অসংখ্য মৃত্যুর খবর নিত্য নিয়ত।
কালে ও অকালে। বিগত রাত্রির অন্ধকারে পরিচিত দুটি স্নেহের প্রতিমা লীন হয়ে গিয়েছে । বিষাদের বেদনা বুকে নিয়ে অপেক্ষা করেছি সূর্যালোকের।
_____শান্তি মন্ত্র_____
__________________________
মৃত্যু-শীতল রাত্রির অবসানে
এসেছে প্রভাত উষ্ণ আলোকস্নানে,
পুষ্পসুবাসে, বিহঙ্গ কলতানে,
ধরিত্রী ক্রোড়ে জীবনের জয়গান।
অন্তরে শুনি অসীম কালের বাণী
'এজগৎ-জোড়া প্রাণের আসনখানিঃ।'
.........................................
"আনন্দাদ্ধেব খল্বিমানি
ভূতানি জায়ন্তে ।
আনন্দেন জাতানি জীবন্তি
আনন্দ প্রয়ন্ত্যাভিসং বিশন্তীতি।।"
...................................................
শাশ্বত সত্য, যদিও একথা জানি
চির-দুঃসহ কৃতান্ত আহ্বান।।
দুলাল বন্দ্যোপাধ্যায়
২৭/১০/২০২১
ব্যাঙ্গালোর।
বিশেষ কথা – 'ধাত্রী ধরিত্রী'--এই কবিতাটি এখনও শেষ হয়নি। গত রাত্রের দুটি মৃত্যু সংবাদ মনটিকে বিচলিত করে দিয়েছে।তাই উপনিষদ্-দের এই মন্ত্র বার উচ্চারণ করেছি। উপলব্ধি করার চেষ্টা করেছি।আপনাদেরও পাঠালাম।
দুলাল বন্দ্যোপাধ্যায়
২৭/১০/'২১.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন