This blog contains short stories, poems written by me in Bengali and English and also a few translations in English of some great works of the legendary Rabindranath Tagore.
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
চৈতন্যময়ী
দুখির সুখের মরণ
প্লাটফর্ম ছ’নম্বর
শীতের সকাল।
উন্মাদ মুখরতা,
অস্থির পদভার জ্যান্ত জনতার।
তার-ই মাঝে চিৎ মেরে পড়ে আছে দুখি –
মরে গেছে ঠিক – তাইতো ! সঠিক ।
আহা রে মরণ ! বিজয় কেতন জীবনের ।
‘ছিল’ বলে’ দু’দিনের চিহ্ন রেখে যাওয়া।
মুক্তির নিশ্চিত পরিণাম এবং এ আশায় বেঁচে থাকা ;
সর্বরোগহর ভিষগ বটিকা
যার জোরে এতকাল প্রাণ বয়ে চলা –
ঝড়ে, জলে, তুষারে, বন্যায়, দাহে-দাবানলে,
মহাঘোর অন্ধকার মেঘে প্রত্যাশার বিদ্যুৎ ঝলক।
আহা মৃত্যু, স্বস্তির সরাইখানা পথভ্রষ্ট ক্লান্ত পথিকের ।
চরণের চারণের চরম বিশ্রাম।
এক বিন্দু জল – চাতক-চাওয়ার,
যদি ঝরে আকালের মেঘে,পড়ে ঠোঁটে ;
তারপর অচল অনড় শুয়ে পড়া —
শুধু ঘুম গভীর গহন !
দুঃস্বপ্নের ঘুম-কাড়া চাদরের ছেঁড়া ফাটা আলো
ঢেকে দেয় কালো যমদূত।
দুই
ঊষালগ্নে শান্ত অন্ধকারে
উলঙ্গ কাঠামো যাবে সরে।
আবার চটের শয্যা পাতা পরিপাটি –
দুঃখ-রাজার কোন উত্তরপুরুষ,নব অবতার।
আবারো মরণ চেয়ে মহাপরিনির্বাণ।
মৃত্যু দেবতার দান ,
তাই তিনি শাশ্বত, মহান।
‘মৃত্যু’ খাদ্যের ভান্ডার অফুরাণ ;
ঢুকে যাও একবার,
চাইতে হবে না আর, ‘দে মা খাবার।’
মরণ টাকার পুঁটলি ফকিরের,
আরামের নন্দনকানন,
স্বপ্নে-দেখা অমরার উন্মুক্ত দুয়ার।
চির শান্তি, চির তৃপ্তি, চিন্তা-হরা সুখের আগার।
মৃত্যুধনে ধনী ওরে রাজা, দুখি ,
শীতল চরণে তোর কোটি নমস্কার।
দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়
২৪-০৪-২০২২
কলকাতা ।
Captivity Or Setting free in the light of Eternity
Captivity
Or Setting free in the light of Eternity
(The poem is a sudden outburst of momentary realisation. It is neither religious, nor philosophical.)
“Lock up your liberties if You like ; but there is no gate, no lock, no bolt that you can set upon the freedom of your mind”. --- Virginia Woolf .
I’ve taken an oath today to set my mind free,
From all ties of the world, in reality solely ,
I live in a self designed-captivity of ignorance.
The earth itself makes a gift of all
That I’m in need of, without asking for return.
There’s the light, light and light rains down
From heaven limitless ; yet in dark I remain .
Pride and prejudice and an evil thought of ‘Self',
Rites and rituals, in vain I’ve pursued, in vain .
Light of love I had, in me, boundless,
But a sense of mortal pleasure darkened
My conscience. Now, let there be light ;
May it be the End ; yet, that’ll burn out,
What, in me – transitory, ephemeral.
Only when infinite Light weds the finite thought,
May be free from sensual propensity
And live eternally in the light of God.
Dulal Ch . Bandhopadhyay
22- 02- 2022
Bangalore .
—------------------------------------------------------------------------------------------------
Crime and Punishment
Society should condemn the crime , not the criminal.
___________________________________________
“He had withdrawn from society and shut himself up , till he was ready to shun, not merely his landlady, but every human face. Poverty had once weighed him down, though, of late, he had lost his sensitiveness on that score.”
“Crime and Punishment”
—-Fyodor Ddostoyevsky.
Here also, in this short story (by Colin Dexter), we see that James Roderic Evans, a prisoner has withdrawn himself from normal human society. He has been behind the bar, but so cunning and smart he is that he has broken out of prison thrice . Now it is the fourth time he is breving exactly the similar exploit under a dangerous plight. He is putting a question to Mr. Jackson, The prison officer,
“Can I ask you something Mr. Jackson? Why did they bug me in this cell? “
Here lies the tragedy of a prisoner, prisoner as Evans who, as the writer slightly indicates , has been a prey to kleptomania. Why and what for he is imprisoned, have not been clearly pointed out with citing evidence. At the end, his wit, his adroitness cast a stunning effect on all the personalities related to the prison in which he has been kept.
There are crimes of various sorts that are being committed in our society, day in and day out, throughout the ages and apart from some grievous kind, most of them are amendable. Yet, our society, instead of applying reformatory proceedure brackets crimes and criminals together without classifying illegal or immoral acts relating to crime. It is also seen that judicial consideration tends to favour the mighty and the influencial who belong to the upper crust of the society. If, therefore, not entirely depending upon the judiciary, we, the social people judge the criminal with the hearty senses of judiciousness , criminals could be probably better served.
Crimes of any kind are condemnable. Theft, hooliganism, child-beating, lynching, outrage, torture and cruelty to animals, so on and so forth, are being committed off and on in our society.
There rises noisy refrains “crime, crime crime,” and misdoers are haunted by police personnels and after a series of investigations, search and research the suspects are caught and put under the police or jail custody.
Here the case of Evans is not exceptional. Nobody ever has asked himself or the as a whole why ‘lads’ like Evans become criminals. On the contrary, prison staff often develop a soft corner for those in custody. We can have the example even in this story :
‘As the prison van turned right from ChippingNorton onto the Oxford road, the hitherto silent prison officer unlocked the handcuffs and leaned forward towards the driver, “ForChrist’s sake get a move on! It won’t take ‘em long to find out. – ‘
“Where do ye suggest we make it for?” Asked the driver in a broad Scots accent…
“What about Newbury?” Suggested Evans.
This sympathetic approach towards the juvenile delinquent helps unquestionably in bringing Evans as well as his comrades, back to the mainstream of the society. Security teams or anti-crime squads always engage themselves in finding out the nature of the criminal but not the source , where from the very nature is being formed. The germs of illegal and unsocial activities germinate in illicit and immoral family and social atmospheres. Though, these days, we are provided with more comfortable luxuries and affluence, yet family feuds and social disharmonies are becoming unavoidable incidents which cast an impish influence on infantile as well as adolescent minds. States are not free from this curse. They too are indulging in discriminatory treatment towards their citizens, inviting, in the end , intercaste, intercommunity, interclass conflict. As a result, we have experienced heinous fracas not only in our country but in many countries in the world. These all are related to and make a link with the degradation of human values. Children are soft prey to impropriety added to immorality. They become individualistic, self-centred. Sensitiveness is replaced by hard-heartedness. Mercy, forgiveness, compassion
that distance the individual from being criminal are mercilessly suppressed at the dawn of their lives.
So the root of criminalism has entered into a fathomless depth. It is sometimes felt that modern human civilization, as a whole , is addicted to a self-destructing crime. Atmosphere, biosphere, lithosphere, hydrosphere in and on which we live are continually being polluted to such an extent that within a few centuries this planet will no longer be a place of an abode of life. Deforestation at random, urbanisation at will, annihilation of wild and aquatic animals for satisfying his ravenous hunger and thus bringing about destruction to ecological balance of the earth are not the cruellest of the crimes man is committing?
Again the talk of the day goes about ‘criminalization’. Historical ideologies, political ‘isms’,social staying, even religious doctrines are deliberately being criminalised to acquire and grasp power in a view to strip the poor, the uneducated, the god- fearing, simple-hearted people of their last resources. Criminalization is now universalised.
To set the new and young generation free from this universal trend of unethical, inhuman activities sounds next to impossible. Yet, anti-crime missions throughout the world are active and operative. There are separate courts specially established for the juvenile, homes have been set up to keep them and treat them sympathitically. NGOs are at work. But overall progress is not up to the expectation. Behavioural change of the younger ones, prone to antisocial activities, solely depends on the behaviour that the society demonstrates before them.
Very depressing though, but none can disagree that the human society, by and large, has been internally, apparently outwardly too, broken into classes. The upper class society, irrespective of creed and community it belongs to, enjoys the almost total occupancy right to wealth and enjoyment of what the earth has stored for the whole humanity and that gives birth to covetousness in the mind of the people who are deprived of. This deprivation is one of the major reasons of terrorism which knows no bound in spreading organised crime worldwide.
Here again we are coming back to the saying :
“Society should condemn the crime, not the criminals” which advocates not in favour of the crime – crime of any sort, but pleads on behalf of the misguided, of the wayward. To put an end to the curse (a Herculean task) of crime by applying only harsh judicial methodology on the criminals is and will be of no use.
—------------------------------------------------------------------------------------------------------------------------
কয়লা খাদানের মালকাটা
কয়লা খাদানের মালকাটা
(মরণের সাথে ঘর করে দুদিন বেঁচে নেওয়া। আলো নয়, অন্ধকার যাদের নিত্য সাথী ; স্বর্গ নয়, নরক যাদের ক্ষণ- জীবনের একমাত্র ঠাঁই -- জানতে চাও তাদের কথা ?)
আমি মালকাটা, মাল কাটি মরণ গুহায়।
কালো মাল, কালো অন্ধকার, টিম টিম বাতি,
লাগে যেন রাহুমুখে ঢুকেছে জোনাকি।
দিন তো আসে না এইখানে –
দিন কোথা কবর গাঁড়ায় ? গাঢ় রাত চিরকাল।
আমার বাতির আলা চক চক জ্বলে
সুড়ঙ্গের যেদিকে সেদিকে – মনে হয়
চিতার ছাইয়ের গাদা, মাঝে মাঝে জ্বলন্ত আঙ্গার।
মড়ার লালার মতো জলও ঝরে ; জল নয়,
কালো রক্তস্রাব সে যে মায়ের পেটের
যখন সে জ্বলেছিল হাজার বছর ধরে একা –
ফাটছিল, ফুটছিল নাঙ্গা সে গতর ।
সেই চিতা, সেই লহু, আধমরা আগুনের হাসি –
দেখি, ভয় পাই, গাঁইতি কাঁপে ডরে, কিন্তু নিরুপায়।
মদ-মাংস কেনা, লছমীকে রাখা, এতটুকু বাঁচা –
সকলই তো এই কালো মালে ; তারপরে
পুড়ে’ পুড়ে’ কিংবা চাপা পড়ে’ পাতালেই থাকা।
তবে বাবুরা তো বলে, খাদানে মরণ নাকি ভাল।
তেনারা তো পুণ্যিবান, সত্যি হয় তেনাদের কথা –
চিতার আগুন আর কবরের মাটি – দুইই পাওয়া হল।
(পুনঃপ্রকাশিত)
দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়
২১-৭-২০১৮
কলকাতা ।
মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
জন্মান্তরে শ্রীমতী
জন্মান্তরে শ্রীমতী
"মুক্তকৃপাণে পুররক্ষক তখনি ছুটিয়া আসি
শুধালো, কে তুই ওরে দর্মতি,
মরিবার তরে করিস আরতি ?
মধুর কণ্ঠে কহিল শ্রীমতী, আমি বুদ্ধের দাসী।"
------ রবীন্দ্রনাথ
ওখানে, আবর্জনাস্তুপে, উপেক্ষার নির্বাসনে
ভিক্ষুণী জবার ফুল নিটোল পাপড়ি মেলে
কেন যে রয়েছে ফুটে পরিপূর্ণ পঞ্চদলে,
বর্ষণস্নাত সুস্নিগ্ধ সন্ধ্যায় ? কোন্ প্রয়োজনে ?
হেতু তার খোঁজা অহেতুক। চল কাছে তার,
দেখি চেয়ে চেয়ে দুটি চোখ মেলে কিছুক্ষণ।
একি ! দেখি সে গাছের মূলে, ঝোপের আড়ালে
পরিত্যক্ত বুদ্ধের মর্মর মূর্তি -- অনাদৃত আছে বসে।
যে গৃহসজ্জায় ছিল তার শোভা, অন্য কিছু
আরো মনোলোভা বসেছে বা তারই সিংহাসনে।
তাই তার নির্বাসন। প্রাণহীন মূর্তির ঘোর বিড়ম্বনা !
চোখে এল জল ! মনে হোল এতো নয় শুধু এক
পাষাণ পুতুল ---মূর্ত মানবতা অনাদিকালের---
পবিত্র আসনে তাঁর বসেছে কি ক্রূর অহমিকা ?
মনে হোল তথাগত আজও নিমগ্ন তন্নিষ্ট ধ্যানে
পুতিগন্ধে, ক্লেদাক্ত বর্জ্যের ঝোপে আমাদেই
পাপের গ্লানিতে। আর এই প্রস্ফুটিত রক্তজবা
শ্রীমতী শ্রমনার নব অবতার, চিহ্নহীন বৌদ্ধস্তুপে,
চিরন্তন নারীত্বের অর্ঘ্যদান নিরঞ্জন বুদ্ধের চরণে।
দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়
২৫-১০-২০২৪
ব্যাঙ্গালোর।
সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
সুগভীর প্রজ্ঞার একটি ঐতিহাসিক গ্রন্থ
সুগভীর প্রজ্ঞার একটি ঐতিহাসিক গ্রন্থ।
এক
সভ্যতার ক্রমবিবর্তনের সঙ্গে সঙ্গে মানব চেতনার ক্রমবিকাশও অঙ্গে অঙ্গে বাঁধা পড়ে আছে। প্রথমটি জ্ঞানের, উপলব্ধির ও অভিজ্ঞতার প্রায়োগিক দিক, আর দ্বিতীয়টি মুক্তি ও মোক্ষলাভের পথ। এই মুক্তি ও মোক্ষলাভ কোন বিশেষ একটি ধর্মধারণায় বিচার্য নয়। এটি মানুষের জাগতিক জীবনের অনিশ্চয়তা, শোক দুঃখ বেদনা বিষাদ --- যা অবশ্যম্ভাবী, অনিবার্য, তাই থেকে মুক্ত হবার, সকল দুর্গতি ও বিপর্যয়কে স্বীকার করেও শান্ত সুন্দর এবং 'আনন্দময়' জীবন অতিবাহিত করবার সাধনা। সমস্ত ধর্মের মূলগত সাধনার হদিশ মানুষ প্রথম পেয়েছিল আজ থেকে প্রায় তিন হাজার বছর আগে শেষ তীর্থঙ্কর বা প্রথম পূর্ণরূপে-সিদ্ধ সাধক, শাক্যমুনি তথাগত গৌতম বুদ্ধের সাধনপথে ও বাণীতে।
বুদ্ধদেব, বৌদ্ধধর্ম, তার প্রভাব, অনুশীলন-মার্গের ইতিহাস সুদীর্ঘ এবং সুগভীর। আজও সে সবের চর্চা, সেই ধর্মানুসরণ অব্যাহত শুধু ভারতবর্ষে নয়, বিশ্বের বহু দেশে। বিশেষ করে দক্ষিণপূর্ব এশিয়ায় --- চীন জাপান শ্রীলঙ্কা হয়ে ইন্দোনেশিয়া, সুমাত্রা, জাভা, বোর্ণিও, বালি, থাইল্যান্ডসহ দ্বীপময় প্রাচ্যভূমির দেশে দেশান্তরে।
এহেন একটি জীবনাচরণ-সাধনার (নিরঞ্জন বুদ্ধের সাধনার পথ) মার্গ প্রদর্শকের আবির্ভাব ঘটেছিল আজ থেকে প্রায় তিনহাজার বছর আগে এই পুন্য ভারতভূমির উত্তরপ্রান্তে, হিমালয়ের কোলে কপিলাবস্তুর রাজ পরিবারে, রাজা শুদ্ধোদন ও রাণী মায়াদেবীর কোলে।
ভগবান বুদ্ধ ও বৌদ্ধধর্মের উপর অসংখ্য পুঁথি, অসংখ্য গ্রন্থ রচিত হয়েছে হাজার হাজার বছর ধরে ; কিন্তু যে গ্রন্থটি সমগ্র বিশ্বের মানব-সমাজকে, মানব চেতনাকে আলোড়িত করেছিল, করে চলেছে, সেটি স্যার এডুইন আর্নল্ডের লেখা, The Light of Asia, or The Great Renunciation। এশিয়ার আলো বা মহা নিষ্ক্রমণ। আমি তার নামকরণ করেছি প্রাচী ধরিত্রীর আলো।
বইটি আটটি সর্গে (৫৩০০পংক্তি, ৪১০০ শব্দ) সম্পূর্ণ।
প্রথম সর্গ (Book the First) রাজপুত্র সিদ্ধার্থ বা গৌতমের জন্ম। তাঁর শৈশব ও কৈশোর।
দ্বিতীয় সর্গ ( Book the second) বিলাস, বৈভব ও ঈশ্বর্যের মধ্যে বেড়ে ওঠা। অষ্টাদশ বৎসর বয়সে যশোধরার সঙ্গে বিবাহ।
তৃতীয়াংশ সর্গ (Book the Third) পর্যাপ্ত সুখ ও বিলাস ব্যসনের মধ্যে জীবন অতিবাহিত হলেও রাজকুমারের অন্তরে কোথায় যেন অতৃপ্তি, সংসারে নির্লিপ্ততা।
চতুর্থ সর্গ (Book the fourth) রাজকুমার সিদ্ধার্থৈর মহানিষ্ক্রমণ।
পঞ্চম সর্গ ( Book the Fifth) আত্মগ্লানি সঞ্জাত বিষাদ, নিরন্ন নির্জলা উপবাস, এক রাখালের দেওয়া দুগ্ধপান।
ষষ্ঠ সর্গ (Book the Sixth) সুজাতার পরমান্ন নিবেদন, 'মারী বা মার' দুর্গহের সঙ্গে সংগ্রাম, বোধিবৃক্ষের তলায় মহাধ্যানে লীন ও পরম সত্যের উপলব্ধি।
সপ্তম সর্গ (Book the Seventh) সন্তানের অদর্শনে পিতা শুদ্ধোদনের শোক, যুবরাজ্ঞী বিরোহিনী যশোধরার নিরন্তর উদ্বেগ, সপ্তম বর্ষীয় বালক রাহুলের প্রশ্ন, 'পিতা কোথায়', অকস্মাৎ দুই ভিনদেশী বণিকের আগমন, তাদের মুখে বুদ্ধের বাণী। অতঃপর সন্ন্যাসী বুদ্ধের স্বগৃহে আগমন, স্বাগত অনুষ্ঠান, স্ত্রী সহ পরিবারের সকলের বৌদ্ধধর্মে দীক্ষালাভ।
অষ্টম সর্গ (Book the Eight) ভিক্ষু সম্প্রদায় গঠন, কিসাগৌতমীর উপাখ্যান।
সুধী পাঠকদের কাছে ভগবান বুদ্ধের জীবনীর এই সংক্ষিপ্তসার জানা, জানা অবশ্যপাঠ্য ইতিহাসের অংশ হিসাবে। কিন্তু সেই জীবনালেখ্য মানবতা, বিশ্বচেতনা ও জনগণতান্ত্রিকতার ক্রমোত্তরণের প্রচেষ্টায় কতখানি অনুঘটকের কাজ করেছে তা এই ঐতিহাসিক গ্রন্থটির বিপুল প্রচার ও প্রভাবের দ্বারা স্বীকৃত হয়েছে। প্রশ্ন উঠবে প্রাচী ধরিত্রীর আলো বইটি প্রকাশিত হবার আগে বৌদ্ধ ধর্ম প্রচারিত, প্রসারিত হয়নি ? হয়েছিল। আড়ম্বরপূর্ণ যাগযজ্ঞের অগ্নিশিখার জ্যোতির্বলয়ের গন্ডীর মধ্যে থাকা অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য সম্প্রদায়ের বাইরের শূদ্র বা ন-আর্য জনগোষ্ঠীর 'আপামর' নরনারী বুদ্ধের সরল, সহজ ও মানবিক বাণীর আবেদনে বিমোহিত হয়ে সাড়া দিয়েছিলেন-- 'বুদ্ধং শরণং গচ্ছামি'।
সে যাই হোক্, আমরা ফিরে আসি 'প্রাচী ধরিত্রীর আলো' গ্রন্থটির প্রসঙ্গে। মুক্ত ছন্দের এই কাব্যটির আটটি সর্গের বর্ণিত আখ্যান সম্পূৰ্ণরূপে আলোচনার করবার প্রয়াস একটি দুর্বহ কর্মভার। (অদূর ভবিষ্যতে তাও পুস্তক আকারে প্রকাশিত হবে।) আমরা আলোচনা করি পূর্ণ আখ্যায়িকার কিছু খন্ডাংশ নিয়ে।
কাব্যটির আরম্ভ হয়েছে এইভাবে,
Book the First
The Scripture of the saviour of the World ,
Lord Buddha --- Prince Sidddrtha styled on earth --
In Earth and Heavens and Hell incomparable,
All- honoured, Wisest, Best, most pitiful ;
The teacher of Nirvana and the Law.
জগতের মুক্তিদাতা বুদ্ধদেব, সিদ্ধার্থ নাম নিয়ে
আবির্ভূত এই ধরাতলে। তুলনা নাইকো তার
ত্রিজগত মাঝে। শ্রদ্ধার দিব্যাসনে অধিষ্ঠান তাঁর।
পুরুষোত্তম, করুণাময় জ্ঞানের আধার --
বিশ্ববিধান আর মহাপরিনির্বাণের পথের দিশারী।
(অনুবাদ স্বকৃত)
এখানেই এডুইন আর্নল্ড মহাশয়ের লেখনীর মহিমা এবং কথকথাটির আকর্ষণীয় গৌরচন্দ্রিকা। গৌতম বুদ্ধের প্রতি কতখানি শ্রদ্ধাবনত আত্মসমর্পণ, কী গভীর প্রেম ! মনে হয়না তিনি সাতসমুদ্র পারের কোন এক ভিনদেশী মানুষ। মনে হতেই পারে তিনি যেন এই ভারতভূমির একজন ভক্ত, ঈশ্বরে সমরর্পিত-প্রাণ বৈষ্ণব।
এবার দেখি সিদ্ধার্থের জন্ম লগ্নের বিবরণ,
...That night The wife of King Suddhodana,
Maya, the Queen, asleep beside her Lord,
Dreamed a strange dream ; dreamed that a star from heaven ----
Splendid, six-rayed in colour rosy-pearl,
Where of the token was an Elephant
Six tusked, and white as milk of Kamadhuk --
Shot through the void and sinking into her,
Entered her womb upon the right.
যেন স্বর্গের আশীর্বাদ এল নেমে, মর্ত্য মানবী মায়ের বক্ষ পূর্ণ হোল দুগ্ধসুধায়, আলোয় আলোয় ভরে গেল চরাচর। কম্পিত অরন্য-পর্বত.... রাণীমার আনন্দ ছড়িয়ে পড়লো সর্বত্র। উদ্বেলিত হয়ে উঠল স্বর্গ মর্ত্য পাতাল ...।
এইভাবে আরম্ভকাল হতে সমাপ্তি পর্যন্ত কথকের আবেগের, আনন্দের উচ্ছ্বাসে ভাব-সিক্ত এই কাহিনীকাব্যের সর্বাঙ্গ। সমস্তক্ষণ মনে হবে লেখক যেন বৈষ্ণবীয় ভক্তিরসে এবং ভারতীয় সভ্যতার, বিশেষ করে সাহিত্যরসে অভিসিঞ্চিত হয়েই এই গ্রন্থটি প্রণয়ন করেছেন। এক্ষেত্রে একটি সমগোত্রীয় বর্ণনা স্মরণে আসে,
"কপিলাবস্তুর রাজবাড়ি। রাজরাণী মায়াদেবী ঘুমিয়ে রয়েছেন ঘরের সামনে খোলা ছাদ, তার ওধারে বাগান। শহর মন্দির মঠ, আরও ওধারে দূরে হিমালয় পর্বতশ্রেণী --- সাদা বরফে ঢাকা। আর সেই পাহাড়ের উপরে আকাশ জুড়ে আশ্চর্য সাদা আলো। শুদ্ধোদন সেই আলোর দিকে চেয়ে আছেন, এমন সময় মায়াদেবী জেগে উঠে বললেন, "মহারাজ, কি চমৎকার স্বপ্নই যে দেখলাম ! এতটুকু একটি সাদা হাতি, দ্বিতীয়ার চাঁদের মতন কচি কচি দুটো দাঁত, সে যেন হিমালয়ের ওপার থেকে মেঘের উপর দিয়ে আমার কোলে নেমে এল। তারপর সে কোথায় গেল দেখতে পেলেম না। "
--------- অবনীন্দ্র নাথ
কালি-কলম ও রঙ-তুলির এমন যুগলবন্দি আমাদের বিস্মিত করে। চোখে দেখি ছবি আর অন্তরে অনুরণিত হয় পণ্ডিত রবিশঙ্কর আর ইহুদী মেদুইনের সেতার ও বেহালায় প্রাচ্য পাশ্চাত্যের মিলনসঙ্গীত। অবিশ্বাস্য হলেও সত্যের, কেননা লেখক ভারতের ডেকান কলেজের অধ্যক্ষ পদে আসীন ছিলেন এক সময়ে।
(ক্রমশঃ)
দুই
আর্নল্ড সাহেব স্বীকার করেছেন যে তাঁর এই গ্রন্থটি রচনার পশ্চাৎপটে আছে তাঁর যথেষ্ট অধ্যয়ন, 'considerable study.' কিন্তু আর্নল্ড সাহেবের কিছু পূর্বে আরেকজন ব্রিটিশ গবেষক সুপন্ডিত প্রোফেসর T. W. Rhys ভগবান বুদ্ধের ধর্মধারণার উপর একটি পুস্তিকা প্রকাশ করেন, A manual of Buddhism.
শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
মৌন মুখর
মৌন মুখর
দূর অসীমের নীরবতা ভেঙে ভেঙে
ঝর ঝর ঝরে অসীমের কত কথা,
মৌন মুখর নিখিলের মহা অঙ্গনে
না-বলা কথার কেন এই আকুলতা।
কথা যদি হয় শুধু ইঙ্গিতে ভঙ্গিতে,
ভালোবাসা তবে নিজেই মুখর হবে।
বেসুরো সুরের ঐ বাণীহারা সঙ্গীতে
এই মধুময় সুলগ্ন আসবে কবে ?
পূর্ণিমার চাঁদ ক্ষয়ে ক্ষয়ে যবে হারা,
পাখী যবে গান ভুলে যাবে একেবারে,
গোধূলি আকাশে রবে না সাঁঝের তারা,
বাজবে না সুর ছেঁড়া সেতারের তারে,
নীরব আকাশ খুঁজে পাবে মুখরতা ?
সরব ধরণী কইবেনা আর কথা ?
দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়
২০- ১০- ২০২৪
ব্যাঙ্গালোর ।
শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
বর্ষা ও রবীন্দ্রনাথ
বর্ষা ও রবীন্দ্রনাথ
গীতবিতান -য়ের প্রকৃতি পর্যায়ের আটটি (গীতাষ্টক) অনন্যসাধারণ গান অবলম্বন করে এই আলোচনা। এই আলোচনার হেতুটি নিজের উপলব্ধি ও অনুভবকে একমাত্র সত্য বলে' প্রতিষ্ঠা করা নয় ; শুধু আমার চেতনার সীমিত পরিসরে ততটুকু ধরা পড়েছে তাই আমার পাঠকদের কাছে নিবেদন করা। রবীন্দ্রনাথ বিশ্বকবি। বিশ্বকবি এই কারণেই যে, যে দেশের যে মানুষ রবীন্দ্রনাথ পড়েছেন, রবীন্দ্রনাথের গান শুনেছেন, তিনিই ভেবেছেন, 'এ তো আমারই কথা'। তিনি ম্যাকমিলন হোন, ইয়েটস হোন, রোমা রঁলা বা ভিক্টোরিয়া ওকাম্পো। জগদীশ বোস বা শঙ্খ ঘোষ। (কোটিতে গুটি কয়েক নাম)। আমি বা তুমি। একই রবীন্দ্রনাথ অনন্ত হৃদয় মুকুরে অন্তহীন বিচিত্র রূপে প্রতীয়মান। তাঁর ভাবদ্যুতি রবিকরসন্নিভ বিশ্বচরাচরে পরিবব্যাপ্ত। তবে সূর্যালোক তৃণদলস্থিত শিশিরবিন্দুতে যতটুক ধরা দেয় সেটুকুই তৃণের সম্পদ, তার ঐশ্বর্য।
সংস্কৃত, মৈথিলী ও বাঙলা সাহিত্যে বর্ষা এসেছে একটি স্বতন্ত্র বিষয় রূপে। তার নিজস্ব ভাব আছে, ছন্দ আছে, রস আছে ---
"তিমির দিক ভরি ঘোরা যামিনী
অথির বিজুরিক পাঁতিয়া।
বিদ্যাপতি কহ কৈছে গোঁয়ায়বি
হরি বিনা দিন রাতিয়া।।"
(বিদ্যাপতি )
অথবা
"এ ঘোর রজনী মেঘের ঘটা
কেমনে আইল বাটে।
আঙিনার মাঝে তিতিছে বধুঁয়া
দেখিয়া পরাণ ফাটে।।"
(চণ্ডীদাস)
এখানে বিদ্যুৎদীপ্তিপ্রজ্বলিত, বজ্রনিনাদিত, ঘনঘটা- সমাচ্ছন্ন, অন্ধকার-ঘোর বর্ষারাত্রির কথাই প্রধান। হরি---যিনি প্রভূ, প্রিয়, প্রেমিক --- তিনিও অপ্রধান নন। তাঁকে প্রয়োজন, কিন্তু এই 'বর্ষার' অনুসঙ্গ ছাড়া তিনি যে নিরাবলম্ব।
তাই বলা, বর্ষা, বাঙলা দেশের, বাঙলার সাহিত্য সৃজনের একটি অনন্য ও অনুপেক্ষণীয় বিষয়। এই শ্যামলাঞ্চলা বঙ্গভূমিতে তাপদহনদগ্ধ গ্রীষ্মের অন্তিমে ভৈরব হর্ষে , ঘনগৌরবে নবযৌবনা বরষার সমাগম ঘটতেই এই বাঙলার শতেক যুগের কবিদল মিলে রচনা করে এসেছেন শতেক যুগের গীতিকা। এই শত শত যুগের, শত সহস্র কবির, বর্ষণধারা অভিসিঞ্চিত কাব্যস্রোত যে যুগন্ধর মহাগীতিকবির সৃষ্টিতে মিলিত হয়ে বাঙলা সাহিত্য-সমুদ্রে অতলান্ত গভীরতা ও আকাশচুম্বি রসোচ্ছ্বাস সৃষ্টি করেছে, তিনি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের বর্ষাকে বা বর্ষার রবীন্দ্রনাথকে তাই, ভাষায় নবনির্মান করা আর পদ্মা-মেঘনার শ্রাবণ-প্লাবনে ভেসে যাওয়া সমার্থক। যে ভাবে, যে ভাষায়, যে ছন্দ-অলঙ্কার-ধ্বনির ঐশ্বর্য দিয়ে কবি বর্ষাবরণ করেছেন বর্ষাবর্ণন করেছেন, কখনো কখনো মনে হয় তা যেন ঐশ্বরিক। কথা থেমে যায় মুগ্ধতার আবেশে।
আবার 'বর্ষা ও রবীন্দ্রনাথ' -- এই বিষয়টি নিয়ে কিছু বলবার ইচ্ছাটিও আছে, কিন্তু ভেবে দেখলাম আকাশগঙ্গার উৎস খুঁজে, সেখান থেকে সঙ্গম পর্যন্ত মানসভ্রমন এক জন্মের সাধনায় সম্ভব নয়, শত জন্মের তপস্যা। তাই ছেড়ে ছেড়ে যাই। তাঁর কাব্যে, তাঁর ছোট গল্পে, উপন্যাসের প্রক্ষিপ্ত স্থানে, প্রবন্ধে বর্ষার যে রঙ, যে ভাব, যে সৌন্দর্য রূপে রসে উদ্ভাসিত সেগুলি মাথায় তোলা থাক্। আমি বরং ''গীতবিতান''-য়ের দিকে দৃষ্টিপাত করি। না না, গীতবিতান মহাসাগর নয়, তার কূলে বসে কয়েকটি ঝিনুক কুড়াই। দেখি তো, ভাগ্যে মুক্তা জোটে কিনা। জুটলেও চিনতে পারি, কি পারিনা!
গীতবিতানে প্রকৃতি পর্যায়ে বর্ষার গান আছে মূলত ১১৪টি। যদিও গীতবিতান-য়ের বিভিন্ন সংস্করণে (এখন তো জানা অজানা বহুবিধ প্রকাশনা সংস্থা বিচিত্র সব গীতবিতান প্রকাশ করে চলেছে) সংখ্যাটির ইতর বিশেষ রয়েছে। এইসব বর্ষার রবীন্দ্রসঙ্গীত, বা রবীন্দ্রনাথের বর্ষার গানগুলির মধ্যে কয়েকটি গানের বাণী শুনি।
বাণী -- রবীন্দ্রনাথের গানের বাণীতেই আমাদের মতো সাধারণ রবীন্দ্র ভক্তদের সামান্য অধিকার। সুর কানে বাজে, বাণী বুকে তোলে আনন্দ বেদনার তরঙ্গ কল্লোল। যাঁরা সঙ্গীত শিল্পী তাঁরা আরও গভীরে ডুব দিতে পারেন। কোন্ রাগে সে গান আশ্রিত, কোন্ সে তাল --- অন্তরা, সঞ্চারী, আভোগের বিভাজন, ছন্দ-লয়-মিড় -- এ সমস্ত আঙ্গিকের সুষম বিন্যাসে ও ব্যঞ্জনায় যাঁরা গানের মূর্তি গড়ে তোলেন এবং আপন কণ্ঠমাধুর্যে শ্রোতার হৃদয়-শতদলে প্রতিষ্ঠা করেন তাঁরা রবীন্দ্রসঙ্গীতের প্রকৃত রসভোক্তা। আমাদের আলোচনা বাণীর মধ্যেই সীমাবদ্ধ। তাও আবার মাত্র কয়েকটি (নিয়েছি সাতটি গান) গানের বাণী, যেগুলি শুধুই বর্ষাপ্রকৃতির রূপ চিত্রায়নের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই গানগুলিতে কবির সঙ্গে কেউ আছেন বা নেই। "এসেছিলে তবু আস নাই, জানায়ে গেলে।" কে তিনি ?
১) 'আমার দিন ফুরালো ব্যাকুল বাদল সাঁঝে' ---গানটিতে শেষের অন্তরা,
"দূরের মানুষ যেন এলো আজ কাছে ,
তিমির আড়ালে নীরবে দাঁড়ায়ে আছে।
বুকে দোলে তার বিরহ ব্যথার মালা
গোপন-মিলন-অমৃতগন্ধ ঢালা।
মনে হয় তার চরণের ধ্বনি জানি
হার মানি তার অজানা জনের সাজে।।"
কে এই "দূরের মানুষ", কোন্ সে সাজে এসেছে সে, যে আবরণ, যে আভরণ কবির কাছে অচেনা ? আবার তার চরণের ধ্বনি জানা ! অপরিচিতের বেশ ধরে যে এসেছে সে দূরে গিয়েছিল চলে। কেনই বা ? এতো কালের বিরহ ব্যথার অবসান হোক, এই হৃদয়ের আকুতি নিয়ে "গোপন-মিলন-অমৃত-গন্ধ-ঢালা" ফুলমালা বুকে নিয়ে এসেছে সে বাদল সন্ধ্যার অন্ধকারে ! এই 'দূরের মানুষ' তো বৈষ্ণব পদাবলী সাহিত্যের কবি চণ্ডীদাসের (অভিসার অভিলাষিণী রাধার) প্রেমাস্পদ নন।
"আঙিনার মাঝে তিতিছে বঁধুয়া / দেখিয়া পরাণ ফাটে।।"
তা হলে ? কে সে ?
এবার আরেকটি গানে যাই,
২) "তিমির অবগুণ্ঠনে বদন তব ঢাকি'
কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী।" (রাগ- হাম্বির)
গানের শেষ, আভোগ---
"রয়েছি বাঁধা বন্ধনে, ছিঁড়িব, যাব বাটে ---
যেন এ বৃথা ক্রন্দনে এ নিশি নাহি কাটে।
কঠিন বাধা লঙ্ঘনে দিব না আমি ফাঁকি।"
মনে হবে এ যেন বৈষ্ণব কবি গোবিন্দ দাসের পদ,
"দশ দিশি দামিনী দহন বিথার /হেরইতে উচকই লোচন তার/ ইথে যদি সুন্দরী ত্যজবি গেহ/ প্রেমক লাগি উপেখরি দেহ।।"
যেন প্রেমের টানে দেহের মায়া উপেক্ষা করে বরিষণ বিঘ্নিত পথে যাত্রা করতে হবে প্রিয়তমের উদ্দেশে ; কেন না, "হরি রহু মানস সুরধুনী পার।"
কঠিন কঠোর বাধার বন্ধন ছিন্ন করে কবিকে যেতে হবে কোথায় ? কবি 'বাটে' (পথে) শব্দটি প্রয়োগ করে কোন্ প্রেমাভিসারের ইঙ্গিত দিয়েছেন এখানে ? মানস সুরধুনী পারে, বৈষ্ণব পদকর্তা কল্পিত 'হরি'-ই কি কবির উদ্দিষ্ট জীবনবল্লভ ? না, তা নয়, তাও তো নয়।
৩) "আজি বরিষণ মুখরিত শ্রাবণ রাতি।"
(রচনা ১৯৩৫, তাল কাহারবা, রাগ পঞ্চম)
"আজি বরিষণ মুখরিত শ্রাবণ রাতি,
স্মৃতি বেদনার মালা একেলা গাঁথি।"
এই গানটির দ্বিতীয় অন্তরা---
আজ কোন ভুলে ভুলি আঁধার ঘরেতে রাখিনু দুয়ার খুলি।
মনে হয় বুঝি আসিছে সে মোর দুঃখ রজনীর সাথী।
.....আজি বরিষণ মুখরিত ....।।
প্রতীক্ষা, প্রতীক্ষা! সে, আমার দুঃখময় রাত্রির নির্জন একাকীত্বের এক মাত্র সাথী। সে আসবেই, তাই খুলে রেখেছি ঘরের দুয়ার।
"ওই আসে, ওই আসে, সে যে আসে।
(আমার)বেদনার মাঝে সান্ত্বনা হয়ে চিরপ্রশান্ত আসে।।"
বৈষ্ণব সাধনার এই অনন্যা, অবিচলিত ভক্তি দ্বারা অর্জিত একান্ত বিশ্বাসের অনুরণন পাই না কি এই গানটিতে ? তা হোলে রবীন্দ্রনাথের অধ্যাত্ম দর্শন কি বৈষ্ণব সাধনার সমগোত্রীয় ? না, তেমনটি তো নয়।
৪) "ওগো আমার শ্রাবণ মেঘের খেয়া তৈরীর মাঝি,
অশ্রুভরা পূবের হাওয়ায় পাল তুলে দাও আছি।"
গানের শেষ পঙক্তি,
"আকাশভরা বেদনাতে রোদন উঠে বাজি।"
এখানে আবার ভোর বেলাকার সাথী-হারা কবির বিরহ বেদনা আকাশের বাদল মেঘের খেয়ায় পরিব্যপ্ত আকাশে আকাশে, বিশ্ব চরাচরে।কে সে ? কার জন্য এই আকাশ ভরা মেঘের মতো অসীম রোদন ? সে কি শুধুই বন্ধু ? যাকে তিনি অন্য একটি গানে বুকভরা আর্তি নিয়ে বলছেন ----
৫) "বন্ধু, রহো রহো সাথে।"
"বন্ধু রহো রহো সাথে
আজি এই সঘন শ্রাবণ প্রাতে
ছিলে কি মোর স্বপনে সাথী হারা রাতে। "
স্বপ্নে পাওয়া বন্ধুর জন্যই কি বিরামহীন বারিধারা-বিধৌত শ্রাবণ দিন ব্যর্থ হয়ে যায় ? এবার দেখি অন্য একটি গানের বাণী ----
৬) "ঝরে ঝর ঝর ভাদর বাদর, বিরহকাতর শর্বরী।"
"ঝরে ঝর ঝরো বাদর ভাদর বিরহকাতর শর্বরী।
ফিরিছে এ কোন অসীম রোদন কানন কানন মর্মরি।"
কার বিরহের অসহ বেদনায় দুখ-নিশি ভোর হয়েছে কবির ? এ কী প্রিয়তমের সান্নিধ্যবঞ্চিত কৃষ্ণহারা শ্রীরাধার সেই বিরহ বেদনার হাহাকার,
'এ ভরা বাদর মাহ ভাদর শূণ্য মন্দির মোর।'
তাও নয়।
রবীন্দ্রনাথের প্রায় আড়াই হাজার গান অদ্যাবধি সঙ্কলিত। সমস্ত গানই এক একটি অতুলনীয় গীতিকবিতা। বিশ্বের কোন কবি, কোন সঙ্গীতস্রষ্টা এমন বিস্ময়কর সৃষ্টি রেখে যেতে পারেন নি। প্রতিটি গীতিকবিতা অনাস্বাদিতপূর্ব ভাবের ব্যঞ্জনায় অসীমের বাহন, মহাকাশের চিরপ্রভ নক্ষত্রের মত প্রদীপ্ত। এই নক্ষত্রমণ্ডলীর মধ্যে কয়েকটির অন্তর্নিহিত তাৎপর্য ও দ্যোতনা উপলব্ধি করবার জন্য যে তন্ময়তা ও সাধকোচিত তপস্যার প্রয়োজন তা আমাদের সাধ্যাতীত। প্রকৃতি পর্যায়ের, বর্ষা পর্বের গানগুলির মধ্যে তেমনিই একটি গান----
৭) "শ্রাবণ ঘন গহন মোহে গোপন তব চরণ ফেলে,"
গানটির শেষের দুটি স্তবক---
"কূজন হীন কাননভূমি দুয়ার দেওয়া সকল ঘরে।
একেলা কোন্ পথিক তুমি পথিক হীন পথের 'পরে ।।
হে একা সখা, হে প্রিয়তম, রয়েছে খোলা এ ঘর মম
সমুখ দিয়ে স্বপন সম যেয়ো না মোরে হেলায় ঠেলে।।"
কে এই 'সখা', 'প্রিয়তম' সম্বোধিত একলা পথিক ?
তা হোলে, বঙ্গদেশের লোকায়ত দর্শনের যে ভক্তিবাদ, পরম বৈষ্ণব কৃষ্ণদাস কবিরাজ রচিত শ্রী শ্রীচৈতন্য চরিতামৃত বর্ণিত, ভাগবতীয় ভক্তিযোগের সঙ্গে রবীন্দ্রনাথের ধর্মদর্শনের যোগ আছে কি ? থাকার কথাও, কেন না, ভক্ত রবীন্দ্রনাথের রূপ তো মহাপ্রভূ শ্রীচৈতন্যদেবের সঙ্গেই তুলনীয়।
''তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে'', ''মাঝে মাঝে তব দেখা পাই'', '"তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি'', "প্রভূ আমার, প্রিয় আমার, পরমধন হে", ''নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে," প্রভৃতি (মাত্র কয়েকটি উদাহরণ) গানে ভক্ত হৃদয়ের যে আকুতি, যে দরবিগলিত ভক্তিরসধারা বর্ষণধারার মতো ঝরে পড়ে সেই রবীন্দ্রমনন ভক্তিমার্গের কোন্ অত্যুচ্চ চূড়ায় অবস্থান করে তা কি অনায়াসে অনুমেয় ?
তবুও রবীন্দ্রনাথ বৈষ্ণব নন, তিনি শাক্ত তো নৈব নৈবচ। তিনি, একথা যেন ভুলে না যাই যে, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সন্তান। রাজা রামমোহন রায়ের ভাবশিষ্য, ব্রাহ্ম ধর্ম নির্দিষ্ট, ব্রাহ্ম সমাজ অনুসৃত, উপনিষদ বর্ণিত নিরাকার ঈশ্বর বিশ্বাস তাঁর রক্তে, তাঁর সংস্কারে। তবে কে তাঁর সখা, প্রিয়তম, প্রেমাস্পদ? শুধু ঘরের দুয়ার নয়, মেঘমন্দ্রিত আষাঢ়ে, বর্ষণধারা পরিপ্লাবিত শ্রাবণে, 'ভরা বাদর মাহ ভাদরে', ঘনান্ধকার রাত্রিতে, রবিকরলুপ্ত দিনে তাঁর একান্ত আপনজনটি কে? তার কী বা রূপ দেখেছিলেন সেই কবি যে কবি সকল রূপের সীমানা ছাড়ায়ে অরূপরতন খুঁজেছেন জীবনভর ?
রবীন্দ্রনাথ তাঁর মধ্য জীবনে ব্রাহ্ম সমাজ থেকে বেরিয়ে এসে আরো কঠোরভাবে বৃহত্তর ও প্রাচীন রক্ষণশীল হিন্দুত্ব ও হিন্দু সমাজকে আঁকড়ে ধরেছিলেন। কিন্তু তিনি যে রবীন্দ্রনাথ। 'চরৈবেতি' মন্ত্র যে তাঁর অন্তর বলাকার। এবারে সোজা গিয়ে ঢুকলেন তাঁর গোপন বিজন হৃদয়কক্ষে, আত্মমগ্ন হলেন সেই মরমিয়া সাধনায় যাতেঃ
"তুমি একা আর আমি একা, কঠোর মিলন -মেলা।"
এই 'তুমি '-র সাথে বিরহ-মিলন, মান-মাথুর-রাস লীলা বাকী সারাটি জীবন। "সঘন গহন রাত্রি"- তেই প্রিয়তমের জন্য এমন অসহ ব্যাকুলতা।
"আকাশ কাঁদে হতাশসম, নাই যে ঘুম নয়নে মম --
দুয়ার খুলি হে প্রিয়তম, চাই যে বার বার ।
আজি ঝড়ের রাতে তোমার অভিসার।।"
৮) আরেকটি গান আমাদের ভাবনার জগৎটিকে আলোড়িত করে তোলে। সেটি হলো গীতাঞ্জলির এক শত সংখ্যক গানঃ
"আজ বরষার রূপ হেরি মানবের মাঝে।"
মানুষ নয় 'মানব'। 'মানব' বলতে দেবতার বিপরীতে জীবশ্রষ্ঠ, বিশ্বপরিব্যপ্ত এক মহান চৈতন্যসত্বার প্রাণময় পার্থিব মূর্তি চোখের সামনে ভেসে ওঠে। দেবতার কথা যখন মনে হয় তখন সে তো বিমূর্ত সত্বা, বাস তাঁর কল্পনার স্বর্গধামে। এই মাটির পৃথিবীতে 'শ্যাম গম্ভীর সরসা' বর্ষণধারার সঙ্গে সেই স্বর্গবাসী, চিরবসন্ত-বিলাসী দেবতা বা দেবতাদের সম্পর্ক কোথায় ? বর্ষা তো এই ধরিত্রীর বুকে সৃজন রস। বর্ষার --- "ঘন গৌরবে নবযৌবনা বরষার" ছায়াময়ী কায়ার মায়াময়ী রূপ, এই পৃথিবীর অনাদিকালের মানবের --- জন্মের পর জন্মের মধ্য দিয়ে অন্তহীন প্রাণের বিকাশ তীর্থে যাত্রা করে চলেছে যে মানব --- তার নিত্য নব সৃষ্টির, এমনকি আত্মসৃষ্টিরও মূর্তিমতী প্রেরণা।
গানের শেষ স্তবকে, আভোগ অংশে গীতিকার বলছেন,
দিগন্তরালে কোন্ ভবিতব্যতা
স্তব্ধ তিমিরে বহে ভাষাহীন ব্যথা ---
কালো কল্পনা নিবিড় ছায়ার তলে
ঘনায়ে উঠিছে কোন আসন্ন কাজে।।
আজ বরষার রূপ হেরি মানবের মাঝে...।।
সুধী পাঠক, ভাবুন। আপনার ভাবনাতেই ধরা পড়বে কবির এই মহাভাব । একেই বলে সৃষ্টির অতল রহস্য। সেই সময়কার রচয়িতার মনের নিগূঢ় অনুভব এতে প্রকাশ পেয়েছে। শুনে আমরা মুগ্ধ হই কিংবা ভেদ করতে পারিনা সৃষ্টি বীজের আবরণ।
ক্রমশঃ
(এই প্রবন্ধটি পত্রিকায় যাঁরা পড়েছেন তাঁদের অনেকের অনুরোধে রবীন্দ্রনাথের গান নিয়ে দীর্ঘ আলোচনার ইচ্ছা রইল।)
দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়
১১ই অক্টোবর ,২০২২
শিলিগুড়ি।
________________________________________
শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
Leonardo the Vinci (লিওর্নাদো দ্য ভিঞ্চি)
লিওর্নাদোর জন্ম ১৪৫২ সালে।
ইউরোপের মধ্য যুগের অন্ধকারমুক্তির সঙ্কল্প নিয়ে সাধনার হোমকুণ্ডে যারা
লিওর্নাদো দ্য ভিঞ্চি ও মাইকেলেঞ্জেলো
লিওর্নাদো দ্য ভিঞ্চি ও মাইকেলেঞ্জেলো ---
দুই সিন্ধুর দুই বিন্দু।
লিওর্নাদো দ্য ভিঞ্চির জন্ম হয় ১৪৫২ সালে এবং প্রয়াণ ১৫১৯ সালে।
ইউরোপের মধ্যযুগের অন্ধকারমুক্তির সঙ্কল্প নিয়ে সাধনার হোমকুণ্ড প্রজ্বলিত করেছিলেন যাঁরা ইতালির লিওর্নাদো দ্য ভিঞ্চি তাঁদের অন্যতম পুরোধা। এই মহান ঋত্বিক 'তমসো মা জ্যোতির্গময়' বলে' জ্ঞানের যে আলোক বর্তিকা তুলে ধরেছিলেন তা আজও প্রায় সাত সাতটি শতাব্দী পার হয়েও সমান দীপ্তিমান --- পণ্ডিত ও গবেষকদের প্রেরণার উৎস স্বরূপ। তার বহুমাত্রিক প্রতিভার মধ্যে যা তাঁকে কালাতিশায়ী অমরত্ব প্রদান করেছে তা হোল তাঁর শিল্পসৃষ্টি। তার মোনালিসা বিশ্বশিল্পের মহাবিস্ময়। শতকের পর শতক ধরে মোনালিসা বিস্ময়য়ের ঘোর জাগিয়ে রেখেছে দর্শকের দৃষ্টিতে। মোনালিসাকে বিষয় করে যত লেখা, যত আলোচনা, যত ব্যাখ্যা আজ পর্যন্ত হয়েছে তা একত্রীভূত করা সম্ভব হলে কয়েকটি মহাকাব্যের সৃষ্টি হবে।
মোনালিসা ছাড়াও আরো যে কাজগুলি জগৎ প্রসিদ্ধ সেগুলি লাষ্ট সাপার, স্যালভাতোর মান্ডি, ভাট্রুভিয়ান ম্যান, ভার্জিন অব দ্য রক্স, লেডি উইথ আর্মাইন, জিনেভারা দ্য বেঞ্চি এবং আরো আরো। তার শিল্পকর্মের, বৈজ্ঞানিক গবেষণা প্রসূত যন্ত্রের, শিল্পকর্মে জ্যামিতির ব্যবহার উচ্চ নবজাগরণের (High Renaissance)-র ইতিহাস গবেষকদের বিস্মিত করেছে, করছে আজও।
এই মহাশিল্পী মোনালিসা ছবিটি এঁকেছিলেন তাঁর পরিনত বয়সে -- ১৪৯৯ সালের পর যখন তিনি মিলান শহর থেকে আবার ফিরে আসেন ভেনিস শহরে। এই সময় গিওলিয়ানো দ্য মেডিসি নামের একজন শাসনকর্তার অনুরোধে, সেই শাসনকর্তারই প্রাক্তন প্রমিকা, (ফ্লোরেন্সের তৎকালীন এক ধনাঢ্য ব্যক্তি ফ্রান্সিসকো গিয়ান্ডোর সঙ্গে যার বিবাহ হয়ে যায়) ম্যাডোনা লিসার আদলে এই ছবিটি আঁকেন লিওর্নাদো।
এমন একটি ঐতিহাসিক তথ্য শুধুমাত্র তথ্যই।
মোনালিসা চিত্রটি প্রথম দর্শনে চোখের সামনে ভেসে ওঠে এক সাধারণ, আবেগ-উচ্ছ্বাসরহিত যুবতী নারী। দৈহিক গঠনে আছে আভরণহীন সুষমা। নিরলঙ্কৃত, কিছুটা অপরিমার্জিত আবরণ (পোশাক), হাতভর্তি ওড়না-সহ কুর্তা। মধ্যপ্রাচ্য ও পাশ্চাত্য মেলানো বেশবাস। বলিষ্ঠ সুন্দর লাবন্যময় হস্তযুগল পরস্পর --- বাম হস্তের উপর দক্ষিণ হস্ত আলতো করে রাখা। কিন্তু এমন সাধারণ এক যুবতী নারীর (প্রতিকৃতির) মুখ মণ্ডলের মধ্যে আপাত উদাসীন চোখ, টিকালো সুগঠিত নাক ও কোমল ওষ্ঠাধরের সরল ভঙ্গীমায় যে অত্যাশ্চার্য অভিব্যক্তির প্রকাশ ঘটেছে তা শতকের পর শতক ধরে বিশ্বব্যাপি দর্শকদের বিস্ময়ে অভিভূত করেছে, করে চলেছে। শিল্পীদের, শিল্পপ্রেমীদের দৃষ্টিতে ধরা পড়ে মোনালিসার ওষ্ঠাধরে স্ফুটনোন্মুখ চাপা হাসি ! সে কিসের ?কেন ? -- তা চির রহস্যাবৃত।
শিল্পী যখন তাঁর শিল্প সৃষ্টিতে নিমগ্ন থাকেন তখন,
"আপন মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা
তুমি আমারই, তুমি আমারই, মম অসীম গগনবিহারী।"
শিল্প স্রষ্টা যাঁরা, তিনি সাহিত্য, ছবি, ভাস্কর্য, সুর ও বাণী -- যাই সৃষ্টি করুন, সেই সৃষ্টির মধ্যে জড়িয়ে থাকে তাঁর অন্তরের আনন্দরস --- সুখ-দুঃখ, প্রেম-দ্বেষ, বিরহ-মিলন, বাদী-বিবাদী ভাব সমন্বিত, আকুলতা-বিহ্বলতা-অন্বিত আনন্দরস। এই রস নিসঃরণ যখন অন্তরে জোয়ার এনে দেয়, বুকের পাড় ভেঙে বেরিয়ে আসে, তখন সেই রসই শিল্পীর তুলিতে রঙ, ভাস্করের হাতে ছেনি, সাহিত্যসাধকের হাতে কালি ও কলম। আর এই হৃদয়-নিঃসৃত বেদনাকে রূপে-রঙে, সুরে-বাণীতে প্রকাশ করবার আনন্দঘন ব্যাকুলতাই স্রষ্টার আস্বাদ্য।
মোনালিসা যখন শিল্পীর তুলির আঁচড়ে আঁচড়ে তিলে তিলে, শিল্পীর অন্তরের সেই আনন্দ-রস মেখে মেখে রূপ লাভ করছিল, তখন তো সে তাঁরই মানসী-প্রতিমা।
"মম হৃদয় রক্তরাগে তব চরণ দিয়েছি রাঙিয়া
অয়ি সন্ধ্যাস্বপনবিহারী।
তব অধর এঁকেছি সুধা বিষ এ মিশে
মম সুখ দুখ ভাঙিয়া ----
তুমি আমারি, তুমি আমারি, মম জীবনমরণবিহারী।।"
(রবীন্দ্রনাথ)
চার চারটি বছর গভীর ধ্যানে, নিবিড় একাগ্রতায় প্রভাতে সন্ধ্যায়, ঘুমে জাগরণে বুকের মধ্যে রেখে --- ভাঙা আর গড়া, গড়া আর ভাঙার যন্ত্রণা সইতে সইতে যে কল্পনার অরূপ-কে অপরূপা মূর্ত প্রতিমায় রূপান্তরিত করে দিয়ে গেলেন মহাশিল্পী সে এই চিরবিস্ময় মোনালিসা।
থাকুক্ বিহ্বলতার ঘোর যুগ যুগান্তরের মানুষের নিষ্পলক দৃষ্টিতে !
"নাই বা বুঝিলে তুমি মোরে।
চিরকাল চোখে চোখে নূতন নূতনালোকে
পাঠ করো রাত্রি দিন ধরে।
বুঝা যায় আধো প্রেম আধখানা মন ---
সমস্ত কে বুঝেছে কখন।।"
(দুর্বোধ --- রবীন্দ্রনাথ)
It is of no use to make me out,
It Is in vain searching me for.
See me anew, look at me in ever-changing light
Of Your feeling all day and all night.
One can have and find joy with a little
Fragment of one's heart ; but,
But the Whole remains in the dark --- invisible.
(Translated by-- Dulal ch. Bandyopadhyay)
সংযোজন
মোনালিসা ছবিটির আগে লিওর্নাদো মিলান শহরে মারিয়া দেল গ্রেজ নামে একটি গীর্জার দেওয়ালে এঁকেছিলেন শেষ নৈশভোজ (The Last Supper) ছবিটি, যার কথা না বললে মনে হয়, সিন্ধুর বিন্দুমাত্রও আস্বাদ পাওয়া হোল না।
মহান যীশু তাঁর মৃত্যুর (The Crucifixion) আগে তার বারো জন প্রিয় শিষ্যকে (The twelve Apostles) নৈশ ভোজ দিচ্ছেন। লিওর্নাদোর এই কাজটিও ঐতিহাসিক এবং ভূবনবিজয়ী শিল্পসৃষ্টি।
ঈশ্বরপুত্র জানতেন, বলেওছিলেন যে সেই সমবেত শিষ্যদের মধ্যেই একজন আছে যে বিশ্বাসঘাতকতা করবে। তবু অবিচল, তবু উদাসীন, তবু নির্বিরোধ।
ক্ষমা ও প্রেমের মূর্ত রূপ, ঈশ্বরপুত্রের এই শেষ ভোজদানের ছবিটিতে মানুষের প্রতি মানুষের বিশ্বাস, ভালোবাসা এবং সেবাদানের যে স্বর্গীয় 'শ্রী', যে সূর্যাস্তের রঙে রাঙানো ব্যাগ্রতা, যে বিদায়বেলার অন্তিম আকাঙ্ক্ষা অভিব্যক্ত হয়েছে, শিল্পীর হৃদয়মথিত রঙের উচ্ছ্বাসে ছবিটির প্রতি অনু পরমাণু (details) যে ভাবে --- কবিতার মত বাঙ্ময়, নিসর্গের মত প্রাণময় হয়ে উঠেছে তার বর্ণনা দেবার, ব্যাখ্যা দেবার ভাষা ভাষার অভিধানেও দুর্লভ। দৃষ্টি আর হৃদয়ের অনুভবের যুগলবন্দিতেই তা ধরা পড়ে। আর পূর্ণরূপে মানুষ হয়ে উঠতে পারলেই এমন নান্দনিক রসের ভোক্তা হতে পারে সেই মানুষী অবলোকন। স্রষ্টা যিনি তাঁকে ঈশ্বরের আশীর্বাদধন্য মনে হয়।
মানুষের অন্তরে হিংসা আর বিদ্বেষের যে পরাক্রান্ত শয়তানদের বাস দৈবপ্রেরিত মহামানব তাদেরকেও আবাহন করেছেন, প্রেমের রুটি আর আপন রক্তের কারণ সুধা দান করে বলছেন,
Take, eat ; This is my body of the bread ; and of the cup, drink of it all of you ; for this is my blood of the covenant, which is poured out for many for the forgiveness of sins.
শেষ নৈশভোজ ছবিটির যীশুর এই শাশ্বত, চিরন্তনী বাণীর বাকপ্রতীমা।
(জ্ঞাতব্য বিষয়
এই সংক্ষিপ্ত নিবন্ধটিতে মোনালিসার বেশবাসের বর্ণনায় 'মধ্যপ্রচ্য ও পাশ্চাত্যের' প্রভাবের কথা বলা হয়েছে। সুধী পাঠকদের অবহিতির জন্য জানাই যে ইউরোপের মধ্যযুগীয় বীভৎসতার একটি কালান্তক উদাহরণ ধর্মযুদ্ধ (The Crusade war) যা পর্বে পর্বে সংঘটিত হয়েছিল প্রায় দুটি শতক ধরে, ১০৯৫ খ্রীষ্টাব্দ থেকে ১২৭২ খ্রীষ্টাব্দ পর্যন্ত। এই যুদ্ধের চুড়ান্ত সর্বনাশা ফলাফল ও পরিণতি সত্ত্বেও, সামান্য হলেও ভালো কিছু প্রাপ্তির বিষয়ও ছিল। সে সবের অন্যতম 'একটি, ইউরোপ ভূখন্ডের সঙ্গে মধ্যপ্রাচ্যের বানিজ্য ভিত্তিক যোগাযোগ। সেই বানিজ্যিক আদান প্রদানের সামগ্রীর মধ্যে এশিয়া অঞ্চলের বস্ত্র ও পোশাক ছিল ধনাঢ্য ইউরোপের অত্যন্ত জনপ্রিয়)।
____________________________________
মাইকেলেঞ্জেলোর 'লা পিয়েতা'
Michelangelo di Lodovico Buonarroti Simono
and his
La Pieta
মাইকেলেঞ্জেলোর জন্ম ১৪৭৫ খ্রীষ্টাব্দের ৬ই মার্চ, মৃত্যু ১৫৬৪ খ্রীষ্টাব্দের ১৮ই ফেব্রুয়ারী। তিনি ছিলেন একাধারে ভাস্বর, চিত্রশিল্পী, স্থপতি এবং কবি। ইউরোপের নবজাগরণের সপ্তর্ষি মণ্ডলের এক অনন্য ঋষি, চিরভাস্বর।
তাঁর সৃষ্টির খতিয়ান সুদীর্ঘ। লরেঞ্জো দ্য মেডিসি, জুলিয়ান দ্য মেডিসির স্মৃতিস্তম্ভ, দ্য ম্যাডোনা এন্ড চাইল্ড, দ্য হোলি ফ্যামিলি, সিসটিন চ্যাপেলের প্রার্থনা গৃহের দেওয়ালে পৃথিবীর শ্রেষ্ঠতম ও বৃহত্তম ফ্রেস্কো 'লাষ্ট জাজমেন্ট ' বা 'শেষ বিচার ' ---- এ সকল শিল্পগুলির জ্যোতির্ময় বলয় পেরিয়ে রোমের সেন্ট পিটার্স গীর্জায় 'দ্য পিয়েতা'। তিনি বলতেন, "এটি আমার জীবনের শ্রেষ্ঠ কাজ ।"
'দ্য পিয়েতা' --- মা মেরীর কোলে মৃত যীশু।
যুবতী জননী --- তার কোলে পূর্ণায়বয়ব তরুন সন্তান।
"Eternal feminine holds us above." (Goethe).
মানুষী ভাষায় এমন কোন শব্দ খুঁজে পাওয়া যাবে না, যে শব্দের ব্যঞ্জনায় শিল্পী ভাস্কর মাইকেলেঞ্জেলোর এই বিস্ময় জাগানো ভাস্কর্যটির সৃজন মহিমার বর্ণনা দিতে পারে। এই সৃষ্টির সামনে দাঁড়িয়ে শুধুমাত্র এটুকু বলা যায়,
হে স্রষ্টা, মানব হৃদয়ের শোক দুঃখ, আনন্দ বেদনা, বিরহ মিলনের বাণী যেখানে স্তব্ধ, প্রকাশের ভাষা যেখানে নির্বাক, ভালো মন্দ, সুন্দর অসুন্দরের বিচার যেখানে অকিঞ্চিৎকর, তুচ্ছ, অর্থহারা, তোমার এই সৃষ্টি সেই দিকচক্রবালের ও-প্রান্তে আরম্ভ হয়ে যাত্রা করেছে সুদূর অনন্তের সন্ধানে।
আমাদের মহাভারতের মহাউপন্যাস কাহিনীতে যুদ্ধশেষে কুরুক্ষেত্রের শব-আকীর্ণ রণাঙ্গণে কুমারীকালের সন্তান কর্ণের রণধূলিলাঞ্ছিত নিষ্প্রাণ দেহ দৃষ্টির গোচরে আসামাত্র মা কুন্তীর যে আত্মবৈকল্য ঘটেছিল, মহাকবি বেদব্যাসের লেখনীতে সে দৃশ্য উৎকীর্ণ আছে অর্ধস্ফুট মৌনতায়, আর যে কুমারী মাতা ত্রিশ বছর আগে, জেরুজালেম তীর্থযাত্রায় এক আস্তাবলে জন্ম দিয়েছিলেন যে শিশুটিকে (The Divine Lamb), আজ তার রক্তস্নাত মৃতদেহ নিয়ে বসে রয়েছেন প্রস্তরবৎ।
যিশুর বিচার থেকে তাকে ক্রুশে বিদ্ধ করে হত্যার সমস্ত ঘটনা ধরিত্রীর মত নীরব মৌনতায় প্রত্যক্ষ করে চলেছিলেন মা মেরী। তারপর সেই ষষ্ঠ শোক, (Sixth Sorrow.)
The descent of the lifeless body of Jesus from the cross and was placed in Mary's arms ; Eternal Motherhood embraces her dead son with a Love that is beyond words and grief.
এই ষষ্ঠ শোকের মূর্ত বিগ্রহ সৃষ্টি করলেন মাইকেলেঞ্জেলো, দ্য পিয়েতা। পাষাণেরও অভ্যন্তরে জেগে রইল চিরন্তন শোকের পাষাণ প্রতিমা মাতা মেরী--- কোলে নিয়ে মৃত ঈশ্বরের আশীর্বাদের সন্তান।
কবিতার ভাষায় হৃদয়মথিত আবেগ গাঢ় রূপে প্রকাশ পায়। তাই এই কবিতাটি,----
মাইকেলেঞ্জেলো ও দ্য পিয়েতা
ব্রুনেটে লাতিনি, সিসেরো, কভালকান্তি --কোথা তারা ?
কোথা তুমি দান্তে অলিগিরি, বোকাচ্চো গিয়োভান্নি ?
সুন্দরী ইতালির সখী সহচরী বিয়াত্রিস, লরা ?
প্রেমের নন্দনবনে শুদ্ধিলোক পারে, যেথা প্যারাডিসো
হেথা বুঝি আছে তারা শান্তি পারাবারে সাবিত্রীর মত
বিরহ-মিলনহারা অজরা অমরা সপ্তস্বর্গপুরে ?
রহস্যের মহাশিল্পী, নিয়ে তার মোনালিসা চিররুদ্ধবাক্,
দ্য ভিঞ্চি লিওর্নাদো। থাক্ তারা থাক্, থাক্ ভোরেশিও।
এসো তুমি ছন্নছাড়া আত্মভোলা মাইকেলেঞ্জেলো --
সৃষ্টি যার দেবতার আদালত,--- 'শেষের বিচার'।
মানব প্রেমের ভাষা পাষাণী লেখায়, উদাত্ত গম্ভীর ---
মানবতা মহাধর্ম --- জীবনের সুকঠিন সাধনার ধন।
ঈশ্বর মানব হলে তার যে বেদনা, তার ভার যত
বয়েছিলে বুকে, সৃষ্টি হোল অপূর্ব সৃজন -- দ্য পিয়েতা,
জননী মেরীর কোলে প্রাণহীন যীশু --- ঈশ্বর সন্তান ---
বিশ্বব্যপ্ত হাহারব, বিশ্বপ্লাবী অশ্রুজলরাশি হয়েছে পাষাণ।
যে বিপুল শোকচ্ছ্বাস ধরে না সাগর, রাখে না আকাশ,
ব্রহ্মাণ্ড ফিরায়ে দেয় যে মহা ক্রন্দন, চিরতরে সে বিষাদ
রেখে গেলে শোকের অহল্যা মূর্তি মা মেরীর কোলে ---
মাতৃরূপে জগদ্ধাত্রী বুকে ধরে বসে আছে জীবন্ত মরণ।
প্রস্তরীভূত অশ্রুধারা পাথর প্রতিমা, শোকস্তব্ধ হিয়া ---
এসো শিল্পী, পুনরভ্যুদয়ে এসো, কাঁদে ইতালিয়া।
দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়
১৮-১০- ২০২৪
ব্যাঙ্গালোর।
সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
বিজয়া বিজয়িনী
বিজয়া বিজয়িনী
(বিজয়ার পূর্বাহ্নেই যে হতভাগ্য জনক জননী বিজয়িনীদের হারিয়েছেন,
তাঁদের শোকবহ্নিদগ্ধ প্রাণ স্রষ্টার করুণা পায় যেন -- এই প্রার্থনা।)
যে প্রতিমা গড়া হোল সে কি শুধু মাটির পুতুল ?
তাই যদি হোত তবে নিরঞ্জন তার কেন আনে
চোখে সাত সাগরের জল, বুকে এত শোকের জোয়ার ?
বিরহের বেদনার মৌন হাহাকার অন্তর-মন্দিরে ?
মাটিতে মাখানো ছিল প্রেম। আবেগের তরলিত রসে
ভিজেছিল দুটি হাত, মনের মাধুরী ধূপে সুন্দরের
একান্ত সাধনা। বেদনার-সাথে-মেশা আনন্দের
কল্পনার ধ্যানে সৃষ্টি হোল যার, সে যে প্রাণময়ী ---
মর্মের আঁতুর ঘরে জন্ম তার মর্মভেদী গর্ভ যন্ত্রণায়।
আবরণ-আভরণে, কাজল-কুমকুমে সাজিয়েছি তাকে।
ছিল সেতো বিজয়িনী আমার দু চোখে, আমার সংসারে।
আমার নিখিল বিশ্বে ছিল তারই রূপ, তারই মায়া।
বিষাদ-মেঘের ছায়া কেন এল নেমে অকাল সন্ধ্যায় --
আমারে নিলে না কেন বিসর্জনে আকুল গঙ্গায় ?
দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়
১৪-১০-২০২৪
ব্যাঙ্গালোর।
শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
একটি রবীন্দ্র সঙ্গীত ও তার ইংরেজি ভাবানুবাদ
আমার অন্তরের নিত্য প্রয়াস থাকে, আমি যতটুকু পড়ি
যা ভাবি, যে ভাব কিংবা আবেগ অনুভব করি, লেখা দিয়ে বা আলোচনা করে আমার পাঠকদের সে সকল কথা বলি। তাঁদের ভালো মন্দ বিচার আমাকে ঋদ্ধ করে, সান্ত্বনা দেয়। তাঁদের অজান্তেই তাঁরা আমার জানার পিপাসা বাড়িয়ে তোলেন। আবার হৃদয়ে সুহৃদের নৈকট্যও সাধন করেন।
আজ রবীন্দ্রনাথ। যিনি আমার কাছে সেই অতলান্ত রসসমুদ্র এবং 'প্রাণঘাতী' সৌন্দর্য যে তাঁর কাছে এলেই আমি William Somerset Maugham সৃষ্টি Thomas Wilson - য়ের মত 'Lotus Eater' হয়ে যাই। রবীন্দ্র সঙ্গীত শুনতে শুনতে ওই যে গান "কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে" -- শুনলাম এবং আবারও পড়লাম।
এই গানটি ইংরেজিতে অনুবাদ করে আপনাদের কাছে পাঠানোর ইচ্ছা হোল। পড়ুন পড়ান আর আলোচনা করুন।
কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে --
নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে।।
তোমার অভিসারে যাব অগম পারে ---
চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে।।
পরাণে বাজে বাঁশি নয়নে বহে ধারা --
দুঃখের মাধুরীতে করিল দিশাহারা।
সকলই নিবে কেড়ে দিবে না কিছু ছেড়ে,
মন সরেনা যেতে ফেলিলে এ কি দায়ে।।
For Your love
Your love wounds me,
Brings tears to my eyes.
I feel pain unbearable -- yet
A sense of Joy stirs my self.
I'll trudge the way infinite
With my feet bleeding to see your face.
My heart hears your flute and weeps.
Sorrow, as if, has its beauty soul ravaging
Know I, 'Me' 'll die when l meet You , though !
Yet, I can not but respond to your call ---
O, My Dear, My Friend, My Love and My All.
______________________________________________
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
বিশ্বসাহিত্যের শিশিরবিন্দু
বিশ্বসাহিত্যের শিশিরবিন্দু
খ্রিষ্টোফার মারলো
Christopher Marlowe (1464--1593),
উলফ্যাং ভ্যান গোথে
Wolfgang Van Goethe(1749-- 1832),
এবং
ডাক্তার ফস্টাস বা ফাউস্ট-- বিষাদময় পরিণতির ইতিহাস।
বিশ্বসাহিত্যের দুই যশোধন পুরুষ, অপ্রতিদ্বন্দ্বী কবি ও নাট্যকার খ্রিষ্টোফার মারলো এবং সেক্সপিয়ারের জন্ম একই সময়ে, একই সাথে, ১৫৬৪ খ্রীষ্টাব্দে। মার্লোর জীবনকাল ২৮ বছরের, সেক্সপিয়ারের ৫২ বছরের। মার্লো ইংল্যান্ডের কেন্ট শহরের একজন জুতা প্রস্তুতকারকের সন্তান। কিন্তু কি ভাবে তিনি ক্যান্টারবেরি শহরের কিংস স্কুল হয়ে কেমব্রিজের করপাস ক্রিষ্টি কলেজ এবং কেমব্রিজ ইউনিভার্সিটিতে মাষ্টার্স ডিগ্রীর জন্য পড়াশুনা চালিয়ে গিয়েছিলেন, কি ভাবেই বা তা সম্ভব হয়েছিল -- সে ইতিহাস অজানা। তার অতিমানবীয় মেধা এবং বিস্ময়কর প্রতিভার ফসল তার সৃষ্ট, দুইখন্ডে সমাপ্ত নাটক তাম্বুরলাইন দি গ্রেট (Tamburlaine The Great), আর দি ট্রাজিক্যাল হিসট্রি অব ডাক্তার ফস্টাস (The Tragical History of Doctor Faustus).
এ ছাড়াও তাঁর অনুবাদ সাহিত্য ওভিদের 'এজেলিস', লুকানের 'ফারসালিয়া' এবং তাঁর কাব্যগ্রন্থ Dido, The Tragidie Queen of Carthage, Hero And Leander -- শুধু ইংরেজি সাহিত্যে নয়, বিশ্ব সাহিত্যের অক্ষয় ও অমুল্য সম্পদ। এই সমস্ত গ্রন্থগুলির মধ্যে জ্যোতির্ময় হয়ে রয়েছে তাঁর ডাক্তার ফস্টাস।
গল্পটি বিদগ্ধ পাঠক সমাজের জানা। মানব জীবনের পাপ পুন্যের দ্বন্দ্ব। সাতটি ভয়ঙ্কর পাপ নিয়ে স্বর্গ মর্ত্য পাতালব্যাপী বিরাজ করছে দুজন শয়তান। লুসিফার ও ও মেফিস্টোফেলিস (Lucifer and Mephistopheles)
Doctor Faustus, weary of the sciences, turns to magic and calls up Mephistopheles, making a compact to surrender his soul to the Devil in return for 24 years of life ; during the time Mephistopheles shall attend on him and give him all he demands.
চিকিৎসক ফস্টাস, অকস্মাৎ ডাক্তারি ছেড়ে তান্ত্রিক যাদুকর হয়ে যান। এই ডাক্তার তাঁর বাল্যকাল ও যৌবন কেটেছে দুঃখ এবং দারিদ্র্যের মধ্য দিয়ে, তিনি নিঃস্ব হয়ে আর থাকতে চাইলেন না। কামনার তৃপ্তি হয়নি (আমাদের মহাভারতের পৌরাণিক চরিত্র যযাতির সঙ্গে কিছুটা মিলছে কি?), তাই তিনি জ্ঞান ও ক্ষমতার বিনিময়ে নিজের আত্মা বিক্রি করে দেন শয়তানের কাছে, এই শর্তে যে শয়তান তাঁকে যা দান করবেন, তিনি তা অস্বীকার করতে পারবেন না। ফল হোল এই যে শয়তানের সহযোগিতায় ও কারসাজিতে ফস্টাস কামনা বাসনায় জর্জরিত হয়ে ধংসের অতল তলে নিমজ্জিত হলেন। মৃত্যু হোল ; কিন্তু তার আত্মা স্বর্গে যেতে সমর্থ হোল না, কেননা শয়তানের কাছে তাঁকে আগেই বিক্রি করা হয়েছে। শয়তান আত্মাকে স্বর্গ থেকে ছুঁড়ে ফেলে দেয়। ফস্টাসের আত্মা এসে পড়েছিল মহান যীশুর কোলে।
নাটকটিতে গল্পের অভিনবত্ব, ঘটনার চমৎকারিত্ব ও সর্বোপরি আবেগরঞ্জিত কাব্যসুষমার যে দৃষ্টান্ত আছে তার তুলনা বিশ্বসাহিত্যে বিরল। তিনিই প্রথম তাঁর নাটকে অমিত্রাক্ষর ছন্দের (blank verse)ব্যবহার করেন। এক্ষেত্রে তিনি সেক্সপিয়ারের পথপ্রদর্শক এবং পরবর্তী কালের ইংরেজি সাহিত্যের মহান কবিরাও, বিশেষত মহাকবি মিলটন, মার্লোর পদাঙ্ক অনুসরণ করেছেন। তিনি যে শয়তানের চরিত্র অঙ্কন করেছেন তাও তার পরবর্তী কালের কবি, নাট্যকার, যাঁরা বিশ্বসাহিত্যের নক্ষত্রস্বরূপ, তারাও সেই 'চরিত্রাদর্শ' প্রায় পূর্ণরূপে গ্রহণ করেছেন।
এ-সবই সাহিত্যের ছাত্র যারা তাদের গবেষণার বিষয়। আমি এখানে Tamburlaine থেকে একটি এবং Doctor Faustus- থেকে আরও একটি উক্তি উদ্ধার করে পাঠকের কৌতুহল উদৃক্ত করবার চেষ্টা করব।
1. "Our souls, whose faculties can comprehend The wondrous architecture of the world,
And measure every wandering planet's course, Still climbing after knowledge infinite,
And always moving as the restless spheres --- Will us to wear ourselves and never rest."
-------(Tamburlaine, pt. 1.)
বোধ বুদ্ধি আর প্রজ্ঞার আলোয়
সচেতন আত্মা আমাদের, পারে
বুঝে নিতে এ বিশ্বের সৃষ্টির আদল।
পরিমান পরিমিতি গতি খোঁজে নিরন্তর
গ্রহদের তারাদের ভ্রম্যমানতার।
তবু আরো, আরো যাত্রা, আরো আরোহন--
সীমাহারা, অধরা ভূধররূপী যে মহাজ্ঞান --
নিত্য নিত্য চলে তার চূড়ার সন্ধান।
শ্রান্তিহীন শান্তিহীন আত্মক্ষয়ী এ মহা সংগ্রাম
মানবের কাছে আজ অনিবার্য নিয়তি আহ্বান।
-----------(ভাবানুবাদ মৎকৃত)
2. ফাউস্ট ম্যাজিক শেখার জন্য নিজের আত্মাকে শয়তানের কাছে বিক্রি করে দিলেন তাতে তিনি আগামী চব্বিশ বছরে, শর্ত অনুযায়ী, জ্ঞান ও ক্ষমতায় অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন।
এখানেই শয়তান মেফিস্টোফিলিসের একটি সত্তা- আলোড়নকারী উক্তিঃ
Mephistopheles
"Hell hath no limits, nor circumscribed
In one self place ; where we are is Hell,
And Where Hell is there must we ever be."
......................…........................................
All places shall be Hell, that is not Heaven.
Faustus,
Come, I think Hell is a fable.
Mephisto,
Ay, think so still, till experience changes thy mind.
নরক কি কোন এক আলাদা জগৎ ?
সীমানা ঘেরা প্রায়শ্চিত্তের অন্ধ শ্মশান ?
তা নয়, তা নয় ---
যেখানে আমরা আছি পাপের তনয়
তাই তো নরক। এখানেই থাকা আছে ললাট লিখন--
এ যে প্রেতলোক,
সাম্রাজ্য রয়েছে যার সারা বিশ্বময়।
ফস্টাস,
তাই হোক্, আমি জানি নরক সে তো কল্পকাহিনী।
মেফিস্টো,
তাই তো ভাবছো তুমি, সেই স্বাভাবিক ;
যে অবধি অভিজ্ঞতা হবে না তোমার।
-------ভাবানুবাদ মৎকৃত।
এই উক্তিগুলির মধ্যে কি পাই আমরা ? শুধু কি বিস্ময়কর সাহিত্য প্রতিভার অভিব্যক্তি ? সুগভীর মননশীলতা, দার্শনিক বোধ ? না কি মানুষের মনোজগতে যে সুতীব্র বিত্তবাসনা, ক্ষমতা লাভের যে আত্মক্ষয়ী চিতাগ্নিশিখা তার অন্তরে নিরন্তর প্রজ্বলিত, সেই অমোঘ সত্যের আগ্নেয় ভাষারূপ ! জীবনের অবশ্যম্ভাবী শেষ পরিণতির অন্তেষ্টি ক্রিয়ার কাব্যময় বেদমন্ত্র উচ্চারণ !
দুই
এস্থলে যেহেতু বেদ শব্দটি এসে গেল তাই আমাদের, এই প্রাচ্য দেশে বিত্ত ভোগ ও ক্ষমতার কামনা ও লালসা (The Devil that reigns the Soul of humanity) থেকে মুক্তির উপায়গুলি ভিন্নতর যে আদর্শের মূল বাণীগুলি ছড়িয়ে আছে আমাদের প্রাচীন শ্রুতি ও স্মৃতি শাস্ত্রের অফুরন্ত ভান্ডারে। একটি উদাহরণ রেখে সেই সমস্ত মহাবাণীর সার জিজ্ঞাসাটি রাখবার চেষ্টা করব ,--
ব্রহ্মর্ষী যাগ্যবল্ক্য যখন তাঁর দুই সহধর্মিণী মৈত্রেয়ী ও কাত্যায়নীকে (সন্ন্যাস আশ্রম পালনের নিমিত্ত গৃহত্যাগকালে) তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তি, গোধন, শিষ্যকুল--- সকল কিছুই ভাগ করে দিতে চাইলেন তখন দেবী মৈত্রেয়ী বলেছিলেন,--
"যেনাহম্ নামৃতা সাম কিমহং তেন কুর্যাম্" --- কি প্রয়োজন আমার, হে প্রভু, যে বিত্তে অমৃত লাভের আশা নেই ?
তারপর সেই অমৃতনিঃস্যন্দ মহা বাণী, চিরকালের প্রার্থনা মন্ত্র,
অসতো মা সদ্গময়
তমসো মা জ্যোতির্গময়
মৃত্যোর্মা অমৃতং গময়।।
ওঁ শান্তিঃ ওঁ শান্তিঃ ওঁ শান্তিঃ ।।
পাশ্চাত্যদেশে এমনতর ত্যাগ ও তিতিক্ষার দ্বারা জীবনে অমৃত লাভের সাধনার পথনির্দেশ নাই বললেই চলে। তবে অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে ভারতীয় দর্শন ও সাহিত্য ইউরোপ খণ্ডে প্রসারিত ও প্রচারিত হতে থাকে। ম্যাক্সমুলার এবং স্বয়ং গোথে বহু পাশ্চাত্য সারস্বত সাধকদের মধ্যে বিশিষ্টতর। মুলার (The Great German orientalist and sanskrit scholar--1823- 1900) এবং আমাদের আলোচিত গোথে বেদ, উপনিষদ ও পুরাণ নিয়ে গভীর গবেষণা করেছেন। ম্যাক্সমুলার ১৮৪৬ সালে ইংল্যান্ডে আসেন ঋক বেদের উপর গবেষণা ও অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে ঐ গ্রন্থ প্রকাশ করবার বাসনায়। (উৎসুক পাঠকদের জন্য নিরোদ চন্দ্র চৌধুরী মহাশয়ের Scholar Extra ordinary বইটি অবশ্য পাঠ্য)।
এবার আমরা আবার গোথে -তে ফিরে আসি। মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম জার্মান ভাষায় প্রথম অনুদিত হয় ১৭৯১ খ্রীষ্টাব্দে। ইয়রগ্ ফরস্টারের সেই অনুবাদ পড়ে গোথে বলেছিলেন, --
"বিশ্বের সমস্ত সাহিত্য সম্ভার, যা মানুষের সত্তাকে আচ্ছন্ন, আবিষ্ট এবং পূর্ণ করে তুলতে পারে তার 👑মুকুট মণি হচ্ছে শকুন্তলা।"
এতক্ষণ এতখানি আলোচনা এইজন্যই করলাম মার্লোর (Christopher Marlowe) ড. ফস্টাস-য়ের ট্র্যাজিক পরিনতির সঙ্গে গোথের (Wolfgang Van Goethe) ফাউস্ট -য়ের ট্র্যাজেডির ভাবগত বিবর্তন কতখানি -- সেইটির একটি সূক্ষ্মতম ইঙ্গিত উপস্থাপিত করবার বাসনা জেগে উঠল বলে'।
গোথে-য়ের ফাউস্ট-য়ে দুটো পর্ব বা Part.
পর্ব ১ বা Part. শেষ হয়েছে গেচেন-য়ের (Gretchen) মৃত্যুর মধ্যে দিয়ে।
(The tragic story of Foust's love for a town girl, Gretchen (Margarete), of her seduction, infanticide, execution).
ফাউস্টের অবৈধ প্রনয়িনী গ্রেচেন, হলেন অবৈধ সন্তানের জন্মদাত্রী, আত্মগ্লানি অসহ্য হওয়ায় সদ্যজাত সন্তানকে হত্যা করলেন জলে বিসর্জন দিয়ে, বিচারে হত্যার অপরাধে কারারুদ্ধ,অবরুদ্ধ,বন্দী অবস্থায় তাঁর আত্মহননের প্রয়াস। ফাউস্ট ও মেফিস্টোফিলিসের চেষ্টা সত্ত্বেও তিনি মুক্তি চায়নি। এই সময়ে Foust and Mephistopheles flee from the dungeon, while voices from heaven (দৈববাণী হোল) announce that --- 'Gretchen shall be saved.'
(স্মরণীয় -- জানি গো তুমি ক্ষমিবে তারে
যে অভাগিনী পাপের ভারে
চরণে তব বিনতা।।)
কিন্তু প্রথম যে পাণ্ডুলিপি সেখানে দেখা যায় গেচেন ঈশ্বরের ক্ষমা থেকে বঞ্চিতা। Urfoust-য়ে লেখা হয়েছে, --'She is condemned' - শাস্তিযোগ্য অপরাধী।
দ্বিতীয় সংস্কারের গ্রন্থ (পর্ব -- এক) স্রষ্টার এই যে ঐশ্বরিক অনুভবের বিবর্তন ('Catchen shall be saved') সেখানে ভারতীয় দর্শন ও সাহিত্যের প্রভাব স্পষ্টরূপে অভিব্যক্ত।
এবার শয়তান প্রভাবিত ফাউস্টের অন্তিম পরিণাম !
Mephistopheles ঈশ্বরের কাছে প্রমাণ করছিল, 'Humanity does not always choose Good.' মানুষের চাওয়াগুলি সবসময় শুভঙ্কর হয় না' এবং এটি সে প্রমাণ করে দিয়েছিল ঈশ্বরের ভালবাসার পাত্র ফস্টাসের জীবনাচরণে আমূল পরিবর্তন ঘটিয়ে। কিন্তু ফস্টাসের আন্তর চেতনায় কোথায় যেন ভালোর প্রতি, শুভর প্রতি অর্ধসুপ্ত ঝোঁক (dormant inclination) ছিল। তাই মেফিস্টোফিলিসের প্রভাব সত্ত্বেও তার পরিণতি মার্লোর ডাক্তার ফস্টাসের মত হয়নি। এখানে গোথের ফাউস্ট 'ultimately built a commercial Empire on the land which he own as a gift by the Emperor whom he, along with Mephistopheles had helped In winning the war. And now, when he reached his golden age of hundred years he died. And a host of Angels descended to draw him up to Heaven instead of the Devil getting his Soul.
তাহলে কঠ উপনিষদের মন্ত্রই কি শেষ কথা,
যথা সর্বে প্রমুচ্যন্তে কামনা যেহস্য হৃদি শ্রিতাঃ।
অথ মর্ত্যো অমৃতো ভীতি ব্রহ্ম সমুশ্নুতে ।।
ওঁ শান্তিঃ ওঁ শান্তিঃ ওঁ শান্তিঃ ।।
May Peace drops down from the Heaven,
From the Eternity, for ever and for good.
দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়
০৮ /১০ /২০২৪
বেঙ্গালোর ।
____________________________________________
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
অনুভূতি
(অসামান্য প্রতিভা, সুগভীর মননশীলতার অধিকারী
চেক -ফরাসী লেখক মিলান কুন্দেরার স্মৃতির
উদ্দেশে । তাঁর বিশ্ববরেণ্য উপন্যাস "দ্য আনবিয়ারেবল লাইটনেস অব বিয়িং "-য়ের অন্তর্নিহিত ভাব অবলম্বনে। ১১ই জুলাই ২০২৩, ৯৩ বছর বয়সে এই মহান জীবনশিল্পী প্রয়াত হলেন।)
অনুভূতি
পিছল পথে হড়কে যাব বুঝতে পারি,
চিকন পথের খন্দ খানা ধরতে নারি।
কালো ধলো যেমনটি হোক মুখটি চিনি,
মুখোস পরে থাকলে মানুষ প্রমাদ গণি।
কালো মেঘে বাজের তরাস সবার প্রাণে,
বিনা মেঘে বাজ পড়লে মরণ জানে।
তবু তো এই জগৎটাতে রইতে হবে।
ভালো মন্দের হর্ষ বিষাদ সইতে হবে।
মৃত্যু কাঠের বোঝাটাকে বইতে হবে।
জীবন নামের ফাঁদে তোমায় কাঁদতে হোল।
অচেনা এই বিশ্বটাকে বাসলে ভালো।
স্বদেশ থেকে নির্বাসনে পরের দেশে,
মুক্তি বিহীন মুক্তি খোঁজা বাঁধন পাশে।
আবার তুমি চাইলে না যা তাই-ই পেলে,
মরণরূপী আঁধার এলো -- হারিয়ে গেলে।
দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়
১৪ই জুলাই,২০২৩
কলকাতা।
মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
জাত গোত্র
জাত গোত্র
"বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত?
কোন্ ছেলের তাঁর লাগলে ছোঁওয়া অশুচি হন জগন্নাথ?"
--- কাজী নজরুল ইসলাম।
--- আমি ভেবে পাই না জাত নিয়ে এখনো কেন এত ভড়ং, দেমাক। এমন কত দেখেছি, দেখছি যে বাবা মা'ই জানে না তাদের ছেলেদের বা মেয়েদের কি জাত !
যেই বলা অমনি ভীমরুলের চাকে যেন ঢিল ছুঁড়ল কেও!
--- দেখ খুড়া, সামাল দিয়ে কথা বল। আজগুবি বলে দিলেই হোল ? প্রমাণ দিতে পারবে ?
--- কত প্রমাণ চাই ?
--- কই, একটিও দাও না, দেখি।
এমনিই এক বাক বিতন্ডা চলছিল নামু দামোদরের --- যে প্রচণ্ড দামোদর ঝাড়খণ্ড ছাড়িয়ে পশ্চিম বাংলার পশ্চিম বর্ধমানে ঢুকেছে, যে দামোদর এখন দুর্গাপুরের ডি ভি সি-র বাঁধে বাঁধা পড়ে , মন্দীভূত স্রোতে পূর্ব বর্ধমানে প্রবেশ করেছে --- সেই দামোদর পাড়ের তাজপুর নৌকা ঘাটার চা'য়ের দোকানে।
"বাঙলা দেশটার বিশালত্ব আর বৈচিত্র্য দুটিই আমাদের কল্পনা, আমাদের ধারণার সীমানার বাইরে। এখন না হয় পূর্ব প্রান্ত কাটা পড়ে একটি আস্ত বাংলাদেশ হয়েছে, পশ্চিম প্রান্ত উত্তর বিহার, অধুনা ঝাড়খণ্ড দখল করে নিয়েছে, উত্তরে আদি অস্ত্রাল আর মঙ্গোলিয়ান ভাষাভাষী মানুষের আধিক্য বেড়েছে ; কিন্তু এই ভৌগলিক ভূমির মধ্যেও, এই বৈচিত্র্যময় সম্প্রদায়, সংস্কৃতির মধ্যেও বাঙালি আছে, বিভিন্ন উচ্চারণের বাঙলা ভাষা আছে, সনাতন বাঙলার ঐতিহাসিক ঐতিহ্য আছে। আর আছে নানা জাতের, নানা ধর্ম ও বর্ণের সংমিশ্রণে একটি এমন মানুষের গোষ্ঠী যাদের আলাদা কোন জাতই নাই।"
ওই চায়ের দোকানে বসে খুড়া, মানে বুড়া সত্যখুড়া এই সত্যি কথাটিই বলতে চেয়েছিল। সে পুরাণো খবর কাগজের চপ মুড়ির ঠোঙা ছিঁড়ে ওই লেখাটি পড়েছিল, নিজের অভিজ্ঞতায় একেবারে অকাট সত্যি বলে মেনেও নিয়েছিল ; কিন্তু জুতমতো বলতে পারে নাই। কেননা ইস্কুলের লেখাপড়া তো সে শিখে নাই, তবে তার কাকার কাছে বাঙলা পড়েছিল দেদার। এমনকি রামায়ণ, মহাভারত, পাঁচালীর বই পড়তে পারত অনর্গল। তাই, ওই তল্লাটের --- পখন্না, পলাশডাঙা, লখিমপুর, রাঙাবেড়িয়া, এসকল গ্রামের বাউরী, বাগ্দী, দুলে, কলু, গোপ পাড়ার, এমনকি খাল পারের মুসলমান পাড়ার নিরক্ষর চাষা-ভুষাদের কাছে তার কদর ছিল দারুণ।
--- তাহলে শুন, সত্যখুড়া আরম্ভ করল, বছর সত্তর-আশির আগের কথা। তখন, এই যে এখানে বসে আছি আমরা, এই মজে-যাওয়া চর ছাপিয়ে একেবারে গাঁয়ের ধার পর্যন্ত বইতো দামোদর নদ। বাবা কাকাদের মুখে শুনেছি সেকালের রাক্ষুসে দামোদরের তান্ডবের কাহিনী। আর আমাদের, মানে 'ছুটু' লোকদের, ঘরবাড়ি ছিল সবই নদীর পাড় বরাবর। বর্ষায় ডুবত, ধ্বসে পড়ত, ভেসে যেত ফি'বছর।
এমনিই এক ভয়ঙ্কর বর্ষাকালের কালরাত ! সৎগোপ চাষী বাসু ঘোষের বৌ মরে গেল মাঝরাতে। পাশে তার দশদিনের ছাওয়াল, চিঁ চিঁ ডাকে ঠোঁট নাড়ছে মাঝে মাঝেই। দড়ির খাটের বাজুতে মাথা ঠুকতে ঠুকতে, দুহাত দিয়ে চুল ছিঁড়তে ছিঁড়তে শ্রান্ত হয়ে যখন সে মরা বৌয়ের হলুদ মুখের দিকে স্থির নজরে চেয়ে আছে তখনই আবারো চিঁ চিঁ। চোখ ফিরিয়ে দেখে আধ পাকা বেলের মতো সোনালী মুখে লাল ফুলের শুকিয়ে যাওয়া পাঁপড়ির পারা ঠোঁট দুটি নড়ছে।
ঘোর অমাবস্যার শেষ রাতে জয়চণ্ডী পাহাড়ের ঢালে মোষ বলি ! মোষের চারখানা পা বেঁধে জনা বিশেক লোক মিলে যখন তাকে খুঁটায় পুরে' তখন তার যে মরণ 'নাদ' সেই রকম আওয়াজ বার হোল বাসুর গলা থেকে। চোখে জল নাই। হাঁ মুখে শুকনা জিভ ওলটপালট করে বলতে লাগলো,
---- বাপ আমার....কি খেতে দিব রে তোকে....মরে যা বাপ, তুইও মরে যা !
বাইরে লক্ লক্ বিদ্যুৎ জ্বলছে, ঘন ঘন বাজ পড়ছে, সঙ্গে জল ঝরছে অঝোরে। ওদিকে দামোদরে হড়পা বানের গোঁগানী। পাড় ভেঙে এবার জল ঢুকবে ঘরে। 'কি করি রে ....কি করি... !' পাগল হয়ে গেলেই বোধ হয় ভাল হোত বাসুর। একবার বাইরে যায়, আবার ভিতরে ঢোকে। যতবার ভিতরে ঢোকে ততবারই কানে বাজছে চিঁ চিঁ ! তার ব্যাটা যেন বলছে,' মা আমার মরে গেল বাবা, তুমি খেতে দাও !'
না, এ রাত আর সকাল দেখবে না কোনদিনও !
যতগুলি শুকানো কাপড় ছিল ঘরে সবগুলি জড়ো করে ছেলেটাকে মুড়ে নিল বাসু। কোলে নিয়ে বার হোল সে। ডোম পাড়ার ধাই'মার ঘরে যখন পোঁছাল জল পড়া বন্ধ হয়েছে কিছু, ভোর হয়েছে। ধাই কেতকা ডোমনী উঠানের থৈ থৈ জল বাটি দিয়ে ছিঁচে ছিঁচে বার করবার চেষ্টা করছে।
----'দিদি গো' !
উৎকট সে ডাকে চমকে উঠল কেতকা।
উদভ্রান্ত, বীভৎস চেহারার বাসুকে দেখেই বুঝে গেল সে যা বোঝার,
----- আমি কিছু করতে পারব নাই গো, তুমি নিয়ে যাও, তুরন্ত নিয়ে যাও ভাই, যে ঘরে নতুন ছাওয়াল হয়েছে, সেই ঘরে নিয়ে যাও। এ ছেলের এখন বুকের দুধ চাই। এই বলে, ওই গাঁয়ে যে যে ঘরে, যে যে মা'য়ের সদ্য সদ্য ছাওয়াল হয়েছে তাদের ঘর ও ঘরের কত্তাদের নাম এক নিঃশ্বাসে বলে গেল কেতকা।
ছুটল বাসু। বাউরী, বাগ্দী, দুলে, কলু, এমনকি নিজের জাত গোপেদের প্রসূতি ঘরেও। দুয়ারে দুয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলো, 'ছেলেটিকে আমার বাঁচাও গো। এই হতভাগার মা আজ রাতে মরে গেল গো।'
এমন দায় নিতে পারবে না কেউ। একজন বেরিয়ে এসে চুপি চুপি বলে দিল, 'মোছলমানরা এমন ছেলে নিয়ে নেয়। ওদের পাড়ায় গিয়ে দেখ না।' মুসলমানদের পাড়া একটু দূরেই। খালের ওপারে। সেদিকে ছুট। কিন্তু থমকে যেতে হোল খালের পাড়েই। খালেও বান, উথালি পাথালি ঢেও। সাপের মত ফুঁসছে।
অচল হয়ে আসছে পা দুটো, অবশ হয়ে আসছে শরীর। ---- না, তোকেও বাঁচাতে পারলাম না রে বাপ। তুইও মা' য়ের সঙ্গে সঙ্গেই চলে যাবি। তোকে এই খালের জলে বিসজ্জন দিয়েই তোর মাকেও ভাসাতে যাব নদীতে। কাঠ নাই, পোড়াব কিসে ? ততক্ষণে তুইও পৌঁছে যাবি ; মা ব্যাটা দুজনেই দামোদরের কোলে .......!
আর দাঁড়াতে পারল না বাসু। কাঁপতে কাঁপতে বসে পড়ল সে। কোলের পুঁটলিটি দেখছে, আর ডুকরে ডুকরে কাঁদছে। এ কান্না কান্না নয়, ছিল রাজা সোমকের সন্তাপের হাহাকার !
চায়ের দোকানের ওই শ্রোতার দলটি একসাথে কান্নাভাঙা গলায় হো হো করে উঠলো,
---- আর বলো না খুড়া। সহ্য করা যায় না গো।
---- দাঁড়া, সবে তো আরম্ভ, এখন কত বাকি।
---- বাকি আর কি রইল ! ছেলেটিকে কি ওইভাবে ....জীবন্ত ... ? কৃষ্ণের জীব ! আমাদের পাড়া ছিল, বামুন পাড়া ছিল, --- -ওসব দিকেও গিয়ে দেখতে পারতো।
বলতে বলতে কেঁদেই ফেলল সুদামা বৈরাগী। বয়স অল্প কিন্তু ভক্ত মানুষ। এই কিছু দিন হোল সেও বাবা হয়েছে।
---- বেজাত, ছুটুজাতের ছেলেদের ছুঁয়ে ফেললে উঁচু জাতের লোকেরা তখন স্নান করত, তাদেরকে আবার ঘরে পালন পোষণ ! তাছাড়া ঘরের মালিক নিজের বৌয়ের বুকের দুধ কেন দিবে বেঘরের, বেজাতের ছেলেকে চুষতে।
---- ওই টুকুন বালশিশু, কৃষ্ণের জীব --- তার আবার জাত আছে নাকি ?
---- তোর ঘরে গেলে নিতিস ? চা ছাঁকতে ছাঁকতে জিজ্ঞাসা করল সনাতন ঘড়ুই।
রহিম চাচা দিল এক ধমক।
---- রাখ্ তো তোদের কচকচানি। এই সত্য, বল বল, তারপর কি হোল ?
দুই
---- হঠাৎই মন পাল্টে গেল বাসু ঘোষের। তাই কি পারে, বাবা হয়ে কি পারে জীবন-থাকা দশ দিনের ছাওয়ালকে বানের জলে ফেলে দিয়ে ঘরে ফিরতে ? বাবার বুকের মায়া ! কথায় বলেনা, মায়ের কান্নায় চোখে নদী, বাবার কান্নায় বুকে সাগর।
---- না বাবা না, না, তোমাকে এই খালে ফেলব না বাবা। চল, ঘরে ফিরে যাই। তোমার মরা মাকেও লিব, এক সঙ্গে তিন জনেই ঝাঁপ দিব দামোদরে। ততক্ষণে তুমি যদি মরে যাও। মর বাবা, মরে যাও আমার কোলেই।
টেনে তুলল অসাড় শরীর। কাদায় হড়কে গেল কিন্তু পুঁটলি বুকে চাপা। উঠল আবার। সকাল হয়েছে। কিন্তু তার কি। ঘরে মরা বো, কোলে আধমরা ব্যাটা। 'চল্ বাসু, সব নিয়ে দামোদর !'
---- কে, কে রে, বাসু নাকি ? কোথা গিয়েছিলি ? বীজতলা বিলকুল ডুবে গেছে ? বুকে কি ধরে আছিস ? মাছ নাকি ?
শ্যামসুন্দর রায়, বিপুল সম্পত্তির মালিক। জমি জিরেত, পুকুর বাগান। স্থাবর সম্পত্তি গ্রামের সবার চাইতে বেশী। অস্থাবর যে কত , তা নিয়ে নানা লোকের নানা জল্পনা,নানা কল্পনা। জমি-জমা করেছে সে কিছুটা হড়প করেই। যে যে বছর অনাবৃষ্টিতে ফসল মরেছে কিম্বা অতিবৃষ্টিতে, দামোদরের বানে ফসল ভেসেছে , সেই সেই বছরে তারা তার মরাইয়ের ধান ধার নিয়েছে। সময়মত সুদে আসলে শোধ করতে পারেনি বলে শ্যাম সুন্দর লিখিয়ে নিয়েছে তাদের জমি ; এমনকি বসতবাড়িও। বাসু ঘোষও তার বিয়ের সময় কিছু টাকা ধার নিয়েছিল, সুদসহ সোধ দিয়েছিল বৌয়ের একপদ গয়না বেচে আঘন মাসের আগেই। ভয়ে ভয়েই, কেননা শ্যামার নজর পড়েছিল তার সুন্দরী বৌয়ের উপরে। তখন থেকে এই শ্যামার সঙ্গে কোনরকম সম্পর্ক রাখতে চায়নি বাসু। বাসু ঘোষের চাইতে অন্তত বছর দশেকের বড় শ্যামসুন্দর চরিত্র দোষের জন্যও গ্রামের লোকেদের চক্ষুশূল। শুধুমাত্র ধনবান বলেই বাহ্যত সকলে মেনে নেয়, মেনে চলেও। সমাজের 'নীচুতলায়' তার কদর-আদরও আছে ; কেন না তাদের বিপদে আপদে সে 'অন্য' সুদে সাহায্য করে। অনেকেই বলে মুনিষ- মজদুরদের ঘরের দু' একটি বিটি ব্যাটা দেখতে নাকি তার মতোই।
ঘরে তার দুটো বৌ। বড়টি বাঁজা, ছেলে পুলে হয় নাই ; তাই আরো একটি এনেছে। তার আবার পর পর তিনটি বিটি। একটি সদ্য হয়েছে --- দিন পনের হোল।
বৌটি তো মরেছে, ছেলে নিয়ে সেও তো মরতেই যাচ্ছে। তবে এখন আর বাধা কি। আপন তো কেও নাই এই সারাটা গাঁয়ে। শ্যামাকেই বলে যাই শেষ কথা।
---- মাছ লয় গো, মর-মর দশদিনের ব্যাটা। বৌ মরে গেল কাল রাতে। ছেলেটিকে কেও নিতে চাইল নাই। চললুম দামোদরে --- শেষ গতি।
কিছুক্ষণ বিমূঢ়ের মত চেয়ে রইল শ্যামসুন্দর বাসু ঘোষের মুখের দিকে। তারপর হঠাৎই মাথা ঝাঁকিয়ে,
---- সর্বনাশ ! বলেই, বাসুর বুক থেকে ছেলে-মোড়ানো পুঁটলিটা নিজের বুকে চেপে দৌড়।
হতবম্ব বাসু পড়িমরি করে চলতে লাগল পেছনে পেছনে তার।
বিশাল তিনতলা দালানকোঠা। বাইরের বাহারি দুয়ার। দুয়ারের দুপাশে রোয়াক। টলমল পা'দুটোকে টানতে টানতে কোন রকমে শ্যামসুন্দরের ঘরের সদর দুয়ার পর্যন্ত নিয়ে এসে বাসু ঘোষ বসে পড়ল রোয়াকে। --- 'ছেলেটিকে কি করবে শ্যামসুন্দর ! না আর কিছুই ভাবতে পারছি না।'
---- শোন্ বাসু, (চমকে উঠল বাসু, এতক্ষণ মড়ার মত পড়েছিল) ছেলেটিকে দু চামচ জল খাইয়েছে ধাইমা। ছেলে খেয়েছে। এখন তোর বৌদি বুকে নিয়েছে, চুষছেও। ধাইমা আঁতুর ঘর থেকে বাইরে এসে বলে গেল ছেলে বেঁচে যাবে, তবে খুব দুর্বল। আমি শহর থেকে ডাক্তার আনাব আজকেই। ছেলেটিকে বাঁচাতে যা করার করব।
বাসু ঘোষ শ্যামসুন্দরের পায়ে মাথা দিয়ে লম্বালম্বি পড়ে রইল।
---- ওঠ ওঠ, এই নে, হাত খোল্ ।
ধুতির কোঁচড় থেকে একটা ছোট গেঁজিয়া (থলি) বার করে এক মুঠো সিটি, আধূলি, টাকা বাসুর হাতে ফেলে দিয়ে বলল,
---- যা, বৌয়ের সৎকার কর্ গিয়ে।
আর শোন্ বাসু, তোর ছেলেকে যে আমার ঘরে এনেছি, এ কথা কাউকে, কোন দিনও বলবি নাই। বলবি, ছেলেও মরেছে, তাকে পুঁতে দিয়ে এসেছি দামোদরের পাড়ে। শপথ কর্ আমার পায়ে ধরে।
---- তুমি বামুন, ছেলের জীবন দাতা --- পয়সাগুলি একপাশে ফেলে দিয়ে --- এই তোমার পায়ে হাত দিয়ে দিব্ব করছি ঠাকুর, ছেলের সুলুক এ জীবনে কাউকে দিব নাই, দিতে পারবোও নাই। তবে ওই পুঁতে দেওয়ার কথা বলতে বোল না। ওটি পারবো নাই ঠাকুর, পারবো নাই.....। কথাগুলি বলতে বলতে, পয়সার দিকে দৃষ্টিপাত পর্যন্ত না করে' , বেসামাল পরণের কাপড়টাকে কোনরকমে কোমরে জড়াতে জড়াতে চলে গেল বাসু ঘোষ, বড় রাস্তা ধরে নয়, ঘরের পেছনে কাঁটা ঝোঁপের ভিতর দিয়ে, যেন আর কারো নজরে না পড়ে, আর কাউকে কিছু বলতে না হয়।
শ্রোতার দলটি, নিশ্চুপ, নির্বাক। করিম চাচার চোখের জল তো তার ছুঁচলো দাড়ির ডগা বেয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে।
আর সেই তখন থেকে, যখন বাসু ঘোষ দুয়ারে দুয়ারে তার আতুর ছেলের জীবন-ভিক্ষা চেয়ে চেয়ে ফিরছিল, তখন থেকেই সুদামা হাতদুটি জোড়া করে প্রণামের ভঙ্গিতে কি যে বিড় বিড় করে চলেছে।
সত্য খুড়া বিড়ি ধরিয়ে, গোটা দুই বড় বড় টান দিয়ে বেশ আবেগঘন উচ্চারণে বলে উঠল,
--- ওই ছেলেই রায় বাড়ির বংশধর, স্বনামধন্য রাখহরি রায়। তার থেকেই আজ তাজপুরের এত বড়, এত নামকরা রায় পাড়া। এবার বল, কি জাত তারা ? কিইবা বা গোত্র তাদের ?
কারো মুখে রা নাই। চা-দোকানি সনাতন আবার একবার চায়ের কেটলি গরম করতে উনানে চড়িয়ে, একটি দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলে, সত্য খুড়ার দিকে চেয়ে বেশ কাতর হয়েই জানতে চাইল,
---- তোমার আগের বুড়াদের শুধাও নাই, বাসু ঘোষের কি হোল ?
---- সেটি গাঁয়ের লোক জানতে পারে নাই। কেউ বলেছিল দেশান্তরী হয়েছে। আবার কেউ কেউ মনে করেছিল, এক রাতের মধ্যে বৌ আর ব্যাটার মরণ শোক সহ্য করতে না পেরে তাদের সঙ্গেই নিজেকেও দামোদরের বানে বিসর্জন দিয়েছে বাসু।
সমাপ্ত
দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়
৩রা অক্টোবর, ২০২২
ব্যাঙ্গালোর।
____________________________________________
Recently published
অমূল্য
He ( Tagore) who sees all things in his own self and his own self in all things, he does not remain unrevealed. ...
-
বৈশাখী পূর্ণিমা (পরিবর্ধিত ও পরিমার্জিত) বিষণ্ণ সায়াহ্ন বেলা, ক্ষীণ জলধারা অজয়ের। পাড়ে আছি বসে। রৌদ্র-দহন-দগ্ধ পাথরের টিলা, আধ-ডোবা পানস...
-
শ্রীমদ্ভগবত গীতায় অর্জুন-১৩ শ্রীগীতার এই ত্রয়োদশ অধ্যায়টি " ক্ষেত্রক্ষেত্রজ্ঞবিভাগযোগ"। অধ্যায়টি জটীল ও এই যোগ জানায় পরমাত্ম...
-
শ্রীমদ্ভগবত, অর্জুন --পর্ব ১২ ভক্তিযোগ একাদশ অধ্যায় আমাদের সেখানেই শেষ হোল যেখানে শ্রীকৃষ্ণ ভগবান প্রাপ্তির সর্বশে...