এমন রঙের সূর্যমুখী দেখিনি তো আগে!
.…..............................
সূর্যমুখীর গোপন কথা
সৃষ্টি ঊষার প্রথম ক্ষণেই কণ্যা
বসুধা রাণী,
স্রষ্টা পিতার পেয়েছিল বর
শুনেছিল মহাবাণী,
"সূর্য্য সোহাগী হয়ে থাকো মাগো
চিরায়ুষ্মতী হও,
'প্রাণের' আশীষ দিলাম তোমায়
প্রাণের কথাটি কও।"
সেই থেকে ধরা সূর্য্যের মুখ
দেখে রোজ প্রত্যুষে,
তার শরমের আভাটুকু নিয়ে
সূর্যমুখীরা হাসে।
এসকল অতি গোপনীয় কথা
প্রেমের লীলাও বটে,
সকলে জানে না, জানে শুধু কবি--
ফুলেরা গোপনে রটে।
দুলাল বন্দ্যোপাধ্যায়.
ব্যাঙ্গালোর ।
০১/১০/'২১
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন