এসেছে চৈত্রমাস।
ফুটছে তো শিমুল পলাশ -
শালগাছে ভুরি ভুরি ফুল ,
আমগাছ , আমলকি নিজের মুকুল ভারে, নিজেরা আকুল।
তবে চল যাই -
সুবর্ণরেখার পাড়ে দুদিন কাটাই।
ছিলাম হাজার ক্রোশ দূরে
ভারতের শেষ দিকে তিরুবানন্তপুরে।
বছর পাঁচেক হল আছি ,
মিয়াঁ মরদ মিলে খাটি - খেয়ে পরে বাঁচি।
ছুটি নিয়ে দেশ-মুখে পাড়ি।
মন ছুটে আগে আগে যত ছুটে গাড়ি।
দেশে এসে একি দেখি ? হায় ভগবান !
কোথা গাছ ? কোথা ফুল ? - পাথর খাদান।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন