বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

ব্যর্থ আহ্বান

Wishing me a wonderful Day my friend says,
"Life is a gift".
_____________________

আর কেন দাও ডাক? 
______________________

জীবনের তরী ভিড়াবো এবার
 অস্তসাগর কূলে,
চাওয়া, পাওয়া আর 
দান প্রতিদান ভুলে ,
নিঠুর নিয়তি, এখন শোনাও
এ জীবন 'উপহার'!
যখন সমুখে রয়েছে দাঁড়ায়ে
কালের কর্ণধার !

তাঁরে বলি নমো নমঃ – 
স্বর্গীয় দান দিয়েছিলে ‌প্রভু, 
তার অপচয় ক্ষম ।।

দুলাল বন্দ্যোপাধ্যায়
২৯/১২/'২১
ব্যাঙ্গালোর।

বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

আমি যে বিবেকহারা

ফুটপাথে ঘুমিয়ে-থাকা মা ও শিশুর একটি ছবি পাঠিয়েছেন দাদা, সুহাস বসু্। সহ্য করতে পারিনি। কেঁদে উঠল অন্তরাত্মা। তাই দুটো কথা। কারো উদ্দেশে নয়। ধিক্কার নিজেকেই ।

                     ক্ষমা করো মা'গো ।
                     .........................

ফুটপাথে যদি ঘুমিয়ে থাকে 
মায়ের বুকে ছেলে,
শিশুর মুখে দেয়ালা দেখ? আর,      
মায়ের বুকের তলে ?
সেথা নরকের আগুনের শিখা 
সন্তাপ, অভিমানের ;
সেথায় নারীর শেষ অপমান
কলঙ্ক সন্তানের।
অন্তবিহীন মহা পরাভব
 পুরুষত্বের গর্ব ।
অবলুন্ঠিত সভ্যতা, তার
সকল গরিমা খর্ব।

এসব দৃশ্যে কবির আনন্দ– 
রূপ দেন তিনি কবিতায়,
শিল্পীরা দেখে চেয়ে অনিমিখে,
রঙ লাগে তাঁর তুলিকায়।
সহানুভূতির দান দিয়ে ভাবি– 
অনেক হয়েছে পুন্য,
ছবি তুলে তুলে জগতে ছড়াই,
ওঠে রব, "ধন্য ধন্য!"
মাতৃগর্ভ জীবনস্বর্গ ‌
প্রাণের উৎসভূমি – 
ভোগ লালসার বিকৃত মোহে
সেকথা ভুলেছি আমি । 

হে বিবেক তুমি ভাবো একবার
কার পাপে কার পরাজয়?
ঐ মা'র দেহে তুমিও তো ছিলে
একী তোমারও লজ্জা নয় ?
এমন 'বিরাম' দেখবার আগে
বরং মরণ ভালো,
আঁধারের পাপ আঁধারে ঢাকুক,
রাহু, তুমি ঢাকো আলো।।

দুলাল বন্দ্যোপাধ্যায়
২৮/১২/২০২১
ব্যাঙ্গালোর।

সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

ফুলের রঙ লাল


ভাশ্বতী দিদিভাই রক্তরাঙা গোলাপ ফুলের ছবি পাঠিয়েছেন, অন্যসময় সুন্দরের সঙ্গে একান্ত এককত্মতা অনুভব করি। আজ সকালের একটি খবর আমার সমস্ত সত্ত্বাকে রক্তাক্ত করে দিয়েছে।

"কট্টরপন্থীদের হিংসাতে পুড়ল খ্রীষ্টানদের বইপত্তর, আস্ত রইল না যীশুর মূর্তিও। কর্নাটক, হরিয়ানা থেকে অসম সর্বত্র এই তাণ্ডব চলে।"
            –বর্তমান (পত্রিকা)
            ২৭শে ডিসেম্বর ২০২১ ।

"তোমাদের‌ চৈতন্য হোক্"
    –শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব।


আজ সকাল থেকেই মনে হচ্ছে যা কিছু লিখছি সে- সবের যেন কোন মূল্য নাই। লেখার নেশায় লিখে যাওয়া। এই সুন্দর ‌পৃথিবীর সৌন্দর্যের স্বীকৃতি তো মানুষের চৈতন্যৈ। তার অভাব যে আজও কুৎসিৎ ভাবেই পরিদৃশ্যমান।
আজ থেকে দুই হাজার বছর আগে ক্রুশবিদ্ধ , রক্ত-লাঞ্ছিত, মুমুর্ষু ঈশ্বরপুত্র বলেছিলেন,
"O God, Forgive them, for they do not know what they are doing."
আজ যখন ‌দেখি, যখন শুনি এই ভারতের পুন্যভূমিতে, এই জ্ঞানালোকের উদয়াচলে, ঐ ঈশ্বরপুত্র,  দ্বাবিংশ শতাব্দীকাল পূর্বে,পুনরুত্থান(Resurrection) 
- য়ের পর তাঁর চরণচিহ্ন এঁকে দিয়ে গিয়েছেন যে তপোভূমিতে , সেখানে, তাঁর স্মরণমন্দিরে সঙ্ঘটিত  হোল ধর্মোন্মাদদের উন্মত্ত তান্ডব, তখন কণ্ঠ ভাষা হারায়, তখন ঃ

             যন্ত্রণাদগ্ধ হৃদয়
___________________________

কবে আর হবে চৈতন্য উদয়,
কবে হবে হায়, এ পাপের ক্ষয়,
নিশ্চেতনার হবে পরাজয় –
            জয়ী হবে মানবতা ? 

হে মানব, তুমি অমৃতের দান,
বিশ্বব্যাপ্ত এক মহাপ্রাণ,
এক পরিণাম– মহাপ্রস্থান,
              তবু কেন ভিন্নতা ?

ধর্মের নামে অধর্মের গ্লানি ,
লক্ষ্য শূন্য এই হানাহানি,
আত্মহননে আত্মাভিমানী
   এবার শরম মানো।

ধাত্রী ধরণী ‌কাঁদে‌ বেদনায়,
হাহাকার রব ঐ‌ শোনা যায়,
অস্ত সূর্য রক্ত ছড়ায়–
          নিয়তির ডাক শোনো !

দেবতার দূত বারবার আসে ফিরে যায় বারে বারে–
আর কতকাল ফিরাবে তাঁদের "ব্যর্থ নমস্কারে ?"।

দুলাল বন্দ্যোপাধ্যায়
২৭/১২/২০২২
ব্যাঙ্গালোর।

রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

কী যে চাই !

অনেক দিন হোল আমার পাঠকদের বাংলা প্রবন্ধ উপহার দেওয়া হয় নি। টেলিভিশনের ভীষণ কলরোল ছেড়ে বসুন এসে মাঝের ঘরের কোনার চোকিটার উপর ,চাদর মুড়ি দিয়ে এই শীতের সন্ধ্যায় । সাহিত্য  বিষয়ক যে সন্দর্ভগুলি এর আগে লিখেছি সেগুলি বেশ ভারী । এমনিতেই প্রবন্ধ পড়ার ধৈর্য আমাদের খুবই কমে গিয়েছে । কারণও আছে । লেখাপড়া ভালোবাসেন যাঁরা তাঁরা জীবিকা নির্বাহের তাড়ায় এমনই উদ্ব্যস্ত যে পড়ার ইচ্ছা থাকলেও উপায় থাকে না । তারউপর গুরুগম্ভীর বিষয় হোলে ভাবনারও দায় থাকে। তাই হাতে পত্রিকা নিই , পাতা ওলটাই , কিন্তু প্রবন্ধের পাতাগুলি সযত্নে পরিহার করি।গবেষকদের কথা বলছি না ,বলছি কর্মব্যস্ত সাধারণ পাঠক, যাঁরা সংসার , পেশা আর  নিত্য কর্তব্যের শিকলে বাঁধা , তাঁদের কথা । পথের পাকদন্ডী , যানবাহনের জট-জটলা যাঁদের বহমান দিনের প্রায় সবটুকুই গ্রাস করে নেয় । এগুলি অবশ্য বাইরের কারণ । এর সঙ্গে মিশে আছে একটি আপাতঃ দুর্লক্ষ্য কিন্তু প্রধান কারণ । কী  তা ? সেটি হোল রস । আমি এখানে সংষ্কৃত সাহিত্যের ষড়রস বা বৈষ্ণব সাহিত্যের নবরসের ভিয়েন চড়াবো না। আমি বলব ওই বড়ু চন্ডিদাসের শ্রী কৃষ্ণকীর্তনের নিত্যভোগ্য , উপাদেয়, অম্ল-মধুর-তিক্ত-কটু-কষা মেশানো, জিভে-জল -আনা রসের কথা। অন্তরের ভাবের জমিটিকে উৎসেচন করা নয় ,বহিরঙ্গের রিপুগুলিকে উৎসিক্ত করে রাখা। দূরদর্শন যেমন করে আরকি। তবে এক্ষেত্রে বিষয় নির্বাচন বেশ কঠিন । এ তো আর টিভি সিরিয়াল নয় যে মাঝে মাঝে এ ড  দিয়ে চাঙ্গা রাখা যাবে। এই বিষয়-নির্বাচন বিষয়টিও আবার জটিল । হেন কোনো বিষয় নেই যে বর্তমান হস্তদর্পনে তাকে পাওয়া না যায় । বিদ্যুতের আলো এসে যেমন ভুত তাড়িয়েছে , চলমান দূরভাষ যেমন চিঠিপত্তর তাড়িয়েছে তেমনি সবজান্তা মুঠিযন্ত্র এসে তথ্যমূলক প্রবন্ধের গলা টিপে ধরেছে । এখন ভাব ও ভাবনার উপর  (Reflexive) কিছু যদি লেখা যায় ।

তা সেরকম একটা ভাবনা (ভাব বলতে পারো) আমার এলো এই দু হাজার একুশ সালটির  ডিসেম্বর মাস আসতে আসতে। একদিন একটা কবিতা লিখলাম । কবিতাটি এইরকম :

 বৎসরান্ত
 
মহাকাল -- খন্ডে খন্ডে ভেঙে  ভেঙে লয় -- 
যুগ ,সহস্রাব্দ ,শতাব্দী-- যাই  হোক হয় ।
আমাদের সীমা কিন্তু বছরেই শেষ ।
এই ক্ষুদ্র অংশটুকু আমার জীবন ।
এ সত্যটি মানি ।
তাই জানি ,
ভালো মন্দ , সাদা কালো ভাগ  -- 
স্বদেশ-বিদেশ-কাটা দাগ ,
সত্য নয় ভাই ,
পড়ে থাকে অতি  তুচ্ছ সময় সীমায় ।

এসো বন্ধু, বছরের শেষে ,
গাঢ় প্রেমে গভীর আশ্লেষে 
আবেগে সংরাগে ,
অসঙ্কোচ অনুরাগে 
তুমি আমি ভালোবেসে থাকি দুজনেই
সার্থক বছর হবে সেই ।।  

আমাদের বসুন্ধরা ভালো নেই । কি ,আসুখ, কেনই বা? এখনো সে কথা অজানা ।

 ( ক্ৰমশঃ )
এই লেখাটি ছড়াপক্ষের পরে শেষ করবো। বেশ বড়ো তো তাই ।












                                            

   










                                          

                               

বর্ষশেষের অভিবাদন

বর্ষশেষের অভিবাদন
              দুলাল বন্দ্যোপাধ্যায়।
____________________________

রোজ রোজ আসে ফুলসম্ভার 
 নব রূপ, নব বর্ণ,
 প্রভাত আলোর শুভ্রতা ধোওয়া,
 গোধূলি আলোর স্বর্ণ ।
বিমল মনের অমল মাধুরী
কোমল গীতালি সুরে,
বহু পুরাতন উদাস হৃদয়
কানায় কানার পুরে।
প্রতিদানে কিছু নাইতো দেবার
আছে দুটি কথাকলি,
তাই নিও ভাই,সঙ্গে পাঠাই
 শুভেচ্ছা অঞ্জলি।
বিগত যে দিন হয়েছে বিলীন
দুখের রাত্রি আঁধারে,
বিস্মৃতি যেন নিয়ে যায় তারে
দূর অতীতের পারে।
সুখস্মৃতিগুলি কুসুমের কলি
ফুটুক চিত্তকাননে,
প্রেমের পুলকে প্রীতির সুহাস
জাগুক স্নিগ্ধ আননে।

২৬/১২/২০২১
ব্যাঙ্গালোর ।

শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

O Christ , Let 2O24 Be The Year Of No WAR.

 A Christmas hymn

---------------------------------------
Forgiveness is Divine 
----------------------------------------

Forgive the blessed souls, 
 O, The Son of God 
But forgive not our sin, 
Still we are the bellicose 
And yearning for fighting. 
We hawk the 'hawks' and battleships,
We love killing with burning explosives,
We, sucking blood of the innocent 
Build castles in the sky ; 
Forgive the soul but not the belligerent ! 
For we, the sinners are destined to die . 
Destination of ours towards the Inferno 
As says the Mephisto "Hell is in Me 
When I, around me, see enemy". 
While the Paradise heralds :  
Love, Love, Love All Above -- Bene, Bene, Bene.

(Pre- Christmas publication) 
Retold.
15/12/2023 
Kolkata.
-------------------


হে মহামানব, ক্ষমা কর ।

'ধর্মের নামে তরোয়াল , ধর্মের নামে  ছুরি , 
ধর্মের  নামে লুন্ঠন ,ধর্মের নামে চুরি ', 

ধর্মের নামে নরবলি দিয়ে উন্মত্ত  তান্ডব - 
কুরু বংশের রক্তের স্রোতে ভেসে গেছে পান্ডব।
যে 'ক্র্শ'-য়ে বিদ্ধ দেবদেহ হতে ঝরেছে রক্তধারা 
সে কাঠের পাটা বধ্যভূমিতে নিয়ে এসেছিল যারা  
সারা পৃথিবীর রক্তস্বত্ব রয়েছে তাদের হাতে ,
যুগ যুগ ধরে' মেরী মাতা মরে নীরব অশ্রুপাতে।
লালসার লালা ঝরে ঝরে পড়ে শ্বাপদের মুখ হতে 
নারী , শিশুদের শবদেহ ভাসে রক্তনদীর স্রোতে ।
হে বিবেক, তুমি লুকাবে কোথায় এমন পাপের গ্লানি ?
অনুতাপ ভারে অবনত হও সভ্যতা অভিমানী ।

দুই-শূন্য-দুই-দুই কালের 'শূন্যেরে' নমো নমো ,
ক্ষমার দেবতা , মঙ্গলময় , ক্ষমা দিয়ে প্রভু ক্ষম ।।

দুলাল বন্দ্যোপাধ্যায় 
২৫/১২/২০২১
ব্যাঙ্গালোর ।











   



বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

An Ode To a flock of Kites _

"Oh, lift me as a wave, a leaf, a cloud !

I fall upon the thorns of life ! I bleed."

P. B. Shelley.

__________________________________________




The golden Misty Season, 

The sun is presently set 

Leaving tattered cloudlets painting gold 

Along the western horizon ;

While the east dips in the gloomy dark ; 

And I could see a flock of kites soaring so high,

Swinging, whirling round and round the cloudlets

 And merrily twirling around each other

As to show their soiree before the evening star.

What zeal, what indomitable exaltation, what quest, 

Bursting out from within such little breasts !

Have they driven them away from their earthly nests? 

Besides food, shelter, rest – O, frail creatures, 

What more you’re in need of to live a life so futile, 

So short, mortal, and full of uncertainties. 

Though unknowable are your longings of hearts

Yet, for a certainty, the boundless joy that maddens

Your wings set out for such a dreadful assignation. 

That Joy, infused a deathless inspiration

And ignited in man, since the moment of his birth,

The self-burning fire of sacrificial desire,

To fly further than the furthest of the sphere.

The child of rapturous Joy that knows no bound

To know the unknown, to see the unseen,

(This is true indeed ; but those Titans are rarely found.)

While we, the cowards, die of lust and fretfulness, 

Of hatred, cruelty and murderous blood-stained enmity

The winged Innocence, with a shrill cry of ecstasy, 

Unheard of in this chaotic hell, explores the Limitless,

Aiming at not to plunder, neither invading the land 

Where the virgin Nature dwells, nor spewing venom

To the ever-sacred, awry sky, you aerial bird 

With unfolded, uncrooked wings do fly beyond – 

Fly an anomalous flight only to taste the joy of freedom.

We do fly too, but in the end, on the dusty ground, 

Only certainly, to descend down fatally prostrated, 

 

Our all endeavors, when salivated with greed, 

Find ourselves encountered with nothingness – 

But you, the winged angels of our earth, pursuit

What none knows, even you yourselves too ; yet,

I love, deadly love your aimless voyage, barring a pilot.

Where we lay waste our powers in vicious vanity,

You have crossed the terrestrial border with impunity.

Away ! Away ! from this belligerent crowd and feel,

Though momentarily, the joy of the horizon ;

yet undisclosed _ and there you be.


Here, let that cosmic peace and solemnity heal 

Pain and pangs of humanity who unreasonably vie.

Be my soul and pray to the Light of the firmament :

‘Let there be light here, in the earth and in heart of man

--- joyous enlightenment.’

The Joy that emboldens your wings and evokes you sing,

The Joy that provokes to love and invokes to pray

for the blessings Of the Omnipresent.


(Edited and republished,

20/12/2023)

.

Dulal Chandra Bandyopadhyay 

23/12/2021

Bangalore.



শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

একটি গাথা

                                           একটি গাথা 


                                        দুলাল বন্দ্যোপাধ্যায় 

                                    —---------------------------


                                                (ভূমিকা) 



পাখি, ফুল, নদী, মেঘ, পাহাড়, সাগর  –-  প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য ও মহিমাকে বিষয়বস্তু বা ভাববস্তু রূপে গ্রহণ করে, বরণ করে বিশ্বের সাহিত্য, শিল্প ,সঙ্গীত পরিপুষ্টি  লাভ করেছে মানুষের সংস্কৃতি চেতনার ঊষাকাল থেকেই। প্রকৃতির সন্তান জীবজগৎ–- মানুষ জীবশ্রেষ্ঠ। মানবেতর জীবজগৎ তার জৈবজীবনের প্রয়োজনেই প্রধানতঃ প্রকৃতিকে আশ্রয় করে বাঁচে ; কিন্তু চৈতন্যসত্ত্বার ,হৃদয়বত্তার ও মননশীলতার ঐশ্বর্যে ঋদ্ধ মানুষ জৈবিকতার প্রয়োজনে প্রকৃতি নির্ভর, একথা সত্য কিন্তু পূর্ণ রূপে বিকাশলাভ করে 

 প্রকৃতির প্রেমে ; তার রূপ-রস-গন্ধ-স্পর্শ আত্মস্থ করে'। এই নিসর্গ প্রেমের বিবর্তন ধারায়, হৃদয় বৃত্তির পরিব্যাপ্ততর অনুভবে অনুভূত হয়েছে ঈশ্বরপ্রেম, মানব প্রেম–  যা শিল্প, ভাস্কর্য ,সাহিত্য ,সঙ্গীত –-মানুষের সকল কারু ও কলা সৃষ্টির উৎস এবং তার অব্যাহত ক্রমোন্নতির অনুপ্রেরণা।


এটুকুই ভুমিকাস্বরূপ বলা। আমার লক্ষ্য পাখি। সুন্দর এই জগৎসংসারের সুন্দরতম এই প্রাণীটি রঙে- ঢং-য়ে, আকারে-প্রকারে, স্বভাব -বৈশিষ্ঠে, কণ্ঠমাধুর্যে বিস্ময়করভাবে বৈচিত্রময়। শিল্পকলায়,সাহিত্যে তার স্থান সবার উপরে। বিশ্বসাহিত্যের পরিসর তো বিশ্বময় ; আমার স্বল্প দৃষ্টি বাঁধা পড়েছে গুটিকয়েক কবিতায়। 


1.To a Skylark,

by Percy Byssy Shelley.

………………………………………………

………………………………………………



“In the golden lightning

Of the sunken sun, 

O’ver which clouds are bright’ning, 

Thou dost float and run;

Like an unbodied joy whose race is just begun…”



2. Ode To a Nightingale,

by John Keats.

…………………………………………………

…………………………………………………. 


Away! Away! For I will fly to thee 

Not charioted by Bacchus and his pards,

But on the viewless wings of Poesy,...”


৩।বলাকা, 

রবীন্দ্রনাথ ঠাকুর 

……………………………

…………………………….

মনে হল , এ পাখার বাণী 

দিল আনি 

শুধু পলকের তরে 

পুলকিত নিশ্চলের অন্তরে অন্তরে 

বেগের আবেগ ।

পর্বত চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ ;

তরুশ্রেণী চাহে পাখা মেলি 

মাটির বন্ধন ফেলি 

ওই শব্দ রেখা ধরে চকিতে হইতে দিশাহারা ,

আকাশের খুঁজিতে কিনারা।

এ সন্ধ্যার স্বপ্ন বেদনার ঢেউ উঠে জাগি 

সুদূরের লাগি,

হে পাখা বিবাগী !

বাজিল ব্যাকুল বাণী নিখিলের প্রাণে —

‘হেথা নয় ,হেথা নয় ,আর কোনখানে !’...


                 

৪।  হায়  চিল।

জীবনানন্দ দাশ                                                             

          

“হায় চিল, সোনালী ডানার চিল, এই ভিজে মেঘের দূপুরে 

তুমি আর কেঁদো নাকো উড়ে-উড়ে ধানসিঁড়ি নদীটির পাশে !” 


                                                              





                   চিল 

        দুলাল বন্দ্যোপাধ্যায় 




নয় ধানসিঁড়ি, আছি অজয়ের পাড়ে।

ছোটোনাগপুরের মালভূমি,

সুদূর দিগন্তরেখা, পাহাড়ের সারি,

তারও পারে ক্ষণিক দাঁড়ায়ে আছে ক্লান্ত সূর্য 

 দিনান্তের, ঢেলে দিয়ে সব আলো,সব তাপ 

ধরিত্রীর বুকে। ঘরে ফেরা কাল।স্তব্ধতায় ঢাকা 

দিগ্বিদিক। হাঁটুজল স্রোত ঠেলে, বালিরাশি চর ভেঙে 

ক্বচিৎ পথিক কোন করে পারাপার। ভূমি ছেড়ে 

ঊর্ধ্বাকাশে দেখি; এ কী ! একটি খন্ড মেঘ,

অস্ত রবির রঙে রাঙা, লালপেড়ে শাড়ি পরা 

মেয়ের মতন, তাকে  ঘিরে এক ঝাঁক চিল ,

নিস্কম্প ডানায় মেখে সন্ধ্যাস্বর্ণালোক

উড়ে নিরুদ্বেগ ! সাথে কি তাদের আছে অনন্ত সময়? 

রাত্রির আঁধার যেন ঘন বরষার অজয়ের বান ,

দুপারে প্লাবন আনে – ডুবে বন,বনস্পতি, পাহাড়ের চূড়া।

ওরে চিল , ফিরে আয়, শূন্যে কোথা রাত্রির আশ্রয় ? 

চিলেদের সেই দল, সোনার আঁচল ছেড়ে মেঘবালিকার 

ফিরেছে কি ফেরে নাই,আজো জানা হয় নি আমার। 



সেদিনের দিনান্তের পর সুদীর্ঘ আয়ুর কাল গেছে বয়ে,

বছরে বছরে, ক্ষয়ে ক্ষয়ে, যেন অজয়ের ক্ষীণ জলরেখা। 

আশায় বেঁধেছি বাসা এতকাল এখানেই, এ-মাটির বুকে। 

 ভাবিনি তো কোনোদিন,ঊর্ধ্বাকাশে চেয়ে একবারও 

এ বিপুল বিশ্বনীড় প্রাণের আলয়। খণ্ড দেশ, খন্ড কাল–  

শত খন্ডে বিখন্ডিত মানব সংসার, খন্ড খন্ড ভূমি —-

হিংসা, দ্বেষ, লালসার সপ্তম নরক।


ওগো চিল, আজ ভাবি, তোমার সে মুক্ত-পক্ষ

 নন্দিত উড়ান বিমূর্ত প্রাণের –- চির ঊর্ধচারী, 

অনন্তবিহারী। আত্ম-পর ভেদাভেদ পৃথিবীর বুকে 

অকালেই  নিয়ে আসে ঘোর অমানিশা ; তাই , 

আকাশকে ভালোবাসা, অসীমের জ্যোতির্ময় আলো

 ধুয়ে দেয় , মুছে ফেলে বর্ণ-গ্লানির যত কালো। 

সেই সে চিলের দল, সন্ধ্যারাগে ঝলমল সোনালি ডানার 

থাকুক মেঘের সাথে একাত্ম বিলীন, না আসুক আর 

ধান সিড়িটির তীরে, গেছে বুঝি দূরে, আরো দূরে,

ওই সাঁঝবাতি – সায়াহ্নের তারা, আরতি করে যে নিত্য 

মর্ত্য প্রাণের – ডাক দিয়ে নিয়ে গেছে অনন্তের ঘরে |


হায় চিল, অনন্তের যাত্রী তুমি, তুমি প্রাণ নিখিল বিশ্বের 

দৃশ্যের বন্ধন মুক্ত তুমি সত্বা চির অদৃশ্যের |


দুলাল বন্দ্যোপাধ্যায় 

17/12/’21

ব্যাঙ্গালোর |















 





 






 


 










  


                        

               


 

বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

The Station In Tears

The station in tears 

Dulal Chandra Bandyopadhyay 



“I am not a born Coolie. I have been brought up as a Coolie. Destiny Babu, Destiny!  All is written here,”

He lifted his hand, gave a few strokes on his forehead and sat on a stool at the corner of my well-furnished room.

Today is the fifth day of the historical Rails-Strike (in the year 1974) and consequently the Howrah Station is gaping empty. Among the people who are obliged to remain here I, myself a Railway Guard, am one, reclining most of the time on an old, wooden pinnace-like chair at the Retiring room allotted for Guards. Cleaners, drivers, few officials, some non-official staff are also there,  scattered all around. Shiv Suhan (peculiar name indeed), aged about forty to forty-five five, tall, lanky, having an indifferent look, always in porter’s apron but neatlier than those of others,’ has been staying with me all the time since the commencement of the ‘Bandh’ and helping me in getting what and when I am in need of.

Noiseless evening. The whole atmosphere of the station platforms is gradually getting subdued as the Bandh agitation is becoming intensified throughout India. Ordered by the higher authority Emergency workers have to stay on spots. Obviously me too, as guards, drivers are indispensable.

As workless duty and inactivity are stretching time longer and longer so I have grasped Suhan and almost have sunk into his narratives. He goes on,

“Babu, I cannot tell you how, when, from where I came here ; but I can tell you, for sure, something  about the place of my native habitation  as this river ,the Ganga, bearing the same name, is coming through that land. I can still faintly remember a cluster of huts, half encircled by the river and other half was open, surrounded by corn fields extending up to the horizon. Except that blurred, dreamlike vision I had heard some fragments of cut-up or rather mangled stories from an old woman related to my coming here at the age of six.  She would tell me that she had discovered me crying alone by the side of another woman lying dead on a Railway platform. There erupted a hullaballoo when policemen arrived and took away the corpse, and she told, after showering plenty of ill words on me, that she had no other options but to carry me, an unbearable burden, through.

Though slapping, beating and bandying abusive words on me were my daily allowances yet she did not leave me. Every morning she would goad me to the Ganga, help me in taking bath, putting on pants and shirts, very big in size though, and serve food off and on. She, then, would sit quietly just outside of the main gate of the station keeping a dented alms-bowl before her and keep on murmuring.  Every now and then, all of a sudden, she would ask me violently to sit calmly by her. She had her bed, a roll of tattered sack which she used to bring out from nowhere and lay flattened during nights at the outside corner of the abandoned warehouse away from the diesel-engine shade and said to me,

“Lie down and sleep.”

Thus, I was treated, thus I was taken care of.

After a fairly long time (months, years were then unknown to me) I came to know that I could do things by myself and that too happened when she started telling me to do this one or that and I, myself, realized that I came of age. She, day by day was becoming feeble, incapable of doing even her own maintenance and as a result I had to do what she had been doing so far, except asking for   alms. She had with her a bagful of coins and few bunches of paper money deep inside her bed.

Every morning she would give a handful of coins with a clear indication that I might have my breakfast. I could not have that at food-stall, instead I would fetch tiffin for both of us and have that together. That would make her delighted I could feel. We had scarcely conversations between us.

I do not know why, may be instinctively, at the beginning, I used to call her ‘Ma’, but she had vehemently discarded. That too sounded mysterious and since then I preferred to be reticent before her. But now, as she could hardly walk and I was always at her service her attitudes towards me got   changed. Her ever-irritating, shrill voice became milder, sometimes she kept staring at me for a long while with her sunken, moistened eyes as if she wanted to tell me something serious. Her gesture looked frightening and I was apprehending an ominous consequence was about to take place. It happened to be the same day as these days, ‘Bangla Bandh’. West Bengal got totally collapsed. The   Station looked deserted. By the noon time she got up from her bed and to my utter bewilderment she, in a low, but very tender voice called,

“Suhan”.

I walked swiftly up to her side, kneeled down and kept looking at her askance.

“Go to Chacha, tell him to come to me.”

Chacha was a mysterious person over here, he was everywhere around and about this entire station   premises. In long, red cloak the tall bearded man stirred up in almost everyone like us –coolie, cleaners, hawkers, beggars –awe and admiration simultaneously. Afterwards I came to know that he was the guardian, banker, debtor and above all he was the god of fate and regulator of circumstances of those unfortunate people in this historical, old Railway junction.

After a long search I traced him sitting on a bench beneath the bushy banyan tree, at the far corner of the yard, preparing ‘khaini’, (tobacco) on his left palm with the help of right hand’s thumb and was talking to a gang of coolies around him. Informed by a hint by someone he looked at me and to my surprise he stood up, started walking. Almost stupefied, I followed and reached my Ma (I would call her so within myself, at heart) after he already had reached out her. Having stood up quietly at a distance I tried to determine, by their conjectures what they were talking about, but in vain. After A fairly long while I could see Ma was handing over her black, corpulent wallet to Chacha and pointed her skeletal finger at me.

Chacha rose up, stood erect, turned about, concealed the wallet under his long, heavy cloak and came to me and said in a low voice,

“Meet me tomorrow morning.”

So horrible a night it was! I had not experienced up till then. All nightmarish! Firstly, one after another fiendish apparitions of apprehension had been haunting my mind. What would be done with me from next day, and secondly, having my sleep spoiled, my sight fell upon some scenes that were, so far, beyond my understanding.”

Suhan suddenly makes an abrupt pause; but I am so absorbed and excited within that I cannot wait for the next any longer. He has felt my solicitude and said,

“I cannot tell you what scenes I had to see that night but what I should confess before you that that was a night which brought about a complete change in my life. By the end of the night, I got up, went straight to the Ganga, had bath, put on a not-so-shabby shirt and pants and went to meet my destined Caller. There, inside an abandoned boggy, I was introduced to a gang, all in red coolie uniforms, and counselled, given instructions on how to perform the duties of a coolie. I was baptized as Shiv by Chacha. I was told to offer ‘Pranam’, (bow down my head on his feet). Chacha handed me over a pair of red uniforms and a two-rupee pink note. At that time, at least thirty to forty years back from now, that amount of money for a boy like me was more than sufficient. That times age was not a bar, neither it mattered to be a coolie, for I looked big enough to portage passenger’s belongings.

 Excited, I hurriedly came back to Ma to tell of the whole story. She was still lying on her bed. I sat almost jumping down beside her. Carried away by emotions, forgetting her disapproval I called out loudly,

-Maa…a.

What! Not even stirring about! She seemed to be a fixture! Grisly fear gripped my whole. With trembling hands I pulled off the black veil she was covered with and found ……..she was lying flat on the back, with mouth gaping, hollowed, lack-lustre eyes. I put my hand on her forehead…cold…cold, tried to lift her…stiff…stiff!”

He covers his face with both hands. His entire body is trembling. Slowly his head is drooping down and, when a deep, mournful silence is about to engulf the whole atmosphere of the room his out-burst of grief makes me aware that so far, I have been listening to a story! Such has been my involvement in his life.

Since then, more than forty long years have glided by, more than an ocean of water has streamed through the Ganga, more than a million people I have come across here, inside and outside of the Howrah Station, before and after my service; the situations and scenarios are changed beyond imagination, yet whenever I get a chance to visit this Station I am, as if possessed by an unseen spirit, clime upstairs and enter into that retiring room. Paying little heed to persons who are sitting there, or being indifferent to newly added furniture, I walk up to that corner where Shiv Suhan’s tears rolled down and dropped on the floor, now hushed up with white marble slabs.

His every droplet of tears was real, genuine, oozing out of such an innocent heart which even an Angel feels shy of and which, to me, is more sacred than ‘All the water of the Ganga’. 


Dulal Chandra Bandyopadhyay

09/12/2021

Bangalore.

The Ganga, my Mother


“Nev’r saw I, never felt, a calm so deep!

The river glideth at his own sweet will ….”

          (Composed upon West Minister Bridge) 

                                     – William Wordsworth.

 

Only I can change the word ‘his’ for her

As you know we call the Ganga, our Mother.

From cradle to crematorium Her lap is our shelter,

Her love is our ambrosia, her course is the source ;

The source of our life, and Her ever-lasting flow

Is our holly path to the Eternal Journey. 

She, to us, is The Milky-way –The Akash Ganga

That leads the Mortal to The Highest Being

For perpetual peace and pleasures unending.

 

But my love for her is ardent, unconditional.

Dawn arrives and I do arrive upon the Howrah Bridge,

(For being a coolie at Howrah station, fortunately)

Only to see, as far as my vision goes, up and down streams,

 Her charms, her beauty, her graceful opulence; 

Immortal youth, ever-rich in her flow full to the brim

In deep solemnity, for ages infinite she is gliding by 

Sweeping immeasurable hell of refuge of her offspring

Smilingly ever, as she with dancing wavelets, is smiling now,

Responding to the loving glance of the morning sun.

I never ask of her for showing me the path to   heaven ;

Rather, let my ashes of the funeral pile be borne

To the Deep, where, for ever I’ll sleep, a sleep unbroken.

 O Ganga, My mother, with your oblation to the limitless Sea

I’ll be, for your solacing caress to my earthly remnants--eternally.

 

Dulal bandyopadhya

02/12/2021

Bangalore.

 

 

 


রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

বই মেলায় 'ফুলেশ্বরী নন্দিনী'

নীড় বাঁধা হোল সারা, 
এ বনে,সে বনে‌ ওড়া, 
শাবকের মুখে কিছু
                তুলে দিতে হবে।
সকল কাজের শেষে,
যে যাহার ঘরে বসে,
 গল্প জুড়ে, সাধে সুর
              ষড়জে ঋষভে।
উৎসবের দিন এলে,
এক সাথে সবে মিলে,
আনন্দিত কলতানে
               ভূবন ভরায়,
তেমনি দেখেছি আজ
পরণে নূতন সাজ,
হাসি-রাশি বাণী সুর
            সৃজন মেলায়।
ছবিতে ছবিতে আঁকা
হৃদয়ে রইল রাখা,
ভালোবাসা দিয়ে মাখা
             সান্ধ্য আসর।
এমনই উচ্ছ্বাসময়,
চিরদিন যেন রয়
ফুলেশ্বরী নন্দিনীর 
          মিলন বাসর।।

দুলাল বন্দ্যোপাধ্যায়
০৫/১২/'২১
ব্যাঙ্গালোর।




Recently published

অমূল্য

He ( Tagore) who sees all things in his own self and his own self in all things, he does not remain unrevealed.                     ...