আজ আমি আছি
দিগন্ত রেখার কাছা কাছি।
দৃষ্টি ক্ষীণ , তবু কল্পনায় ভাসে
তোমার চারণ ছন্দ আকাশে বাতাসে।
মনে হয় বিস্মৃত দিনের কোন সুদূর সকালে
লুপ্ত চিহ্ন শৈশবের স্বপ্ন দেখা কালে
তোমার আমার ছিল মিলন মধুর
তুমি ছিলে সম্ভাবনা -অনন্ত সুদূর।
তুমি এলে ,সঞ্জীবনী মন্ত্র দিলে প্রাণে
আবার আমার যাত্রা নিখিলের আনন্দ সঞ্চারে।
যত দূর নিয়ে যাবে তুমি ,যাব সাথে
আমার পাথেয় আছে ভরা ওই দুটি সুকুমার হাতে।
Excellent,,,😊👍
উত্তরমুছুন