দিনান্ত বেলার এই ছায়া ঢাকা মায়াময়ী রূপ,
এই অপরূপ নির্জনতা – শূণ্যতার মাঝে
অস্তিত্বের লীলাভূমি আদীম পৃথিবী।
আছে আর নাই মিলে বিপুল বিভ্রম।
নামবে আঁধার অচিরাৎ, এ-সৃষ্টি যাবে চলে
দৃষ্টির আড়ালে। নিশান্তে আবার আলোকপ্লাবনে
পুণর্জন্ম এ সৃষ্টিসত্তার। আমার প্রাণের মুক্তি
সমাসন্ন অস্তাচল পারে রবেনা কি সত্য হয়ে,
ওই শূণ্যে, চিরস্তব্ধ নিখিলের অসীম প্রাঙ্গণে।।
দুলাল বন্দ্যোপাধ্যায়
০১/০৪/২০২২
বাঁকুড়া।

Excellent 👍 Tapas Nayek
উত্তরমুছুনঅতি সুন্দর
উত্তরমুছুন