শনিবার, ৭ জানুয়ারি, ২০১৭

দাদুর গল্প সত্যি কি মা ? (ছোটদের ছড়া)

টুনটুনির এক ছানা ,
শুনল না সে মানা ,
প্রথম ওড়ার নেশায় তাকে পেয়েছিলো এমন -


বাসার থেকে দূরে ,
যেই না গেলো উড়ে -
আনাড়ি তার পাখা দুটি জোর পেলনা তেমন। 


টাল মাটাল খেয়ে ,
বসে পড়লো গিয়ে ,
লম্বা একটি হোগলা ঘাসের মাথায়। 


কী পদাঘাত হটাৎ !
ঘাস বেচারা কাত -
শুয়ে পড়লো মাটির ওপর বড়ই অসহায়। 


ফিরে মায়ের কোলে ,
বুক ফুলিয়ে বলে -
"নুয়ে পড়ল বনস্পতি আমার এতো ভার। "


বলে মা টুনটুনি ,
সে তো আমিই জানি -
"সোনার আমার গতর দেখে ঘুরেছে মাথা তার। "

---------------------------------------------------
Follows a story written in English similar to this poem.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recently published

অমূল্য

He ( Tagore) who sees all things in his own self and his own self in all things, he does not remain unrevealed.                     ...