আজ সপ্তমী !
সীমান্তে সপ্তসেনার 'বলিদান'
শোক-সন্তপ্ত
দুলাল বন্দ্যোপাধ্যায়
সীমান্ত রেখায় রক্ত লেখায়
লেখা ভাইয়েদের নাম,
মা'র কাছে গিয়ে কোন্ বর চেয়ে
পুরাবে মনস্কাম?
মৃণ্ময়ী মা'র পূজা করি আর
চিন্ময়ী মাকে ডাকি,
রক্তস্রাবী জননী বিলাপে
বধির,--কর্ণ ঢাকি।
১২/১০/'২১
ব্যাঙ্গালোর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন