শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭

ভাই পরবাসে

ভাই আমার , সহোদর , আত্মার আত্মীয়
ছেড়ে গেছে মনে হয় অগুন্তি বছর।

ভেসে আসে কণ্ঠস্বর   - সে আকাশবাণী
কানে ভাসে কিছুক্ষন পশে না মরমে
পাইনা গায়ের গন্ধ, হাতের পরশ।

ভালো আছে এই টুকু জানি। সুখে আছে
মানি। সান্ত্বনা বুকে নিয়ে বাঁচি। তবুও
জল -ঝরা দিনশেষে ভিজা আঙ্গিনায়
শান্ত সন্ধ্যার এই অলস প্রহরে -
মনে পড়ে সেই চোখ , সেই কচিমুখ ,
অসহায় সেই ডাক , "দিদি , তুই কই ?"

চমকে আপনা ভুলি , ডাকি , "ওরে ভাই ,
এই আমি , আয় , খেয়ে নিবি , আয়। ওই
নামল আঁধার ঘোর ঘন বরষায়। "
সম্বিৎ ফিরে আসে বিদ্যুৎ শিখায় -
ভরা-জল চোখ মুছে দেখি কেউ নাই।

------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recently published

অমূল্য

He ( Tagore) who sees all things in his own self and his own self in all things, he does not remain unrevealed.                     ...