বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

মহাঅষ্টমী

সপ্তমীর সুর সপ্তমে ছিল আজ অষ্টমী তিথি
শ্রীরাগের তান শান্তছন্দে স্তোস্ত্র ও স্তবগীতি ।
ভূলোকে দ্যুলোকে স্থলে-জলে দেখি আলোর ঝর্ণাধারা।
কাশফুলবন কমলকানন রূপসী স্বয়ম্বরা ।
দুর্গোৎব উৎসব শুধু --একথা সত্য নয়--
এর সাথে আছে বঙ্গজনের আত্মার পরিচয়।
ভালোবাসা তার কুটীর ছাড়ায়, ছড়ায় বিশ্বঘরে,
"বসুধৈব কুটুম্বকম"-- এ-মন্ত্র জপ করে ।
_______________________________________


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recently published

অমূল্য

He ( Tagore) who sees all things in his own self and his own self in all things, he does not remain unrevealed.                     ...