("Al gentil core repara sempre amore"
প্রেম সর্বদা সুশীল হৃদয়ে পায় তার আশ্রয় .....)
ভাব উৎস : ডিভাইনা কমেডিয়া - দান্তে
সম্মুখে দেখি রক্তনদীর স্রোত
তীরে স্তুপাকার শব।
বিকট হিংস্র তর্জন গর্জন
আর হাহাকার রব।
এই নারকীয় ছবি আর কতদিন -
অমৃতের সন্তান ?
বিস্মরণের গাঢ় তমিস্রা হতে
আপনারে কর ত্রাণ।
হে মানব তুমি দেবতা স্বয়ং
এসেছ আলোক রথে।
প্রেমের মন্ত্র ধ্বনিত হয়েছে
তোমারি কন্ঠ হতে
যুগ যুগ ধরে কবিরা দিয়েছে বাণী
গেয়েছে অযুত গান
সাধকেরা কত সুনায়েছে স্তব গাথা
জুড়াতে দগ্ধ প্রাণ
মানবের দেহে দেবতার অবয়ব,
আননে দুলোক জ্যোতি:
লুপ্ত ধরার সকল গুপ্ত ব্যথা
যত ক্ষয় যত ক্ষতি।
করুনা এসেছে অসীম আকাশ থেকে,
নিয়েছে বক্ষে ঠাঁই -
তোমার দেহ টি দেবতা দেউল
কোন কলঙ্ক নাই।
--------------------------------------------------
--------------------------------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন