শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭

ভাই পরবাসে

ভাই আমার , সহোদর , আত্মার আত্মীয়
ছেড়ে গেছে মনে হয় অগুন্তি বছর।

ভেসে আসে কণ্ঠস্বর   - সে আকাশবাণী
কানে ভাসে কিছুক্ষন পশে না মরমে
পাইনা গায়ের গন্ধ, হাতের পরশ।

ভালো আছে এই টুকু জানি। সুখে আছে
মানি। সান্ত্বনা বুকে নিয়ে বাঁচি। তবুও
জল -ঝরা দিনশেষে ভিজা আঙ্গিনায়
শান্ত সন্ধ্যার এই অলস প্রহরে -
মনে পড়ে সেই চোখ , সেই কচিমুখ ,
অসহায় সেই ডাক , "দিদি , তুই কই ?"

চমকে আপনা ভুলি , ডাকি , "ওরে ভাই ,
এই আমি , আয় , খেয়ে নিবি , আয়। ওই
নামল আঁধার ঘোর ঘন বরষায়। "
সম্বিৎ ফিরে আসে বিদ্যুৎ শিখায় -
ভরা-জল চোখ মুছে দেখি কেউ নাই।

------------------------------------------------

শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭

ওঁ ভূঃ ভুবঃ স্বঃ

ওঁ ভূঃ ভুবঃ স্বঃ
তৎ সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি 
ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ -

ওম - এই যে সম্মুখে দৃশ্যমান জগৎ , উর্দ্ধজগৎ এবং তারও উপরে উর্দ্ধতম অদৃশ্য জগৎ - কে প্রণাম করি

ঐ সূর্য , যিনি বরণীয় ( তাঁর ) তেজোময় মহিমা ধ্যান করি। তিনি যেন আমাদের (শুদ্ধ বুদ্ধির ) আলোকিত জ্ঞানের অধিকার দান করেন। 

Om - I bow to this Infinite world, the world what I behold, the world that shines above and the world that exists beyond.

The sun, to which I bow, which I contemplate, to Him I pray for the gift that illuminates the Darkness of my unknowingness.

What is Dark in me illuminate, OM.

--------------------------------------------------------------------------------------------------------------------------

শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭

আত্মোপলব্ধি / Self - realisation

আত্মবিস্মৃতি আমাদের শতাব্দী প্রাচীন রোগ। তাই আমরা আমাদের সহস্রাব্দ -প্রাচীন আদর্শকে ভুলে আছি।

হাজার হাজার বছর আগে , এই ভারতভূমির তপোবন ছায়ায় - আমাদের প্রাচীন মাতা , আমাদের নারীকণ্ঠ হতে ঘোষিত হয়েছিল অমৃত বাণী ,

অসতো মা সদগময়ঃ
তমসো মা জ্যোতির্গময়ঃ
মৃত্যোর্মামৃতং গময়ঃ......।

হে সত্য , অসত্য থেকে আমায় মুক্ত কর। হে জ্যোতি , অন্ধকার থেকে আমায় আলো তে মুক্তি দাও। হে অমৃত , মৃত্যু ছাড়িয়ে আমায় মৃত্যুহীন জগতে মুক্ত কর।

সান্ত থেকে অনন্তের পথে আমায় চালিত কর।


--------------------------------------------------------------------------------------------------------------------------

Self - realization

Self-forgetfulness is a century old ailment we are suffering from. As a consequence we scarcely think of our old ideology of Humanity.
Thousand and thousand of years ago, the Mother India, the universal motherhood, standing in a hermitage proclaimed :

O the Eternal Truth, Set my self at liberty from what is untrue from Darkness to light, from Death to Immortality.

Lead me, to the world of Eternity. I bow to thee.

Om

--------------------------------------------------------------------------------------------------------------------------


রবিবার, ৯ জুলাই, ২০১৭

My fairy left me

My Sweet fairy came down from no-where
And had her signs left everywhere
leaving me in trance, why?

I see her grace in the moon above
I see her glance in the evening star
I find her image floating in the sky.

The 'Mallika' has stolen her smile
The cloud has stolen the shadow of her hair
And the birds are still imitating her tune subtle
I, the unfortunate, now sitting empty-handed-
A beggar heavy hearted bereft of joy.

A grey beard is a trespasser though weeping
On the fairy land, I'm told; yet, but
An old has no bar to think and dream.
And so, in the gloom of pain I paint
A lively beauty of yours, My darling

------------------------------------------------------------------------



বিরহী দাদুভাই

দূর দেশ হতে এসেছিল পরি 
ছড়ানো রয়েছে চিন্হ তাহারি 
         তাই দেখি আর ভাবি। 

চাঁদে আছে তার মুখের লাবনি 
সন্ধ্যা তারায় চোখের চাহনি 
         নীলাকাশে ভাসে ছবি। 

হাসি তার ভাসে মল্লিকা ফুলে
কুন্তল ছায়া মেঘের আঁচলে 
         পাখীরা নিয়েছে গান 

আমি এসে দেখি সে গেয়েছে উড়ে -
গভীর বেদনা অন্তর জুড়ে 
             বুক ভরা অভিমান। 

পরিদের দেশে নাই আর ঠাঁই ?
শুধু সান্তনা স্বপ্ন দেখায় 
        সেই ভালো সেই ভালো। 

মূর্তি তোমার মনে মনে রাখি 
না দেখা আঁধারে একা বসে থাকি 
       জ্বালায়ে স্মৃতির আলো। 

------------------------------------------

রবিবার, ২১ মে, ২০১৭

Awakening of Consciousness

 Tagore's thought

The wayfarer's on his unending journey,
Now left alone, finds none with him,
He has someOne, has been feeling the Touch
of Someone in all his pain and pleasures,
Though he has seen Him never.


The soothing darkness engulfs all what 
he is and what he has -
Leaving him face to face with Him -
Beyond his hopes and hopelessness. 

Translated by Dulal Chandra Bandyopadhyay, (bowing down my 'soul' before the Greast ).


---------------------------------------------------------------------

উপলব্ধি

অফুরান পথ চলেছে পান্থ একা।
   কাছে যারা ছিল, সাথে যারা এলো,
    অচেনা আঁধারে কোথায় মিলালো ?
    জীবন কালের শেষের প্রহরে 
                       কোথায় জীবন-সখা ?



সবাকার সাথে পরশ পেয়েছি যাঁর 
কোনো দিন তাঁর দেখি নাই মুখ
সব সুখ মাঝে তাই ছিল দুখ। 

 আজ দেখি তাঁরে নিবিড় আঁধারে -
                         সুখ দুখ একাকার। 


------------------------------------------------------------------------------

বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭

গুলঞ্চ - সহেলি


দিতে পারি নাই মালঞ্চ আবাস 
           বসন্ত বাতাস - তাও নাই। 
পাষান পুরীর নিরালোক কোনে 
                 বয়েছ প্রবাস বেদনায়। 

তবু অন্তরে সুষমা - সুরভী 
                 রেখেছিলে প্রানপনে,
রঙে রূপে তার অমর্ত্য মাধুরী 
                  বিকশিত শুভক্ষণে। 

এ -দান তোমার চির অম্লান 
             থাকুক দু চোখ জুড়ে -
অর্থ -স্বার্থ -নিগড়ে-বদ্ধ 
                নিঠুর পাষান-পুরে। 


------------------------------------------------------------------

রবিবার, ১৯ মার্চ, ২০১৭

বসন্ত - বিলাপ


উথালি পাথালি আজ ফাগুন বাতাস ,
মরা মরা গাছে - ফুল ফুটেছে দেদার। 
বনের হরিণ থেকে ঘরের হরিণী -
কস্তুরী - সুবাস - নেশা সকলের মনে। 

মাতালের মত চলে অপথে বিপথে। 
উঁকি মেরে দেখে চুপে একোণে সেকোনে 
নিজের মনের জুটি লুকালো কোথায় -
আবেগ - আবির নিয়ে প্রেমের থালায়। 

কুহু কুহু ডেকে চলে সকাল বিকাল -
বউ হারা কোকিলের চোখ গেল জ্বলে -
নিলাজ ছেনালদের মাতামাতি দেখে। 
জাতনাই, ধর্মনাই, কুল ভেঙে ওড়া -
ভাল নয়, ভাল নয় বলে' বার বার -
কানের খেয়েছে মাথা যত মুখ পোড়া। 
জোয়ান বসন্ত এলে সব ছার খার -
সংসার ভেঙে গেল কোকিল বুড়ার। 

-------------------------------------------

শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭

Devotion to love that ends SELF


Your love wounds me,
Brings tears to my eyes.
I feel pain unbearable - yet
A sense of joy stirs my self.

I'll trudge the way infinite
With my feet bleeding to see your face.
My heart hears your flute and weeps.

Sorrow, as if, has its beauty soul-ravaging.
Know I, 'Me' will die when I meet you
Yet I cannot but respond to your call -
My dear, My friend, My love, MY ALL!

