আসন্ন বিদায়।
এল যে মলিন উষা
বিষাদ-বেদন মেশা
ঢাকা কুয়াশায়,
সানাইয়ে করুণ সুর
স্তব্ধ 'হৃদয়পুর'
মূক বেদনায় ।
মাটির পুতুল গড়ে
দিয়ে প্রাণ তার পরে'
করেছি সাধনা,
বিদায়ের কালে তার
কেন এত অশ্রু ধার?
কিসের কামনা ?
দুর্বোধ্য সংসার মাঝে
এমন কিছু বা আছে
নাই তার সীমা,
অসীম আকাশ তলে,
অনন্ত এ দেশে কালে--
সৃষ্টির অপার মহিমা!
দুলাল বন্দ্যোপাধ্যায়
১৪/১০/'২১
ব্যাঙ্গালোর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন