চৈতন্যময়ী
তোর ভাব সাগরে ডুবে আমি হব মা তোর পদাশ্রয়ী।।"
সাধক কবি রাম প্রসাদ।
"তোমাদের চৈতন্য হোক্।"
ঠাকুর শ্রীরামকৃষ্ণ।
মাতৃ সাধনার এই দিব্য বাণী, এই কথামৃত
স্তবগাথা সত্য হোক্, ধন্য হোক্ আলোর উৎসব।
বিশ্বব্যাপি অমঙ্গল রক্তবীজরূপে উন্মত্ত তান্ডবে
সৃজন করেছে বীভৎসার অন্ধকার। সেখান রয়েছি
আমি, তুমি --- নিভায়েছি মঙ্গল আলোক।
মানুষ এসেছে বহুকাল, তবু মনুষত্ব আজও অধরা।
এবার সময় হোল --- জ্যোতির্কণা মানবের
আত্ম-অন্বেষণে জ্বালাও প্রেমের আলো, মিলাক আঁধার।
জ্বলুক্ অনন্ত দীপ চেতনার জ্যোতিঃ পারাবার।
দুলাল চন্দ্র বন্দোপাধ্যায়
দীপাবলি, ১৩৩১।
___________________________________________
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন