লোকে বলে :
"শালুক ফোটে রাতের বেলায়
পদ্ম ফোটে দিনে।
কোনটি পদ্ম কোনটি শালুক
দাদুই ভাল চিনে। "
------------------------------
ল্যাজ খসেছে , ব্যাঙ হয়েছ
লাফিয়ে উঠছো মাথায়।
মনে রেখো কীর্তি তোমার
রইলো লেখা খাতায়।
বড় হয় যেদিন তুমি
বিচার করবে আমার -
নিজের নজির দেখে নিও
উল্টে পাতা খাতার।
মাথায় উঠে আমার টাকে
আঁকছো কী আজগুবি ?
তোমায় শুধু বলছি দাদু -
"শালুক পরীর ছবি। "
দাদু বলে জানি আমি
মনে কী তোর আছে
সকাল হলেই যাবি চলে
পদ্ম পরীর কাছে।
নাতি বলে দোহাই দাদু ,
"চুপটি করে থাকো।
এবার থেকে তোমার টাকে
কিছুই আঁকবো নাকো।"
সকাল সকাল দাদু নাতির
দ্বন্দ্ব গেল মিটে।
ঠাম্মা আনে থালায় ভরা
পৌষ - পাবনের পিঠে।
------------------------------------
English version follows soon
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন