে )

আজ আমি আছি
দিগন্ত রেখার কাছা কাছি।
দৃষ্টি ক্ষীণ , তবু কল্পনায় ভাসে
তোমার চারণ ছন্দ  আকাশে বাতাসে।

মনে হয় বিস্মৃত দিনের কোন সুদূর সকালে
লুপ্ত চিহ্ন শৈশবের স্বপ্ন দেখা কালে
তোমার আমার ছিল মিলন মধুর
তুমি ছিলে সম্ভাবনা -অনন্ত সুদূর।

তুমি এলে ,সঞ্জীবনী মন্ত্র দিলে প্রাণে
আবার আমার যাত্রা নিখিলের আনন্দ সঞ্চারে।
যত দূর নিয়ে যাবে তুমি ,যাব সাথে
আমার পাথেয় আছে ভরা ওই  দুটি সুকুমার হাতে।

বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮

নববর্ষ

যত ক্ষয় , যত  ক্ষতি , ব্যর্থ প্রয়াস ,
তৃপ্তিহীন আকাঙ্ক্ষার সফেন উচ্চ্বাস 
চৈত্রের চিতাভষ্ম মেখে যাক উড়ে
অতীতের অন্ধকারে। সর্বনাশা ঝড়ে
ভেঙে যাক জীর্ন  এই পুরাতন ঘর।
বিস্মরণে লুপ্ত হয়ে যাক আত্মপর 
আসুক নূতন কাল নূতন প্রভাতে
তুমি আর আমি, বন্ধু , মিলে একসাথে 
ভাঙা ঢেলা দিয়ে গড়ি স্বপ্নের ভুবন। 
ছেঁড়া আশা জোড়া দিয়ে নবীন জীবন 
আবেগ আবির রাঙা দুহাত বাড়ায়ে 
শুভ নববর্ষটিকে ধরুক জড়ায়ে। 
মঙ্গল আলোয়  ভরা প্রসন্ন ধরণী 
গাইবে মধুর সুরে প্রেমের রাগিনী।।

------------------------------------------------------------------------------------------------

বুধবার, ৪ এপ্রিল, ২০১৮

ব্যথা বৈশাখের

"ভালো আছেন কাকু ?"
দূরভাষে ভেসে এল ভুলে যাওয়া স্বর। 
"কে তুমি মা , কি তোমার নাম ?"
"সমাদৃতা। "

হায় আমার নির্মম বিস্মৃতি !
স্নেহের সে সমাদৃতা , অনাদৃতা আজ ?

এই ভাবে ছেড়ে ছেড়ে আসি 
আমার আত্মীয়কুল , প্রাণের দোসর ,
মানসী প্রতিমা , বাৎসল্য-রসসিক্ত জীবন্ত পুতুল। 
আত্মসর্বস্বতা ঢাকে বিবেক, আবেগ। 

এখন অন্তিম হাসে নিয়তি নিয়মে। 
উপেক্ষায় চলে গেছে যারা বহুদূরে 
তাদের করুণ ডাক, ছায়া ছায়া মুখ 
ভেসে ওঠে অনুজ্বল, গ্লানিমাখা হৃদয়ের পটে। 

'ফিরিবার পথ নাহি ' -
হাহাকার ধ্বনি বুকে ঝড় তোলে 
ভস্মমাখা বৈশাখের দিনান্ত বেলায়। 
আমি অসহায়। 
                             (পরিমার্জিত)

দুলাল বন্দ্যোপাধ্যায় 
০৪/০৪/২০২২

--------------------------------------------------------------

Recently published

অমূল্য

He ( Tagore) who sees all things in his own self and his own self in all things, he does not remain unrevealed.                     ...