রবিবার, ২৯ জানুয়ারি, ২০১৭

দেবালয় নির্মাণ

মহান নেতৃত্ব এক নির্মাণের প্রতিশ্রতি দিলেন। (দি হিন্দু ২৯-১-২০১৭)

আমার মর্মে , আমার নর্মে ,
আমার ধর্মে , আমার কর্মে ,
যাঁরে পাই আমি নিত্য নিত্য 
                                  কখনও তাঁকে দেখি নাই। 

যদি তাঁর কথা লোকে এসে বলে ,
যদি নিয়ে যায় মন্দির তলে ,
পাব কি তখন সত্য সত্য 
                                      খুঁজি যাঁরে আমি আপনায় ?

আর দেবালয় তুলো না আকাশে ,
যজ্ঞের ধোঁওয়া দিও না বাতাসে ,
মানবতাহীন পুন্য চাইনা -
                                মানুষেরই মাঝে দেবালয়। 

অন্তরে যিনি রয়েছেন জাগি' -
শ্রীচরণে তাঁর বর লও 'মাগি'
ভক্ত হৃদয়ে রক্ত - পিপাসা 
                                জ্বালিও না ওগো প্রেমময়। 


-----------------------------------------------------------------------------------------------------


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recently published

অমূল্য

He ( Tagore) who sees all things in his own self and his own self in all things, he does not remain unrevealed.                     ...