রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭

Call of Life

Introduction of the poem 

It is being seen that some writers(my honour to them), recently feel irresistibly fascinated to  the life and wild nature of Jharkhand having little acclimation or acclimatization to the life and nature of of this ancient Hilly and Wild earth. I am the son of this soil. Here Love prevails and l love my cradle.
     
   Call of Life 


Wild love rains in Jharkhand when the Rain  God heralds his arrival. Woods with the winds,  hills with the clouds and streams with the  showers fall in love as violently as the tuskers  of the Dalma mounds wage war to conquer  the  briskest of their young sweet hearts. 

Why then, Dulali Mejhan will stay at home? 

Over there, at the foot of that hillock, 
Hiron Soren is ploughing with a couple of furious buffaloes under a yoke. The rain, 
like Madeira, has maddened him too. 

Carried away by the 'Jungli' smell of the wet  earth, and being desirous for the black, mud- smeared body of Hiron, she steps out of her  hut, drenching herself in the shower, wobbling  up and down the ridges of the field until Hiron  comes rushing to her and holds her up and  embraces her with his arms as a black python  hugs 'lovingly' a black beagle. 

Now the plateau is inundated with rain dense,  love wild, emotions amorous. Hiron and Dulali  are swept away by the deluge of irresistible  outburst of passion - they are the incarnations  of Adam and Eve.
They bring about that desire that makes the  barren Earth impregnated with Life and make  this gifted planet animated for ever. 

Civilizations perish but woods and hills, rivers and fields, Hiron and Dulali are undying, immortal, imperishable. Love creates Life and Life creates Love . 
 Hail to thee, Love and Life ! 

Dulal Bandyopadhyay, 
3/2/'22 
Revised and republished. 
16/11/2024.

--------------------------------------------------------------------------------------------------------


মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৭

মোরা সবচেয়ে বড় জাতি

ডাইনি অপবাদে ঝাড়গ্রামে নৃশংস হত্যা - এ বি সি ডি -- আনন্দ
(ফেব্রুয়ারী ১০, ২০১৭) 


মোরা সবচেয়ে বড় জাতি। 


শাঁখফুঁকা গ্রামে আজ বিরাট আসর
মাঝকুলি হরিমঞ্চে জনগণ-গুরু পাঁচজন।
পঞ্চরত্ন শোভা যেন বল্লাল সেনের রাজসভা।
মাথার পিছনে গোক্ষুরাকৃতি টিকি আছে দুজনের, 
আর দুজনের কপালে রয়েছে আঁকা চন্দন তিলক।
একে একে ওঠে আর জোরে জোরে বলে :
"বেদ, ব্রাহ্মণ, উপনিষদ, পুরাণ, গীতা, চন্ডী --মহাশাস্ত্র। 
শুনেছ তো নাম ?"

                                " - শুনেছি শুনেছি মহাশয় -"
সমবেত জনতার কন্ঠস্বরে দ্বিধাহীন সায়।
"তবে কর প্রণাম " - মাথা নিচু হাজার লোকের।

"যুগ যুগান্তর ধরে সভ্যতার দীপ্ত মশাল জ্বেলে
ধরেছি আমরা। অজ্ঞানের অন্ধকার হতে
মুক্ত করে ধরাধাম মহাজন কত -- বর্ধমান, 
বুদ্ধদেব, আচার্য শঙ্কর, শ্রীচৈতন্যদেব এসেছেন, 
গেয়েছেন অমরার বাণী - জানো তো তা ?"
"জানি জানি" - আবার উচ্চরোল - "কর নমস্কার "
আবার দু হাজার হাত হোল এক হাজার।

"আর শোন, আমরা আর্য - বিশ্বশ্রেষ্ঠ নর।
ধর্মে, কর্মে, জ্ঞানে কত উঁচু আমাদের মাথা -- 
দেখাও তা , চল , গড়ে' তুলি বিপুল দেউল ;
যার তলে শতকোটি সভ্য নরনারী হবে জড়ো।
সিন্ধু সভ্যতা গেছে যাক, হিন্দু সভ্যতা হবে বড়।

হাততালি, জয় জয় -- জয়াক্কার চারিদিকে। 
এমন সময় উদ্ভট, উৎকট হট্টগোল এল ভেসে। 
সকলে পিছনে ফেরে, দেখে 'মহাবীর' নামের তরুণ 
এক হাতে কাটা মুন্ডু, অন্যহাতে লাল তরবারি। 
রক্তের ছোপে ছোপে রঙ্গিন শরীর নিয়ে 
ছুটে আসে নাচের ভঙ্গিতে। 

                              পিছে পিছে তার 
সন্ধ্যা আসে দ্রুতপায়ে আঁধার চাদরে 
ঢেকে দিতে মেয়েদের মুখ। সভাভঙ্গ। 
জনগন-অধিনায়ক কোথায় উধাও ? কিছুক্ষণ 
এদিকে ওদিকে ছোটাছুটি ; তবে মোটামুটি 
স্বস্তি এল তো গাঁয়ে - মহাধর্ম ডাইনি সংহার। 

অমানবিক নারকীয় -- টিভিতে এমনই বল যা তা ;
তবু মনে রেখো পাঁচ হাজার বছরের পুরানো সভ্যতা। 

(লেখাটি পরিমার্জিতরূপে পুনঃ প্রকাশিত হোল।) 

দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায় 
২১/০৯/২০২৩। 


-----------------------------------------------------------------





সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭

বর্ষা এসেছে বাথানবাড়িতে


বর্ষা আসে বাথানবাড়িতে 

আমার ঘর সাঁওতাল পরগনায়‌। এখন কিছু লেখক বা কবি, যাঁরা ঝাড়খণ্ড বা ছোটনাগপুরের মালভুমি অঞ্চলে দু'একটি  বার পরিভ্রমণে গিয়েছেন, তাঁরা ওখানের আদিবাসী, অধিবাসীদের ভাষা নকল করে' ,  তাদের জীবনছন্দের বাইরের দিকটির প্রতি লক্ষ্য রেখে কবিতা, গল্প রচনায় মন দিয়েছেন৷ কিন্তু যাঁরা ঝাড়খণ্ড বিশেষজ্ঞ সাহিত্যিক যেমন সুধীর করণ ( চাইবাসা), নন্দলাল বাউরি (পশ্চিম বর্ধমান) এবং আরো অনেকে, তাঁরা জানেন ওই কথ্যভাষা উচ্চারণগতভাবে এমনই বিচিত্র এবং গোষ্ঠীগতভাবে এতই বিভিন্ন যে লেখ্যভাষা হিসাবে তাকে গ্রহণ করা প্রায় অসম্ভব। কিন্তু সাধারণ চলিত বাঙলায় অসাধারণ গবেষণামূলক গ্রন্থ রচনা করতে তাঁদের তো অসুবিধা হয়নি। 
আমি আমার লেখা একটি কবিতা ও তার ইংরেজি অনুবাদ।   
_______________________________
 
বর্ষা আসে বাথানবাড়িতে 


মেঘ মেদুর বরষা।
বিকালে আঁধার নামে বাথানবাড়িতে।
মুক্তকেশী, সিক্তবসনা দুলালী মেঝান
আধডোবা আলপথে চলে আর টলে -
বুকে নিয়ে থৈ থৈ কামনার ঢেও।
রাখাল বাগাল, হেলে, ঘেঁষুড়ে ছোঁড়ারা
ড্যাব ড্যাবে চোখে দ্যাখে আর মরে।

সেও চায় ঠারে ঠোরে, ঠোঁট টিপে হাসে।
কিন্তু যাকে ভালোবাসে সে যে ওই দূরে -
 ঠাওর গিয়েছে ঠিক তার ঠিনে ।
মাদলিয়া হিরণ সোরেন -
কাঁধে হাল, গতর সুঠাম, মারাং জোয়ান।

'উয়ার ল্যেগেই, তো ধীরে ধীরে চলা ,
পিছল কাদায় পড়া কতবার করে।
ইঙ্গিত বুঝে নেয় জঙলী হিরণ
বেসামাল দুলালীকে ছুটে এসে ধরে।
জুত করে সামলায় হাল,
অন্য হাতে পাঁকালি দুলালী।
বড়ই নিলাজ এই তেঁদড় হিরণ -
জলকাদা দ'লে দ'লে
গাঁয়ে ফেরে মু-আঁধারি সাঁঝে।

ওদের সাথেই আসে মাড় ভাত ,
সৃষ্টি হাসে যুগ যুগান্তর।
রজঃস্বলা ভূমি বৎসলা হয় শাওনে আঘনে।
প্রাণোচ্ছলা ধরিত্রীর বুকে
প্রেমের প্লাবনে
ভেসে ভেসে আসে, 
হাসে, কাঁদে, বাথানে, সরাণে।
ভেসে ভেসে চলে যায় অজয়ের স্রোতে,  
দামোদরে, সুবর্ণরেখায়। ছোট নাগপুরের 
তারা ছোট ছোট প্রাণ 
হিরণ সরেন আর দুলালী মেঝান।

(পরিমার্জিত ও পুনঃপ্রকাশিত)

দুলাল চন্দ্র বান্দ্যোপাধ্যায় 
০২/১০/২০২৪  

--------------------------------------------------------------------------------------------------------------------------

রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৭

সভ্যতা


(১)

পঞ্চকোট পাহাড়ের ঢাল 
সেখানেই বনপাড়া গ্রাম -
মাঝিদের পুরানো সাকিন। 
ধক্কড়ের বেটার অসুখ। 
জ্বরে জ্বরে জর্জরে হয়ে আছে একমাস ধরে। 

"ডাইনীর কুনজর পড়েছে নিশ্চয়"
মার্ -মার্ বলে ওঠে মারাঙ গুনিন্। 

"তুর নাড় আমিই যে কেটেছিরে বাপ্  .....।
ও বাপ্ , ওরে বাবা মারিস না আর,
আমি ডাইন লই  ..... তুর ছিলা আমার যে লাতি। 
আমি কোলে নিয়ে যাব ডাক্তরের কাছে  ..........।"

কথা শেষ হলো না তখনও - পড়ে গেল দুখিনী মেঝান। 
তুলা - ধুনা ধুনুড়ির লাঠির নাচন 
যেমনটি হয় - ঠিক তেমন ভাবেই 
ধক্কড় দেখালো তার গতরের জোর। 

হাড়সার দুখিনীর রক্তই ছিলনা -
শুধু মুখ থেকে কস্ বেয়ে , চোখ থেকে চুঁইয়ে 
চার ফোঁটা পড়েছিল নিকানো উঠানে। 
শেষ জলও পেল না সে বিটিটর হাতে। 

মরেছে ডাইনী - বনপাড়ায়  উৎসব ;
তাড়ি আর হাঁড়িয়ায় চুর হল বেবাক যুবক। 

(২)

ওদিকে গাঁয়ের শেষে পলাশের বনে 
শহরের বাবুদের বসন্ত বরণ। 
জোড়া দশ তরুণী - তরুণ আবেগ - মাতাল 
বিলাতি বোতলে , ঠোকে তাল -
'হুল্লালা, হুল্লালা', সুর -বাণী -শরীরের উন্মত্ত নর্তন। 

সন্ধ্যা নামে , স্তব্ধ হয় সব কোলাহল -
মড়া ছুঁইয়ে কেউ নেই দুখিনীর কাছে - সে যে ঘৃণ্য, ডাইন। 
আছে একা কালু , পুরাতন সঙ্গী এই নির্বাক কুকুর 
মুখের রক্ত চাটে তার - বলে বুঝি অবলা শ্বাপদ -
"আজ কেন দিস্ নাই এক মুঠা ভাত ? "


----------------------------------------------------
"ডাইনী অপবাদে পিটিয়ে খুন আদিবাসী রমণী"
এই সংবাদের ভিত্তি তে কবিতা টি রচিত। 
স্থান কাল পাত্র - পাত্রী - সবই কল্পনা প্রসূত। 
বাস্তবের সঙ্গে যদি সাদৃশ্য ঘটে তবে তা কাকতালীয়।।  
Follows the English version soon!!!





শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৭

Love and Hate

            Love triumphs  

            (For younger ones)



With the winter gone came the gentle wind of the spring, that tickled the Flower-elves to open their eyes in the sun pleasant.

They washed their mouth with the dew-drops. Creeper - their mother, gave them honey drops for their breakfast. They were swaying and smiling and dancing sprightly, when a swarm of Bees, their friends, came humming to accompany them. Gladly, the Flower-elves welcomed them and offered them the remnants of honey drops - that're still sticking to their sweet lips - given by their mother.

Then came the Butterflies. The Flower-elves apologetically asked for pardon and invited them to come next morning to have their share as they had served the last, least droplets of honey to their friends - The Bees.

"We love you too - Beautiful Butterflies," said the flowers nodding their heads. Disheartened the Butterflies flattered their wings toward another garden.

Next came the Beetle - as black as a black cat, seeing the honey on the lips of the Flower-elves already drunk to the dregs, turned so violent that it left none unpunished.

The Flower-elves, with their petal-wings, being tattered, were drooping down their heads in utter shame and humiliation added to pain unbearable.

In no time, as the bright morning, briskly appeared the bright Lassie. Having seen their bosom friend, the Flower-elves began sobbing, wobbling to and fro as if to show how the Beetle had done wrong to them.

Our Lassie, their benignant friends, too could not help her tears streaming down her rosy cheeks.

Dulal Chandra Bandyopadhyay 
July 04, 2024 
Bangalore. 
---------------------------------------------------------------------------------------------------------------

বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭

সুখ দুঃখ

শীতের শেষে যেমন এসে 
ফাগুন বাতাস বইলো হেসে -
ফুলপরীদের ঘুম ভাঙল
                          ভোরের আলো মেখে। 

শিশির ফোঁটায় মুখটি ধুয়ে ,
মায়ের দেওয়া মধু খেয়ে, 
খিলখিলিয়ে উঠলো হেসে ,
                    মৌমাছিদের দেখে। 

"খাওয়ার পরে যেটুক মধু 
ঠোঁটে ছিল, সেটুক শুধু 
দিয়ে দিলাম মৌমাছিদের -
আর তো কিছু নাই। 
আস যদি সকাল সকাল ,
রাখবো মধু দেব তা কাল ,
তোমাদেরও ভালোবাসি -
                        রাগ করো না ভাই। "

ফুলপরীদের কথা শুনে 
মনের দুঃখ নিয়ে মনে 
ফিরে গেল প্রজাপতি 
হতাশ ডানা মেলে। 
ভোঁ - ভোঁ এক ভ্রমর এল -
দেখতে যেন কাল হুলো 
কাঁদিয়ে গেল ফুলপরীদের 
                    মধু পায়েনি বলে' ।

কী অকরুন ভ্রমর হানা -
ছিঁড়ে গেল পাপড়ি ডানা। 
মনের দুখে মলিন মুখে 
                         নোওয়ায় মাথা লাজে। 

খুকুমনি এল যখন 
ছিন্ন -ডানা ফুলের কাঁদন  -
তাইনা শুনে খুকুর মনে 
                    গভীর বেদন বাজে। 



Recently published

অমূল্য

He ( Tagore) who sees all things in his own self and his own self in all things, he does not remain unrevealed.                     ...