মানবতীর্থ গঙ্গাসাগর
ভারতভূমিতে জন্ম নিয়েছি প্রেমসিঞ্চিত ধূলিতে,
অনাদিকালের পুন্য পাথেয় রয়েছে আমার ঝুলিতে।
বিশ্বমানবে আপন জেনেছি, ভূবন ডাঙায় ঘর,
শত্রু কোথাও দেখি না দুচোখে, কারেও দেখিনা পর।
গঙ্গাসাগর সঙ্গমে দেখ অর্বুদ পদচিহ্ন ----
কোনটি তোমার কোনটি আমার কেমনে চিনিবে ভিন্ন?
মন্দাকিনীর পবিত্র ধারায় কত না রক্ত বয়েছে,
যুগ যুগ ধরে সাগরের জলে এক সাথে সবই মিলেছে।
সগরের শত সহস্র পুত্র অভিশাপে যারা মরণে,
বাজাও শঙ্খ ভগীরথ, তারা ফিরুক নূতন জীবনে।
দুলাল চন্দ্র বন্দোপাধ্যায়
পৌষ সংক্রান্তি, ১৪৩১
কলকাতা ।
Excellent..... no-one can beat you
উত্তরমুছুনKhub sundar..kabita ti r madhhe diea apni bindu r madhhe sindhu r darsan karalen....Anupam Bangalore
উত্তরমুছুন