বুধবার, ১ জানুয়ারি, ২০২৫

বরণ নববর্ষের

বরণ নববর্ষের (২০২৫)

নূতন বছরে পুরানো দিনের
আছে যত দিনলিপি,
ফেলোনা তাদের রেখে দিও বুকে
অতীতের স্বরলিপি।
তাই দিয়ে গান বাঁধো নব সুরে
দাও নব তান, ছন্দ।
হৃদয়ে ফুটুক আশার কুসুম,
চিত্তে বিমলানন্দ।
'নাই' হোল যারা, ঝরে গেল যারা
রইল না যারা সাথে,
তারা হয়ে তারা আকাশ ভরায়
জীবনের কালো রাতে।
যতদিন আছি, যতদিন বাঁচি
ভালোবাসা যাব বিলায়ে,
এমন মধুর বিশ্ব নিখিল
মরণে যাবে যে মিলায়ে।
নূতন বছরে নূতন আলোকে
নব জাগ্রত চেতনায় --
নব মানবের রূপ দেখে যাব
রয়েছি সে আশা-ভরসায়।
                ________________

ইংরেজি নূতন বছরে সকলের জন্যে রইল আমার সশ্রদ্ধ ভালোবাসা।

দুলাল চন্দ্র বন্দোপাধ্যায়
০১/০১/২০২৫
কলকাতা ।

_______________________________________

২টি মন্তব্য:

Recently published

অমূল্য

He ( Tagore) who sees all things in his own self and his own self in all things, he does not remain unrevealed.                     ...