(Translated by Dulal Chandra Bandyopadhyay.)
----------------------------------------------

This is the versification of the famous song 

কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে -
নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে ।। 
তোমার অভিসারে যাব অগম - পারে 
চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে ।।

পরানে বাজেবাঁশী নয়নে বহে ধারা 
দুঃখের মাধুরীতে করিল দিশা হারা। 
সকলই নিবে কেড়ে দিবে না কিছু ছেড়ে -
মন সরেনা যেতে , ফেলিলে একি দায়ে ।।

written by Rabindranath Tagore

Listen to the song here !!!

শনিবার, ১১ মার্চ, ২০১৭

বসন্ত - অভিসার

এসেছে চৈত্রমাস। 
ফুটছে তো শিমুল পলাশ -
শালগাছে ভুরি ভুরি ফুল ,
আমগাছ , আমলকি নিজের মুকুল ভারে, নিজেরা আকুল। 

তবে চল যাই -
সুবর্ণরেখার পাড়ে দুদিন কাটাই। 
ছিলাম হাজার ক্রোশ দূরে 
ভারতের শেষ দিকে তিরুবানন্তপুরে। 
বছর পাঁচেক হল আছি ,
মিয়াঁ মরদ মিলে খাটি - খেয়ে পরে বাঁচি। 

ছুটি নিয়ে দেশ-মুখে পাড়ি। 
মন ছুটে আগে আগে যত ছুটে গাড়ি। 
দেশে এসে একি দেখি ? হায় ভগবান !
কোথা গাছ ? কোথা ফুল ? - পাথর খাদান।

বুধবার, ৮ মার্চ, ২০১৭

A Pray for Preying upon

তমসো মা জ্যোতির্গময়ো
(Lead me to Light from the Dark)


"Witch Witch " - have her beheaded,
Blasphemous ? Burn her alive.
Seeks for Wisdom ? Fire, fire instead.
Natural denial ? Stab, till she's dead.

Let there be a high mound
Of only female carcasses, O, Yes,
In this candle-lit dinette -
For dinner delicious, as today  
We celebrate the International 
Women's Day.

Happy International Women's Day!!!
-------------------------------------------------

সোমবার, ৬ মার্চ, ২০১৭

২১ সে ফেব্রুয়ারি

মায়ের কোল, মায়ের আঁচল, মায়ের ভালোবাসা 
মায়ের বুকের অমৃত পান, মায়ের মুখের ভাষা, 
মায়ের হাতের আদর সোহাগ, মায়ের স্নেহের ডাক 
আর যা কিছু সব নিয়ে নাও এইটুকু ধন থাক্। 
                       ‌‌ ‌          --দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায় 



" ওরা চল্লিশ জন কিংবা আরও বেশি 
যারা প্রাণ দিয়েছে ওখানে, 
রমনার রোদ্রদগ্ধ কৃষ্ণচূড়া গাছের তলায়।" 
                       –মাহবুব -উল - আলম চৌধূরী। 

আজ ২১শে ফেব্রুয়ারী। আন্তর্জাতিক ভাষা দিবস। ২১শে ফেব্রুয়ারী ‌দিনটির ইতিহাস, ঐতিহাসিক তাৎপর্য্য, মরণ-বরণ-করা‌ শহীদদের– রফিক, জব্বর, বরকত, সফিকুল ভাইদের– আত্মবলিদানের অমর কাহিনী লেখা হয় কাগজের পাতায় পাতায়, পঠিত হয় শত-সহস্র স্মরণ মঞ্চে এবং তাইই তো কাঙ্ক্ষিত, প্রত্যাশিত তাঁদের কাছে যাঁরা এই পরম সাধনার সম্পদটির উত্তরাধিকারী । সঙ্গে সঙ্গে আত্মসমীক্ষারও আজ প্রয়োজন‌, সত্যই কী আমরা ‌ আবেগের শোণিতাঞ্জলী-বিধৌত‌ এই  মহান উত্তরাধিকার বহন করার যোগ্যতা দেখাতে পেরেছি ?

মাতৃভাষার স্বীকৃতি, সম্মান এবং অধিকারের জন্য একটি জাতি বুকের রক্ত ঢেলেছিল এই দিন। 'আ মরি বাংলা ভাষা !' "বাংলা ভাষা, আমি, আমরা আজ তোমার জন্য মরণ বরণ করব - তবু তোমায় ছাড়বো না মা !" 


মানুষের সভ্যতার ইতিহাস রক্ত বমন, রক্ত -প্রস্রবণ আর রক্ত প্লাবনের ইতিহাস। এক কথায় যুদ্ধের গৌরব-গাথার আবরণে ঢাকা আত্মহননের ইতিবৃত্তান্ত। ধর্মপ্রচার, দেশদখল সম্পদ লুন্ঠন, ক্রীতদাস সৃষ্টি এবং ক্রীতদাস আহরণ - এই সকল উদ্দেশ্য চরিতার্থ করার বাসনাতেই যুদ্ধ।  আর সেই যুদ্ধে লিপ্ত জাতি-গোষ্ঠী-সম্প্রদায়-য়ের  বাইরে অসংখ্য নর-নারী-শিশুর রক্তাক্ত দেহ স্তুপাকার হয়ে পঁচে গেছে, গলে গেছে, যারা বেঁচেছে তারা মরেছে মহামারীতে। সে মরণ আরও নারকীয়। তবু যুদ্ধ-ক্ষেত্র ধর্মক্ষেত্রঃ
"ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসুব:।"
এর চেয়ে নির্লজ্জ্ আত্ম-প্রবঞ্চনা আর কি হতে পারে ?

কিন্তু যুদ্ধক্ষেত্রও যে ধর্মক্ষেত্র হয় - প্রাণের ধর্মক্ষেত্র,  জীবনের ধর্মক্ষেত্র তা দেখিয়ে দিয়েছিল এই বাংলাদেশ - এই বঙ্গবাসী ১৯৫২ সালের ২১শেফেব্রুয়ারী, ৮ই ফাল্গুন ১৩৫৮ বঙ্গাব্দ। 

চোখের সামনে মায়ের নিগ্রহ, মায়ের লাঞ্ছনা ? তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে, বুকের রক্ত ঢেলে শত্রুর এগিয়ে আসার পথ পিচ্ছিল করে তুলব - এই সংকল্প - সাধনে যে যুদ্ধ, যে আত্মবলিদান তার ইতিহাস রচনা করেছে বাংলাদেশ। প্রকৃত বাঙালি সত্তার অধিকারী বাংলাদেশের মহান মানব গোষ্ঠী - তাঁদের আনত প্রণাম। প্রণাম জানাই আসামের, ঝাড়খণ্ডের বাঙলা ভাষা সংরক্ষণের জন্য মরণপণ যোদ্ধাদের চরণপ্রান্তে।

মাতৃবক্ষ -সুধা পান করার সঙ্গে সঙ্গে মাতৃ-হৃদয়-নিঃসৃত কোমল ভাব-রস আমাদের অন্তরে প্রবেশ করে।  আমাদের স্নায়ুতন্ত্রে সঞ্চারিত হয়, আমাদের হৃদয় , আমাদের চেতনা নিসিক্ত হয়।  মাতৃ-চিত্তের স্নেহ,  বাৎসল্য, প্রেম, প্রীতি আমাদের জৈবিক পশুত্বকে নাশ করে, জীবনাচরণের মধ্যে নিয়ে আসে মনুষত্বের ধর্ম - মানবধর্ম।

সর্বশক্তিমান কে ? কোথায় থাকেন তিনি ? কেউ কি জানে ?

কিন্তু সর্বশক্তিপ্রদায়িনী মা, তিনি রয়েছেন আমার জীবনের সৃষ্টি থেকে বিলয় পর্যন্ত অচ্ছেদ্য, অবিচ্ছেদ্য, অবিচ্ছিন্ন –শরীরে এবং সংস্কারে।  সেই মায়ের দেওয়া ভাষা যার প্রথম সুর, প্রথম স্বর, প্রথম ছন্দের দোলায় আমার সৃষ্টি, যার উষ্ণতায় আমার চেতনার জাগরণ, যে  ভাষার বাণী-বন্যায় আমার অস্তিত্বের প্রবাহ, তাকে ত্যাগ করি কোন মূল্যে ? বরং বরণ করি, ধারণ‌ করি , লালন করি প্রাণের বিনিময়ে !

আজ ২১সে ফেব্রুয়ারীর ঐতিহাসিক শুভলগ্নে মাকে স্মরণ করবার, প্রণাম করবার পবিত্র মুহূর্তে বাংলা ভাষার জয়গান গেয়ে যাই।

আজ বাংলা ভাষার নুতন আশার দিন। এ আশা ব্যাপ্ত হওয়ার, বিস্তৃত হওয়ার "দুর্মর আশা "। কালের বিধান হয়তো এমনই ছিল যে, "আমরা দেখব এবার জগৎটাকে" - বলে বেরিয়ে পড়েছি।  এই পৃথিবীর কোণায় কোণায় আজ বাঙালি ঘর গড়েছে, ঘর বেঁধেছে। কত ভাব, কত ভাষা, কতনা সংস্কার সংস্কৃতির সঙ্গে তার পরিচয় ঘটেছে।

কিন্তু তবুও, এই ধরিত্রী-ধাত্রীর বিপুল অঞ্চল তলে যখন যেখানেই থাকি, দিনের শেষে, সমস্ত কর্ম কোলাহলের অন্তোধ্যায়ে যখন আত্মমগ্ন হই তখন সেই তন্দ্রালসা সন্ধ্যায় জন্ম -জন্মান্তরের চিরসান্ত্বনার ডাক আসে ••••, "আয় বাবা, ঘরে আয়।"
_______________________________________

মায়ের ডাক 

      দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায় 


"আয় বাবা, ঘরে আয়, 
এই তো রয়েছি বসে আঙিনায়। 
চাঁদের চন্দনে লেপা, শীতল পাটিতে ঢাকা, 
খড়িমাটি আলপনা আঁকা এই ঘরে। 
থেকে যা না দুটো দিন, কয়ে যা না কথা - 
শরমের, মরমের - বল্ প্রাণ ভরে।" 

"-- আমি আসছি, আমি আস্যা পড়সি মা।" 

সবার মা তো আমারো মা 
যখন সেথায় আছি ; 

কিন্তু যখন আসি আমার 
মায়ের কাছাকাছি - 

তখন 'মা' 'আম্মা' শব্দগুলান 
ছটফটিয়ে আসে। 
খাঁচার ভিতর পাখী যেমন 
বাঁচে বনের বাসে। 

তিস্তা গঙ্গা পদ্মাপাড়ের 
লক্ষ হাজার মা - 
ডাকতে থাকে "আয়, বাবা, আয় 
মুড়ি খাইয়া যা। 

শালিধানের চিড়া দিমু 
বিন্নিধানের খই, 
মিঠা নারকেল, গুড়ের নাড়ু, 
ঘন দুধের দই। 

হাঁকায়ে কই, "যাইতাসি মা 
কন্ঠ ভরা স্বরে - 
বন্ধুরা সব সঙ্গে আছে 
রাইখ্যো থালা ভরে। 

রবিবাবু, দুখু মিঞা, 
জসীম ভাইরে কই - 
ঘরে আমার মস্ত উঠান 
মায়াতে থৈ থৈ। 

মা, ঠাম্মা, বোনের মায়া, 
মায়া বৌয়ের কথায়। 
সারা পথের ক্লান্তি আমার 
এক পলকে ভুলায়।" 



দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায় 
২১শএ ফেব্রুয়ারী, ২০২৫ 
ব্যাঙ্গালোর/শিলিগুড়ি। 

(কবিতাটি পরিমার্জিতরূপে পুনঃপ্রকাশিত)।
______________________________________

রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭

Call of Life

Introduction of the poem 

It is being seen that some writers(my honour to them), recently feel irresistibly fascinated to  the life and wild nature of Jharkhand having little acclimation or acclimatization to the life and nature of of this ancient Hilly and Wild earth. I am the son of this soil. Here Love prevails and l love my cradle.
     
   Call of Life 


Wild love rains in Jharkhand when the Rain  God heralds his arrival. Woods with the winds,  hills with the clouds and streams with the  showers fall in love as violently as the tuskers  of the Dalma mounds wage war to conquer  the  briskest of their young sweet hearts. 

Why then, Dulali Mejhan will stay at home? 

Over there, at the foot of that hillock, 
Hiron Soren is ploughing with a couple of furious buffaloes under a yoke. The rain, 
like Madeira, has maddened him too. 

Carried away by the 'Jungli' smell of the wet  earth, and being desirous for the black, mud- smeared body of Hiron, she steps out of her  hut, drenching herself in the shower, wobbling  up and down the ridges of the field until Hiron  comes rushing to her and holds her up and  embraces her with his arms as a black python  hugs 'lovingly' a black beagle. 

Now the plateau is inundated with rain dense,  love wild, emotions amorous. Hiron and Dulali  are swept away by the deluge of irresistible  outburst of passion - they are the incarnations  of Adam and Eve.
They bring about that desire that makes the  barren Earth impregnated with Life and make  this gifted planet animated for ever. 

Civilizations perish but woods and hills, rivers and fields, Hiron and Dulali are undying, immortal, imperishable. Love creates Life and Life creates Love . 
 Hail to thee, Love and Life ! 

Dulal Bandyopadhyay, 
3/2/'22 
Revised and republished. 
16/11/2024.

--------------------------------------------------------------------------------------------------------


মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৭

মোরা সবচেয়ে বড় জাতি

ডাইনি অপবাদে ঝাড়গ্রামে নৃশংস হত্যা - এ বি সি ডি -- আনন্দ
(ফেব্রুয়ারী ১০, ২০১৭) 


মোরা সবচেয়ে বড় জাতি। 


শাঁখফুঁকা গ্রামে আজ বিরাট আসর
মাঝকুলি হরিমঞ্চে জনগণ-গুরু পাঁচজন।
পঞ্চরত্ন শোভা যেন বল্লাল সেনের রাজসভা।
মাথার পিছনে গোক্ষুরাকৃতি টিকি আছে দুজনের, 
আর দুজনের কপালে রয়েছে আঁকা চন্দন তিলক।
একে একে ওঠে আর জোরে জোরে বলে :
"বেদ, ব্রাহ্মণ, উপনিষদ, পুরাণ, গীতা, চন্ডী --মহাশাস্ত্র। 
শুনেছ তো নাম ?"

                                " - শুনেছি শুনেছি মহাশয় -"
সমবেত জনতার কন্ঠস্বরে দ্বিধাহীন সায়।
"তবে কর প্রণাম " - মাথা নিচু হাজার লোকের।

"যুগ যুগান্তর ধরে সভ্যতার দীপ্ত মশাল জ্বেলে
ধরেছি আমরা। অজ্ঞানের অন্ধকার হতে
মুক্ত করে ধরাধাম মহাজন কত -- বর্ধমান, 
বুদ্ধদেব, আচার্য শঙ্কর, শ্রীচৈতন্যদেব এসেছেন, 
গেয়েছেন অমরার বাণী - জানো তো তা ?"
"জানি জানি" - আবার উচ্চরোল - "কর নমস্কার "
আবার দু হাজার হাত হোল এক হাজার।

"আর শোন, আমরা আর্য - বিশ্বশ্রেষ্ঠ নর।
ধর্মে, কর্মে, জ্ঞানে কত উঁচু আমাদের মাথা -- 
দেখাও তা , চল , গড়ে' তুলি বিপুল দেউল ;
যার তলে শতকোটি সভ্য নরনারী হবে জড়ো।
সিন্ধু সভ্যতা গেছে যাক, হিন্দু সভ্যতা হবে বড়।

হাততালি, জয় জয় -- জয়াক্কার চারিদিকে। 
এমন সময় উদ্ভট, উৎকট হট্টগোল এল ভেসে। 
সকলে পিছনে ফেরে, দেখে 'মহাবীর' নামের তরুণ 
এক হাতে কাটা মুন্ডু, অন্যহাতে লাল তরবারি। 
রক্তের ছোপে ছোপে রঙ্গিন শরীর নিয়ে 
ছুটে আসে নাচের ভঙ্গিতে। 

                              পিছে পিছে তার 
সন্ধ্যা আসে দ্রুতপায়ে আঁধার চাদরে 
ঢেকে দিতে মেয়েদের মুখ। সভাভঙ্গ। 
জনগন-অধিনায়ক কোথায় উধাও ? কিছুক্ষণ 
এদিকে ওদিকে ছোটাছুটি ; তবে মোটামুটি 
স্বস্তি এল তো গাঁয়ে - মহাধর্ম ডাইনি সংহার। 

অমানবিক নারকীয় -- টিভিতে এমনই বল যা তা ;
তবু মনে রেখো পাঁচ হাজার বছরের পুরানো সভ্যতা। 

(লেখাটি পরিমার্জিতরূপে পুনঃ প্রকাশিত হোল।) 

দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায় 
২১/০৯/২০২৩। 


-----------------------------------------------------------------





সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭

বর্ষা এসেছে বাথানবাড়িতে


বর্ষা আসে বাথানবাড়িতে 

আমার ঘর সাঁওতাল পরগনায়‌। এখন কিছু লেখক বা কবি, যাঁরা ঝাড়খণ্ড বা ছোটনাগপুরের মালভুমি অঞ্চলে দু'একটি  বার পরিভ্রমণে গিয়েছেন, তাঁরা ওখানের আদিবাসী, অধিবাসীদের ভাষা নকল করে' ,  তাদের জীবনছন্দের বাইরের দিকটির প্রতি লক্ষ্য রেখে কবিতা, গল্প রচনায় মন দিয়েছেন৷ কিন্তু যাঁরা ঝাড়খণ্ড বিশেষজ্ঞ সাহিত্যিক যেমন সুধীর করণ ( চাইবাসা), নন্দলাল বাউরি (পশ্চিম বর্ধমান) এবং আরো অনেকে, তাঁরা জানেন ওই কথ্যভাষা উচ্চারণগতভাবে এমনই বিচিত্র এবং গোষ্ঠীগতভাবে এতই বিভিন্ন যে লেখ্যভাষা হিসাবে তাকে গ্রহণ করা প্রায় অসম্ভব। কিন্তু সাধারণ চলিত বাঙলায় অসাধারণ গবেষণামূলক গ্রন্থ রচনা করতে তাঁদের তো অসুবিধা হয়নি। 
আমি আমার লেখা একটি কবিতা ও তার ইংরেজি অনুবাদ।   
_______________________________
 
বর্ষা আসে বাথানবাড়িতে 


মেঘ মেদুর বরষা।
বিকালে আঁধার নামে বাথানবাড়িতে।
মুক্তকেশী, সিক্তবসনা দুলালী মেঝান
আধডোবা আলপথে চলে আর টলে -
বুকে নিয়ে থৈ থৈ কামনার ঢেও।
রাখাল বাগাল, হেলে, ঘেঁষুড়ে ছোঁড়ারা
ড্যাব ড্যাবে চোখে দ্যাখে আর মরে।

সেও চায় ঠারে ঠোরে, ঠোঁট টিপে হাসে।
কিন্তু যাকে ভালোবাসে সে যে ওই দূরে -
 ঠাওর গিয়েছে ঠিক তার ঠিনে ।
মাদলিয়া হিরণ সোরেন -
কাঁধে হাল, গতর সুঠাম, মারাং জোয়ান।

'উয়ার ল্যেগেই, তো ধীরে ধীরে চলা ,
পিছল কাদায় পড়া কতবার করে।
ইঙ্গিত বুঝে নেয় জঙলী হিরণ
বেসামাল দুলালীকে ছুটে এসে ধরে।
জুত করে সামলায় হাল,
অন্য হাতে পাঁকালি দুলালী।
বড়ই নিলাজ এই তেঁদড় হিরণ -
জলকাদা দ'লে দ'লে
গাঁয়ে ফেরে মু-আঁধারি সাঁঝে।

ওদের সাথেই আসে মাড় ভাত ,
সৃষ্টি হাসে যুগ যুগান্তর।
রজঃস্বলা ভূমি বৎসলা হয় শাওনে আঘনে।
প্রাণোচ্ছলা ধরিত্রীর বুকে
প্রেমের প্লাবনে
ভেসে ভেসে আসে, 
হাসে, কাঁদে, বাথানে, সরাণে।
ভেসে ভেসে চলে যায় অজয়ের স্রোতে,  
দামোদরে, সুবর্ণরেখায়। ছোট নাগপুরের 
তারা ছোট ছোট প্রাণ 
হিরণ সরেন আর দুলালী মেঝান।

(পরিমার্জিত ও পুনঃপ্রকাশিত)

দুলাল চন্দ্র বান্দ্যোপাধ্যায় 
০২/১০/২০২৪  

--------------------------------------------------------------------------------------------------------------------------

রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৭

সভ্যতা


(১)

পঞ্চকোট পাহাড়ের ঢাল 
সেখানেই বনপাড়া গ্রাম -
মাঝিদের পুরানো সাকিন। 
ধক্কড়ের বেটার অসুখ। 
জ্বরে জ্বরে জর্জরে হয়ে আছে একমাস ধরে। 

"ডাইনীর কুনজর পড়েছে নিশ্চয়"
মার্ -মার্ বলে ওঠে মারাঙ গুনিন্। 

"তুর নাড় আমিই যে কেটেছিরে বাপ্  .....।
ও বাপ্ , ওরে বাবা মারিস না আর,
আমি ডাইন লই  ..... তুর ছিলা আমার যে লাতি। 
আমি কোলে নিয়ে যাব ডাক্তরের কাছে  ..........।"

কথা শেষ হলো না তখনও - পড়ে গেল দুখিনী মেঝান। 
তুলা - ধুনা ধুনুড়ির লাঠির নাচন 
যেমনটি হয় - ঠিক তেমন ভাবেই 
ধক্কড় দেখালো তার গতরের জোর। 

হাড়সার দুখিনীর রক্তই ছিলনা -
শুধু মুখ থেকে কস্ বেয়ে , চোখ থেকে চুঁইয়ে 
চার ফোঁটা পড়েছিল নিকানো উঠানে। 
শেষ জলও পেল না সে বিটিটর হাতে। 

মরেছে ডাইনী - বনপাড়ায়  উৎসব ;
তাড়ি আর হাঁড়িয়ায় চুর হল বেবাক যুবক। 

(২)

ওদিকে গাঁয়ের শেষে পলাশের বনে 
শহরের বাবুদের বসন্ত বরণ। 
জোড়া দশ তরুণী - তরুণ আবেগ - মাতাল 
বিলাতি বোতলে , ঠোকে তাল -
'হুল্লালা, হুল্লালা', সুর -বাণী -শরীরের উন্মত্ত নর্তন। 

সন্ধ্যা নামে , স্তব্ধ হয় সব কোলাহল -
মড়া ছুঁইয়ে কেউ নেই দুখিনীর কাছে - সে যে ঘৃণ্য, ডাইন। 
আছে একা কালু , পুরাতন সঙ্গী এই নির্বাক কুকুর 
মুখের রক্ত চাটে তার - বলে বুঝি অবলা শ্বাপদ -
"আজ কেন দিস্ নাই এক মুঠা ভাত ? "


----------------------------------------------------
"ডাইনী অপবাদে পিটিয়ে খুন আদিবাসী রমণী"
এই সংবাদের ভিত্তি তে কবিতা টি রচিত। 
স্থান কাল পাত্র - পাত্রী - সবই কল্পনা প্রসূত। 
বাস্তবের সঙ্গে যদি সাদৃশ্য ঘটে তবে তা কাকতালীয়।।  
Follows the English version soon!!!





শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৭

Love and Hate

            Love triumphs  

            (For younger ones)



With the winter gone came the gentle wind of the spring, that tickled the Flower-elves to open their eyes in the sun pleasant.

They washed their mouth with the dew-drops. Creeper - their mother, gave them honey drops for their breakfast. They were swaying and smiling and dancing sprightly, when a swarm of Bees, their friends, came humming to accompany them. Gladly, the Flower-elves welcomed them and offered them the remnants of honey drops - that're still sticking to their sweet lips - given by their mother.

Then came the Butterflies. The Flower-elves apologetically asked for pardon and invited them to come next morning to have their share as they had served the last, least droplets of honey to their friends - The Bees.

"We love you too - Beautiful Butterflies," said the flowers nodding their heads. Disheartened the Butterflies flattered their wings toward another garden.

Next came the Beetle - as black as a black cat, seeing the honey on the lips of the Flower-elves already drunk to the dregs, turned so violent that it left none unpunished.

The Flower-elves, with their petal-wings, being tattered, were drooping down their heads in utter shame and humiliation added to pain unbearable.

In no time, as the bright morning, briskly appeared the bright Lassie. Having seen their bosom friend, the Flower-elves began sobbing, wobbling to and fro as if to show how the Beetle had done wrong to them.

Our Lassie, their benignant friends, too could not help her tears streaming down her rosy cheeks.

Dulal Chandra Bandyopadhyay 
July 04, 2024 
Bangalore. 
---------------------------------------------------------------------------------------------------------------

বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭

সুখ দুঃখ

শীতের শেষে যেমন এসে 
ফাগুন বাতাস বইলো হেসে -
ফুলপরীদের ঘুম ভাঙল
                          ভোরের আলো মেখে। 

শিশির ফোঁটায় মুখটি ধুয়ে ,
মায়ের দেওয়া মধু খেয়ে, 
খিলখিলিয়ে উঠলো হেসে ,
                    মৌমাছিদের দেখে। 

"খাওয়ার পরে যেটুক মধু 
ঠোঁটে ছিল, সেটুক শুধু 
দিয়ে দিলাম মৌমাছিদের -
আর তো কিছু নাই। 
আস যদি সকাল সকাল ,
রাখবো মধু দেব তা কাল ,
তোমাদেরও ভালোবাসি -
                        রাগ করো না ভাই। "

ফুলপরীদের কথা শুনে 
মনের দুঃখ নিয়ে মনে 
ফিরে গেল প্রজাপতি 
হতাশ ডানা মেলে। 
ভোঁ - ভোঁ এক ভ্রমর এল -
দেখতে যেন কাল হুলো 
কাঁদিয়ে গেল ফুলপরীদের 
                    মধু পায়েনি বলে' ।

কী অকরুন ভ্রমর হানা -
ছিঁড়ে গেল পাপড়ি ডানা। 
মনের দুখে মলিন মুখে 
                         নোওয়ায় মাথা লাজে। 

খুকুমনি এল যখন 
ছিন্ন -ডানা ফুলের কাঁদন  -
তাইনা শুনে খুকুর মনে 
                    গভীর বেদন বাজে। 



সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭

Shrine Sans God

In my inner self, deep in my heart
In my earnest prayer and persuasions
I feel, solacing touch of the omnipotence
Yet, I've never seen His Countenance.

If someone from outside come
And speak of Him, take me to a shrine
Will I meet truly the unseen operator
Whom I, for long yearning after?

Raise not a tomb to spear the sky
Let this gentle wind not turn boisterous,
Neither defile it with Smoke of sacrifice.
Need we no more blessings Sans humanity.
Man is the loveliest shrine on this earth.

He, Who remains awaken for ever
In our soul, bow to His divinity.
Why, O, My Liberator, the leader
Ignite thirst in the sacred heart
Of the devotees ask of you for the Light?

---------------------------------------------------------



রবিবার, ২৯ জানুয়ারি, ২০১৭

দেবালয় নির্মাণ

মহান নেতৃত্ব এক নির্মাণের প্রতিশ্রতি দিলেন। (দি হিন্দু ২৯-১-২০১৭)

আমার মর্মে , আমার নর্মে ,
আমার ধর্মে , আমার কর্মে ,
যাঁরে পাই আমি নিত্য নিত্য 
                                  কখনও তাঁকে দেখি নাই। 

যদি তাঁর কথা লোকে এসে বলে ,
যদি নিয়ে যায় মন্দির তলে ,
পাব কি তখন সত্য সত্য 
                                      খুঁজি যাঁরে আমি আপনায় ?

আর দেবালয় তুলো না আকাশে ,
যজ্ঞের ধোঁওয়া দিও না বাতাসে ,
মানবতাহীন পুন্য চাইনা -
                                মানুষেরই মাঝে দেবালয়। 

অন্তরে যিনি রয়েছেন জাগি' -
শ্রীচরণে তাঁর বর লও 'মাগি'
ভক্ত হৃদয়ে রক্ত - পিপাসা 
                                জ্বালিও না ওগো প্রেমময়। 


-----------------------------------------------------------------------------------------------------


বুধবার, ২৫ জানুয়ারি, ২০১৭

Maa

      Maa (Mother)           
           
  (1)
Sometimes some emotional thoughts bubbles up to our outer conscience and lead us to feel that the world - the human world in particular - we live in, is a real wonder, out and out mysterious.  Human life, as a whole, experiences this wonder, this mystery throughout its life time, from the cradle to the crematorium. Here someone from no where might get close to an unknown, whereas some might get separated so far-off, as though they never existed.

Some blessings become curses and vice versa too, are being felt. These are beyond the jurisdiction of astrologists or the philosophers belonging to even the school of the modern "Charbaks". 

The life of Purbasha is an example of such a mystery and I am afraid, if any of her well-wishers might reveal the mystery of her life before her, it will  tear her whole self into broken pieces as thrown-away earthen cups (Bhand) in the station platforms. To catch an up or down train you might reach or will surely reach one day - one of the busiest stations of West Bengal - Durgapur. Here, there is a bus terminus at one end and just on the opposite, there is a big market called Karanga Bazaar, - linked by an over-bridge apart from the inter platform bridges. This bridge not only has connected two sides but also helps the stream of passersby cross conveniently avoiding the hazards of level crossings.

Miss Purbasha, a quiet looking, lanky young lady of twenty five is now crossing the bridge from Karanga bazaar side and when she is just stepping down a few stairs she is hailed, welcomed by a gang of five old, beggar women like half burnt, slim logs of wood collected from a pyre, in the expectation of the daily offer they have been getting for months to enjoy their breakfast - "Kachuri" and "Chai". 

Purbasha is in a hurry, she takes out a fifty rupee note from her wallet and hands it over to one of these women and swerves swiftly towards the bus stand to catch a bus to Barjora - a half an hour journey.

Yes, she daily (except Sundays) crosses the very bridge, daily she gives that amount of money to these beggars who have been driven out from platforms and found their refuge just around this end of the bridge. Their begging bowls set up in-line, they scream "Babu Babu", sometimes even keeping their eyelids closed. And when a sound - 'Bang' - comes out from any of these bowls, all these five, as if arising from trance, look at their own bowl and at four others' too, to see which one has earned and how much - a coin of fifty Paise or a one Rupee coin. But the arrival of Purbasha creates a steer in them as the reason you know why?

Among these gang of five, one cannot stand, keeps seated a few steps behind on a shabbiest torn-out cloth, with a sulky stare and open mouth expressing a queer emotion of her countenance - stretching one leg horizontally forward, for she had her left leg amputated ; when and why she herself has failed to remember.

She keeps staring until Purbasha disappears in the thick crowd and at last she puts her folded arms on her forehead, nobody knows why, and murmurs. But what she murmurs and why she does such "Namaskaar," does she herself know? God knows.

Her comrades, in the meantime, having wished lot of blessings for their God-sent daughter gets busy in arranging mugs, earthen cups thrown-away by the consumers around tea stalls. They shower plenty of ill words upon the wretched, one-legged "Budi" for her self earned mis-fortune; but yet they serve her two pieces of Kachuri and two cupful of hot tea with pity mingled with compassion. 

Purbasha bears a dim complexion. Yet, she is good looking, slim and looks slimmer and slender in synthetic Sarees. Her face is sweet and eyes are long, black and deep, that shine a light of sympathy. It is now about a year that she is in service - a junior teacher of a higher secondary school at Barjora - Bankura and teaches mathematics. She has been a brilliant student throughout. She secured first class in M.sc. made a good result in WBSSC and earned, by her own right, the post of an assistant teacher.

She, along with her parents live at Sukanto Palli - one and half kilometer away from Karangapada bazaar. Her father Bibek Roy was an officer in the Durgapur steel plant, now being retired has shifted to his own house at Sukanto Palli. Her mother Dharitri Debi was too a school teacher but left her service the day Purbasha came into her lap. 

Purbasha comes up to the station from Sukanto Palli by Rickshaw and goes back from there by the same. But off and on, her friend - Shankh Shubhra Sen - waits with his bike for her at a certain place near the bridge to give her a lift. This is known to and accepted by their parents.

Purbasha leads a smooth sailing disciplined and successful life with a hope of being well settled in very recent future. She feels happy, yet sometimes an unexplicable fear rises in her heart. Why? She neither herself understands nor is able to make someone understand.


(2)

Bibek babu and Dharitri Debi had been under the treatment of a famous gynecologist in Bardhwan town and the day before their fourth marriage anniversary they were sitting across the doctor's table. The doctor, Sunirmal Samanta, finally declared that Dharitri Debi would never be able to conceive. The couple almost broke down in frustration. Bibek Babu somehow managed to keep himself restrained but his wife could not. She kept on sobbing and shedding tears even in the train compartment on their way back to Durgapur. The compassionate husband tried to console his wife citing the examples of Mother Teresa, Sister Nivedita, Ma Sharada only to bring about more tears rolling down her cheeck. Bibek babu felt nervous and apprehending some miserable consequences he got totally upset. By then the local train reached Durgapur  Station.

It was evening and raining outside.

Bibek Babu had his quarters at Jaydev colony. From Durgapur Station to Jaydev colony there are mini buses plying one after another within very short intervals. But today Vivek Babu and Dharitri Debi had to stay standing at the end of the number three platform as the rain started falling heavily accompanied by lightning and rumbling. To make it more grievous light also went off. Only two emergency bulbs were dimly lighting the platform.

The passengers who had their umbrellas with them left the platform and a few young, careless ones got out drenching themselves throughly.

Bibek Babu, already depressed in melancholy stood waiting holding his wifes' hand firmly as their journey of life suddenly came to a halt. 

As the platform got vacated and the din of the crowd was slowly receding, a faint but shrill wail continually coming from the last corner of the shed, was being heard distinctly enough to attract the attention of the couple. And a plaintive cry was supplemented with sound of slapping strokes. 

Bibek Babu said to his wife,
 "Come, let us see who is crying over there and why?"

Bibek Babu did so thinking wisely that the grief and morose Dharitri is now suffering from, would be lessened and lightened seeing the misery of these people destined to live on station platforms.

But what they, in reality, saw was more horrible than Bibek Babu had thought of.

An old, skeletal beggar woman, sitting on heap of squalid rags, trying, in vain, to quieten a new born baby which having opened its dry lips was crying so shrilly that one could easily imagine that the 'End of its' was coming nearer and nearer. The helpless "Budi" was also wailing and with her boney hands she was striking her forehead again and again, murmuring some almost inaudible and unintelligible words. Bibek Babu stood speechless and Dharitri Debi gripping tightly his left hand was shivering. Collecting himself, Bibek Babu, after a while opened his mouth and said to the woman, "What has happened? Why are you crying so much and beating yourself?"

The old woman turned her head to look at them for it was beyond her belief that someone would call her "Tumi, Tomar" instead of "Tui, Tor".
And when the wretched was confirmed that the persons were not RPF she, in chocked voice, put in, in brief the situation she was thrust into:

"The dying baby - by heaven, she should have died by now - is her grand daughter ! It was born there, in that abandoned, dilapidated Railway warehouse (she showed that building by raising her finger) which is the only labour room in this station where 'Barobhatarira', (women of their kind, having dozens of mates) get pregnant and give birth to creatures of this kind (she again shows the baby on her lap).

This happens because this is a common and habitual occurrence. But what has happened yesterday evening was a curse. Her daughter, neglecting her anaemic body (Nirakta sarir), climbed up a goods-train-rack to steal coal, slipped and fell down on the rail track. Her right foot got smashed - flesh, bones severed.

The station babu, a real God, has sent her somewhere and admitted in some hospital that she doesn't know but knows certainly that she would surely be a handicapped for good or would not come back alive. After she was taken by some coolies our patroness (the leader of the beggar gang) came and has given me ultimatum that this baby should be thrown in to the DVC canal by this night. With this verdict all my comrades left this platform leaving me alone."

Having completed this briefing she again slapped her head and burst into saying,-  
"Now, O Babu, O Maa, tell me what could I do, what should I do with this illegitimate offspring of my daughter, a lecherous prostitute ? The shoe-polish boy who was her last mate has been absconding since the accident she met with."

For a very brief period of time there was an eerie silence descended down and prevailed over them. Then Bibek Babu slowly sat down on his hip and said in slow and subdued voice to the old woman, 
"Masima, don't throw this baby away. Give it to us. I am now giving you a small amount of money which I have with me. Tomorrow, in the evening, you, please keep waiting here, I will come and give you five thousand - or whatever you are in need of."


The woman stared at him fixedly for a moment or two. And then, putting up the baby on the heap of half-soaked rags turned around, threw herself on the feet of Bibek Babu and exploded, 
"I do not want money, neither I am in need of it now. Please, please take this "Jamer aruchi" (obnoxious object that the Hell denies) away. Babu, Maa, I strangled my first, new born baby boy and buried it into the pit dug by my own hands (she showed her hands) in that marsh over there.
Babu, don't let me kill my grand daughter, again ........ "

She raised her eyes and fixed them at the face of Bibek Babu.

Bibek Babu and Dharitri Debi stood bewildered. The woman drew herself to the baby, wrapped it with the rags and brought it to them and laid it in haste, just between the feet of Dharitri Debi and took a turn and started scattering her 'shelter' on the platform, throwing away mugs, bowls, plastic sheets, bottles, as if she got furiously frenzied on her own being and belongings. 

Just by then another local train arrived. A wave of passengers inundated the platform.Pushing, pulling, clatter, chaos grappled the whole station as there was paucity of light and it was still raining outside. 
The old woman was found no where. Horrified, Dharitri Debi took the baby up to protect it from being stampeded at this darkened and chaotic platform.

(3)

Walking about aimlessly, I felt I intruded myself into an unknown lane. I pulled myself backward in search of the point where from I started my journey. Fortunately enough without much toil and trouble my gaze fell upon Purbasha. Yes, it is she who is now descending down the stairs of the same bridge as I was talking about. 
She is coming back from her school and will catch a rickshaw in no time. Her routine life has resumed its journey, the long Puja vacation is now over but today she looks a bit more introspective than before. 

On the way back home for a while, before on the other end of the bridge she, as usual,cast her eyes towards those crones and they hailed their feeble hands in joy as today morning they had from her hand a hundred rupee note to celebrate "Bijaya Dashami". Everything goes all right but what about Puja gifts, she was to offer them before Puja? Yes, this is the cause of her being introvert.

Purbasha enjoyed her Puja as she had been enjoying for years. But there was a slight dissatisfaction this year. She, having joined her service, was thinking of giving new clothes to her unworthy A admirers ; but there stood an unsurmountable bar of hesitation between her instinctual inclination and her social relation. 

Her mother does not allow a beggar, specially a woman beggar even to stand at their gate. On the other hand Sankh Shubhra's family live in a gorgeous apartment where "Trespassers are liable to be prosecuted." If they come to know about her intention of donating clothes to those destitute 'beasts', they will definitely laugh not only at her intention but also at their destitution, terming the proposal as ridiculous. This is intolerable and she suppressed her thought. But now, seeing them in rags and feeling the winter wind, she, of a sudden, indulged in an idea of giving them new blankets. As soon as the thought flashed in her mind she, before catching a rickshaw entered into a cloth emporium nearby and ordered for ten blankets with terms and conditions. 
She said to the manager, 
"I won't take these blankets right now. Tomorrow I have to take them across the bridge. Please provide me a helper for half an hour or so. 
"Yes Madam, we surely will do that" - was the reply. 

Next morning she rose early and felt herself very lively. She is going to do something humane in reality. After having sent an information to her school about the probability of her reaching late, she felt more relaxed and dressed herself in white. Yes white - for she loves the picture of the great Florence Nightingale,Mother Teresa , Ma Sarada in white - which is, forever, a soothing colour that softens and mitigates pain of suffering souls. As if it was a mission, divinely appointed service of her life, so with a spirit of enthusiasm she got out from her house a bit early and directly to the cloth emporium. Everything was arranged, settled accordingly and an elderly man followed her with a bundle of blankets, well wrapped, on his head.

She put on goggles (though she does so rarely) and thought that she would not be recognised by them from a distance. Seeing her standing in front of them they would be sweetly surprised - it would be a fun. But her plan got derailed as from halfway on the bridge she noticed that the one legged "Budi" raised her stick showing others the arrival of Purbasha.
"She only, probably, recognises me with her blurred vision, in this crowded planet," calculus expert Purbasha uttered inwardly with a merciful smile.

Today morning six similar heads are standing and the "Budi", as she does everyday, is sitting with her eyes open. The other women stood silently as students do when their teacher arrives in the classroom. Purbasha told her helper to put the bundle down and untie.

Now she said, looking at each, individually, "Listen, I have brought these blankets for you. Here are ten. Each one should take one and keep the rest with that Mashi (she indicated the one who remained seated). Do not pique a quarrel among yourselves over these blankets. If required, I will bring a few more for you."

"Yes, yes, we will do what you have told us to do. But Ma you yourself deliver by your own hand. 
By then, the one legged "Budi" somehow managed to stand with the help of her stick and was spattering very lowly. Realising her anxiety, Purbasha told one of these women to go and give a piece to her. The woman did so, but the "Budi" refused. Purbasha now felt that the "Budi' too wants to have her quota from Purbasha in person.

As soon as Purbasha, with a piece of blanket in her hand stood before the "Budi', she leaving her stick tried frantically to grasp Purbashas' hand along with the blanket and as she, in doing so faltered. She was almost falling down when Purbasha caught hold of her sickly, half naked body by both hands and in a fit of fright cried out "Maa..a...a....", while the gang collectively rushed towards them howling, drowning the last part of the word ".........shi" exclaimed by Purbasha. 
All ragamuffins, noisily and righteously reset their elderly disabled comrade with an intention to show how they were efficient and how they helped a lame 'bitch' (like this) over stile. 

Purbasha for a very few seconds stood there in a trance and then turning back trod her familiar way to the bus stand with a feeling in her heart so far unfelt, with an emotion so far unknown, smelling an unpleasant smell mysteriously turned pleasant - coming strongly out of her white Saree. 
On the other hand here, on the foot of the over bridge all six old women, left not a single word of praise for their God-sent "Laxmi Mai". While the "Budi", with a wide gape, kept her eyes fixed on the way - her daughter trudging, head bent, to the bus stop - draining out water from her eyes incessantly as if to exhaust the reservoir of tears that she had stored for years only to see this day when she, only she, heard distinctly her daughter's call "Maa". 

(Republished)

Dulal Chandra Bandyopadhyay. 
03-10-2024 
Bangalore. 

--------------------------------------------------------------------------------------------------------


রবিবার, ২২ জানুয়ারি, ২০১৭

মা

(১)

মাঝে মাঝে মনে হয়ে ধরিত্রীমায়ের কোলে বিরাজ -মান , চির -বহমান এই মানব - জীবন কে সম্বোধন করে বলি, "বড় বিস্ময় লাগে হেরি তোমারে। "
মানুষের জীবনে কত কী যে ঘটে যায় , কার সঙ্গে কার যে যোগ, কার যে বিয়োগ ঘটে যায়। কোন্ অভিশাপ আশীর্বাদ হয়ে, কোন্ আশীষ - বচন অভিসম্পাৎ হয়ে দেখা দেয়ে - তা কে বলতে পারে ? সে জ্যোতিষশাস্ত্র , তর্কশাস্ত্রের মীমাংসা মেনে চলেনা। 
জীবনের পথ রহস্যময়তায় ঢাকা। সবার ক্ষেত্রে এ কথা খাটে কি না জানি না , তবে পূর্বাশার জীবনে তা , খাটে শুধু নয় - ঘটে চলেছে। অথচ পূর্বাশা তা জানে না। তার পরম শুভাকাঙ্খীও চাইবে সে যেন কোনো দিন তা না জানে। 


সুবিশাল বাস ট্যার্মিনাসের ভেতর দিয়েই দুর্গাপুর স্টেশন ঢুকতে হয়ে। ইন্টার-প্লাটফর্ম ওভারব্রীজ ছাড়াও দুর্গাপুর স্টেশনে , এন্ট্রান্স - য়ের ডানদিকে, একটু ব্যবধানে আরেকটি ওভারব্রীজ আছে যেটি স্টেশনের পিছনের করঞ্জ বা করঙ্গপাড়া বাজার ছাড়াও, এই দিকের বিরাট জনবসতিকে ওপারের সঙ্গে যুক্ত করেছে। 
এই ব্রীজ ধরেই রোজ সে বাসস্ট্যান্ড আসে - রবিবার ছাড়া। যেই ব্রীজের শেষ সিড়িতে পা , অমনি তাকে ঘিরে ধ'রে "মা মা" - গোটা পাঁচেক বৃদ্ধা ভিখারিনী।  আগে মোটগাঁট নিয়ে প্ল্যাটফর্মেই থাকতো তারা। এখন সৌন্দর্য্যায়নের 'দুর্ভাগ্যে' তাঁদের ঠাঁই হয়েছে এই সব রাস্তার মুখগুলিতে। পূর্বাশা যে কোন একটি বুড়ির হাতে একটি পঞ্চাশ টাকার নোট দিয়ে বলে - "ভাগ করে নেবে।" তাদের আধ -ফোকলা কিংবা ফোকলা , লালশুকানো পচা মুখ আর পিচুটি - কাটা চোখে যতটা হাসি দেখানো যায় - তাই দেখিয়ে পূর্বাশা কে তারা বলে - "লছমী আমাদের।  ভালো ক'রে যাবি।" এদের মধ্যে একজন উঠতে পারে না। তার বাঁপা কাটা। সে বসে বসেই কপালে হাত ঠেকায় - কাকে প্রণাম করে সেই জানে। 
কেনই বা করে ?

পূর্বাশার মনটিও প্রসন্ন আনন্দে ভরে থাকে সারাদিন। এখন তো অনেকটাই পায়সা পাওয়া যায় স্কুলে। তারপর রবিবার দিন একটি টিউটোরিয়াল ক্লাসেও পড়ায় সে। পাড়া তেই।
রংটি ফর্সা না হলেও দেখতে সুন্দরই পূর্বাশা। ছিপছিপে গড়ন। সিন্থেটিক শাড়ীতে বেশ রোগাই লাগে। তবে মুখটি ভারি মিষ্টি। চোখদুটি দীঘল - মায়াভরা। এই বছর খানিক হল সে চাকরি পেয়েছে। বড়জোড়া হায়ার সেকেন্ডারি স্কুলের অঙ্কের দিদিমনি। এই তার পথ। অবশ্য স্টেশনের ভেতর দিয়েও সে আস্তে পারে - স্টেশনের লোকেরা , মানে রেলকর্মচারী যারা তারা দেখেই তো তাকে - চেনেই তো। তবুও সে এই পথটিই ধরে। এ বুড়িগুলোর ওপর তার যেন কেমন প্রাণের টান। বড় করুনা হয় তাদের দেখলে।

স্টেশন - লাগোয়া করঙ্গপাড়ার হাটতলা থেকে দেড় কিলোমিটার দূরে নতুন -গড়ে ওঠা সুকান্তপল্লিতে তাদের বাড়ী। বাবা বিবেক রায় দুর্গাপুর স্টিল প্লান্টে বেশ উঁচু পোস্টেই চাকরি করতেন। মা ধরিত্রী দেবী একটি প্রাইভেট ইংরেজি মাধ্যম স্কুলে পড়াতেন। কিন্তু পূর্বাশা আসার পর তিনি চাকরি ছেড়ে দিয়েছিলেন। অবসর গ্রহনের পর এই সুকান্তপল্লীতে , নিজেরা বাড়ী তৈরি করে উঠে এসেছেন। জমি আগেই কেনা ছিল বিবেকবাবুর।

পূর্বাশা পড়াশোনায় বরাবরই ভাল। এমএসসি তে প্রথম শ্রেণী এবং এসএসসি তেও যথেষ্ট সাফল্য লাভ করে সে চাকরি পেয়েছে। পেয়েছে নয় , বলা যায় অধিকার করেছে নিজের যোগ্যতায়।
সুকান্তপল্লী থেকে স্টেশন পর্যন্ত সে রিক্স করে যায় আসে। তবে মাঝে মাঝে তার বন্ধু - শঙ্খ শুভ্র সেন তার জন্য স্টেশনের ঐ ব্রীজটির নীচে অপেক্ষা করে। বাইকে পৌঁছে দেয় বাড়ীতে। দুই ঘরের বাবা ও মায়েরা তা জানেন।
নিয়মের শৃঙ্খলায় বাঁধা , সহজ ,সরল ,সুপারিনামী জীবনছন্দ পূর্বাশার। ভাল লাগে। আবার ভয়ও হয়।
কিন্তু কেন যে ভয় , কিসের যে ভয় তা সে বুঝতে পারে না ; আবার বোঝাতেও পারেনা।

(২)


বিয়ের বছর চারেক পর বর্ধমানের সুখ্যাত স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার সুনির্মল সামন্ত যেদিন তাঁদের একসাথে বসিয়ে অনেক সান্ত্বনা, অনেক উপদেশ দেওয়ার পর খোলসা করলেন যে ধরিত্রী দেবীর সন্তান ধারণ সম্ভব নয় , সেদিন বিবেকবাবু দৃশ্যত অবিচলিত থাকলেও ধরিত্রী দেবী কান্নায় ভেঙে পড়েছিলেন। বর্ধমান স্টেশন থেকে দুর্গাপুর স্টেশন - এই একটি ঘন্টার মধ্যে বিবেক বাবুর মনে হয়েছিল হয়তো স্ত্রীকে তিনি হারিয়েই ফেলবেন। তাঁর চোখের জলের ধারা যেন আর থামবে না কোন দিন। বিবেকবাবু যতই তাকে মা সারদা , ভগিনী নিবেদিতা , মাদার টেরেসাদের জীবন ও জীবন কাহিনীর উদাহরণ দিতে থাকেন ততই দমকে দমকে ফুলে ফুলে ওঠে তাঁর বুক, ততই অশ্রুধারা স্রোতের মতো নামে। 

বিবেকবাবুরা থাকতেন জয়দেব কলোনীতে। স্টেশন থেকে মিনি বাস চলে ঘন ঘন। কিন্তু এখন দাঁড়িয়ে আছেন প্রায় আধ ঘন্টা। এমন অঝোরে বৃষ্টি। তার ওপর লোড শেড্ডিং। মাত্র দুটি এমার্জেন্সি লাইট টিম টিম করে জ্বলছে। তারা দাঁড়িয়ে আছেন তিন নম্বর প্লাটফর্মের শেষ প্রান্তে। কেননা লোকাল ট্রেনের শেষের কম্পার্টমেন্টেই উঠেছিলেন তারা। কিছুক্ষণ পর কেউ কেউ ছাতা নিয়ে, কেউ আবার ভিজতে ভিজতেই চলে গেলেন। জায়গা টা ফাঁকা। শুধু দশ - বার পা দূরে - যেখানে শেডটা শেষ হয়েছে সেখান থেকে একটি করুন কান্নার সুর আসছে ভেসে, তার সঙ্গে মাঝে মাঝে কি রকম থাপ্পড় মারার শব্দ। 
বিবেকবাবু তার স্ত্রী কে বললেন - "চল তো , দেখে আসি।" বিবেকবাবুর মনে হয়েছিল এইসব  প্লাটফর্মে থাকা, গৃহহীনদের দুঃখের ছবি দেখলে ধরিত্রী নিজের দুঃখ ভুলতে পারবে। কিন্তু ঘটলো যা, তা অভাবিত। 

আলো আঁধারিতে ঠিক দেখা যায় না , তবুও যা দেখলেন তা মর্মান্তিক। একটি সদ্যজাত শিশু কে কোলের মধ্যে ঢুকিয়ে এক বুড়ি ক্রমাগত নিজের মাথায় হাত দিয়ে আঘাত করে যাচ্ছে, আর শিশুটি পাখি ছানার মতো দুটি ঠোঁট ফাঁক করে যেন তার অন্তিম কান্নাটি কাঁদছে। 
বিবেকবাবু এবং ধরিত্রী দেবী দুজনেই খুবই কোমল মনের মানুষ। এ দৃশ্য তাঁদের সহ্যের অতীত। বিবেকবাবু জিজ্ঞাসা না করে থাকতে পারলেন না - "কী হয়েছে ? ওরকম করছো কেন ?"

বুড়ির কথায় যা বোঝা গেল তা হল - এই শিশুটি বুড়ির নাতনি। জন্ম হয়েছে স্টেশনের ওই ভাঙা গোদামঘরটিতে। তা হোক , এমন তো  কতই হয়। কিন্তু বিপদ হয়েছে গতকাল। এক মাস না যেতেই তার মেয়ে উঠেছিল মাল গাড়ির ডিব্বায়। কয়লা পাড়তে। সেখান থেকে পড়ে গিয়ে , বাঁ পায়ের হাড় মাংস বাইরে। স্টেশন বাবু ভগবান - আজ সকালে তাকে কোন হাসপাতালে দিয়ে এসেছে। মেয়ের মরদ হয়ে এখন যে ছিল , সেই জুতা-পালিশ- ছোঁড়াটাও কাল রাত থেকেই বেপাত্তা। মেয়েও যে বাঁচবে তার কোন আশা নাই। 

"ও বাবু , ও মা,এখন বল এই খানকি মাগীর বেদো বিটি নিয়ে কি করি ? আমার সঙ্গের যত ভিখারি আমাকে ছেড়ে অন্য দিকে চলে গেল। বলে গেল -  ডি - ভি - সির খালে ফেলে দে। আমি পারছি  নাই বাবু। আমি পারছি নাই। "
ধরিত্রী দেবী দুহাত দিয়ে শক্ত করে ধরে আছেন স্বামী কে। কাঁপছেন। 

"বুড়িমা, তুমি চুপ কর। আমাদের দিয়ে দাও। আমি এখন তোমাকে কিছু টাকা দিচ্ছি। কাল সন্ধ্যা বেলায় তুমি ঠিক এখানেই বসে থাকবে। আমি তোমাকে পাঁচ হাজার .......


বিবেকবাবুর কথা শেষ হতে সময় দিল না বুড়ি। শিশুটি কে আধা ভেজা প্লাটফর্মে ফেলে দিয়ে তাঁর দুই পায়ে মাথা রেখে পড়ে গেল। 
"টাকা চাই না বাবু .... টাকা চাই না। নিয়ে যাও..... নিয়ে যাও। নিজের হাতে নিজের প্রথম বেটা মেরেছি .... আর বিটির বিটিকে মারতে দিও না বাবু............. ।
বুড়ির এ কান্না কান্না নয় - সারা জীবনের বাঁচার যন্ত্রণার হাহাকার।

(৩)

হাঁটতে হাঁটতে ভিন গলিতে ঢুকে গিয়েছিলাম। আবার যাত্রা - শুরুর পথের মোড়ে এসে দেখি সেই ব্রীজের সিঁড়ি বেয়ে নামছে পূর্বাশা। বেলা শেষে - ঘরের দিকে মুখ। পূজার ছুটি শেষ। আবার সেই একই রুটিন। আজ ফেরার পথে দেখল বুড়িগুলো ফুটো বস্তা , ছেঁড়া চট গায়ে দিয়ে বসেছে। বাতাসে একটু ঠান্ডা ঠান্ডা ভাব। 
হটাৎই পূর্বাশার মাথায় এল - ঠিক তো , কম্বল দেওয়া যায়। আসলে গত কয়েক মাস সে ভেবে এসেছিল পূজার সময় ঐ বুড়িদের নতুন কাপড় দেবে।  কিন্তু দেওয়া হয়নি। দেওয়া হয়নি সঙ্কোচে। বাবা , মা বা শংখ - তাদের কাছে মনের এই ইচ্ছা বলতে গিয়েও বার বার যেন জিভটা আড়ষ্ট হয়ে এসেছে। তারা কী ভাবে নেবে ? এই ছিল সংকোচের কারণ - কেন না মা তো ভিখারী - বিশেষত মহিলা ভিখারিনী দেখলেই দরজা বন্ধ করে দেন ; আর শংখদের এপার্টমেন্ট কমপ্লেক্সে তো সিকিউরিটি। ভিখারীদের প্রবেশ নিষেধ। 
তার সেই ইচ্ছাটা পুরন হল না বলে সারাটা পূজায় তার মনে তেমন উচ্ছাস ছিল না। নুতন জামা , নুতন শাড়িগুলি পরেছিল বটে , তবে সে সব পোশাকের ঝলমলে রং মনের ওপর পড়েনি। তাই আজ এই নুতন ভাবনাটি তাকে চনমনে করে তুলল। 
রিক্স স্ট্যান্ড যাবার আগে একটি কাপড়ের দোকানে ঢুকল পূর্বাশা। দোকানদারের সাথে কথা হল।  দশটি কম্বল নেবে সে এবং সেগুলি স্টেশনের ওপর নিয়ে যাবার জন্য একজনকে সঙ্গে দিতে হবে। 

পরের দিন স্কুলের অফিসে সকাল বেলা ফোন করে জানিয়ে দিল তার যেতে দেরী হবে। দোকান খুলতেও তো দেরী হতে পারে। আর স্কুল - থাকার দিনেই কাজটি করতে হবে। কাউকে জানাবে না সে। প্লাটফর্মের বুড়িগুলির প্রতি তার যে এই দুর্বলতা - তা যদি কারো হাসির খোরাক , বিদ্রুপের বস্তু হয় ! সে সইতে পারবে না। 
আজ কালো চশমা চোখে দিয়ে বেরিয়েছে পূর্বাশা।  ভেবেছিল ঐ বুড়িগুলির সামনে দাঁড়ালে তারা একটু চমকে উঠবে। আগে থেকে দাঁড়িয়ে থাকবে না। কিন্তু তা হল না। সে ব্রীজে উঠতেই তারা চিনেও নিয়েছে তাকে। দাঁড়িয়েও আছে অন্যান্য দিনের মতই। 


পূর্বাশা দাঁড়ালো। পাশে একটি ছেলে মাথায় মঠ নিয়ে। বুড়িগুলোর চোখ যেন বিশ্বাস করতে পারছেনা। 
তোমরা ক'জন  আছো , মাসী ?
"মাসী?" বুড়িগুলো কী করবে ভেবে না পেয়ে হাত জোড় করে দাঁড়ালো। তারপর একজন সাহস করে বলল - আমরা পাঁচ জন তোমার পয়সা পাই ; তবে আরো দু - তিন জন আসে। ওই পয়সা তে সবাই মিলেই সকালে চা -কচুরি খাই , মা। 
পা -কাটা বুড়ি টা লাঠি ভর দিয়ে একপায়ে দাঁড়িয়ে পড়েছে। একজন পিছন ফিরে ধমক দিলো - ওখানেই দাঁড়িয়ে থাক খুঁড়ি মাগী , আবার পড়বি। 

পূর্বাশা চশমা টা খুলেছে। মুখে বিমল হাসি। ছেলেটাকে ইঙ্গিত করল মঠটি নামাতে। তারপর বলল - তোমরা পাঁচজন প্রত্যেকেই একটি করে কম্বল নাও। আর তোমাদের বন্ধু যারা আসে তাঁদেরও একটি করে দিও। নিজেদের মধ্যে ঝগড়া করো না। আমি আবার কখনো দিয়ে যাব। 

একটি কম্বল নিজে হাতে করে পা কাটা বুড়িটার কাছে গেল পূর্বাশা। সামনে গিয়ে দেখে, তার পিচুটি ভরা , গর্তে ঢোকা চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। মুখের ভাবে না হাসি না কান্নার চিন্হ শুধু শুকনো ঠোঁট দুটি ফাঁক করা। লাঠিতে ভর দিয়েছে , তবুও কেঁপে কেঁপে উঠছে। পড়েই যাবে যেন। 

মাসী , তুমি কাঁদছ কেন ?
বুড়ি লাঠি ছেড়ে দুহাত দিয়ে ছুঁতে গেল পূর্বাশাকে - পড়ে যায় যায়  ............ মা  ............ধরল পূর্বাশা  .........তার মুখথেকে 'সী' - বেরোনোর আগেই অন্য বুড়িরা দৌড়ে এল। 
- পোড়াকপালি , গতরখাকি , মরেও মরে না। 
 বুড়িকে তারা যত গাল পাড়ে বুড়ি ততই হাসতে থাকে , আর ভাসতে থাকে চোখের জলে। 
'মা' ডাক শুনেছে সে - তাও আবার মেয়ের গলায় !

------------------------------------------------------------------------------------------------------




Recently published

অমূল্য

He ( Tagore) who sees all things in his own self and his own self in all things, he does not remain unrevealed.                     ...