শনিবার, ১৭ জুলাই, ২০২১

শৈশব

জাতি-হারা,ধর্ম -হারা, শৈশবের কাল, 
প্রস্ফুটিত কমলের বিমল সকাল, 
বিহঙ্গের কল কণ্ঠে প্রভাতের গান, 
নহবতী সানাইয়ের ভৈরবীর তান,
আলোক -চন্দন টিপ হেমগিরি চূড়া,
সুপ্তিভাঙা নববধূ লজ্জা বস্ত্র- জোড়া, 
ঝরে -পড়া শিউলীর করুণ সুবাস,
আলোঘায়ে ঢল ঢল রাশী রাশী কাশ, 
'উঠ বাছা' মা ডাকে ,'খেয়ে নিবি আয়', 
ঐ দেখ, গোপালেরা পাঠশালা যায়।' 

এমন প্রভাতগুলি স্মৃতির পাতায়, 
লেখা আছে সযতনে স্বর্ণলেখায়,
সে পাতা খুলবো বলে' ওগো দরদিয়া, 
খুজেঁ ফিরি সমব্যাথী সখা মরমিয়া। 

                          -দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recently published

অমূল্য

He ( Tagore) who sees all things in his own self and his own self in all things, he does not remain unrevealed.                     ...