বুধবার, ২৩ মার্চ, ২০২২

মানুষ কি ভালোবাসে আলো ?

 তবে তাই হোক্, থাক্ অন্ধকার
_______________________________

'কেটে যাবে নিশীথ অন্ধকার' – বলে ছিলে তুমি। 
কেটেছে তা, এসেছে ঊষার আলো ; কিন্তু কো-ই– 
ডাকে না তো পাখী, বাজে না তো রাখালিয়া বাঁশী, 
নদী ঘাটে কোথা মাঝি ? কোথা তরী তার ? 
কোথায় বা খেয়া পারাপার ? পথ নাই, নাই তো পথিক। 
সুরে বা বেসুরে গান, নিরর্থক কলতান, অপাঙ্গে চাহনি, 
 না-দেখার ভান করে দেখে নেওয়া তাকে 
ভালোবাসি যাকে – নাই...কিছু নাই ! 
                              ফুলের সুবাস ছিল চাওয়া ,
পরিবর্তে তার পুতিগন্ধ হাওয়া, মাংসপোড়া গন্ধ 
ভেসে আসে। কোথা সুর, কোথা গান, শুধু হাহাকার! 
প্রাণভরা পৃথিবীতে প্রভাতী মরণ ! বন্ধ কর দ্বার। 
দৃষ্টিহীনের কাছে আলো নয় অন্ধকারই ভালো – 
চিতানেভা অন্ধকার ! শান্তিময়ী, মৃত্যুরূপা কালো ! 

দুলাল বন্দ্যোপাধ্যায় 
২৩/০৩/২০২২
কলকাতা। 
______________________________________________




1 টি মন্তব্য:

  1. হতাশার মন্ত্র মুগ্ধ হে মূঢ় কবি, কেন আঁক শুধু হতাশার ছবি
    কেন ঠুলি বাঁধ চোখে,মলয়-সমীরে যবে শষ্যের দোলন
    স্তনপানে তৃপ্ত শিশুর হাসি, সদ্যো-মা'র জাতকের অশুচি লেহন?
    দুরাচার,ব্যাভীচার,কুল-কলংক,,এ'তো প্রদীপের নীচের তিমির
    আলো ছেড়ে অন্ধকারে রুচি??কি প্রাপ্য ধিক্কার না ছি ছি? নজর ঐ সমাজসংস্কারকের লিষ্টটা, তাতে নাম তোলার অপচেষ্টা?
    আলো,আলো চাই হে বন্ধু,, তোমার লেখনী হোক আলোর সিন্ধু
    ,,,,,,,তাপস,,,, সোনামুখী

    উত্তরমুছুন

Recently published

অমূল্য

He ( Tagore) who sees all things in his own self and his own self in all things, he does not remain unrevealed.                     ...