বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

স্মরণ


বন্ধু  কবি দুলাল সরকার মহাশয়ের স্মরণে

"আমারে যে জাগতে হবে  কি জানি সে আসবে কবে
                 যদি আমায় পড়ে তাহার মনে।"
                                              ------ রবীন্দ্রনাথ
                                স্মরণ
মানতে না চেয়ে, স্মৃতি বুকে নিয়ে আছি জেগে 
হয়তো হবে বা দেখা স-আবেগ সাহিত্যবাসরে, 
কোন এক বসন্ত সন্ধ্যায়, স্বল্পবাক, মৃদুহাসি, 
কবিত্বের সংযত উচ্ছ্বাসে ইঙ্গিতে ভঙ্গিতে কথা, 
"বন্ধু, আছো তো ভালো ?"--- এ কল্পনা মিলাবে কি 
নিরাশার শূন্যতায়, গেল যা তা কি গেল চিরতরে ? 
তবে কেন এত আয়োজন-- বুকভরা ভালোবাসা, 
প্রাণভরা প্রেম, অকথিত কথা খুঁজে ভরে তোলা 
দ্বন্দ্বভরা জীবনের পাণ্ডুলিপি ? বিলীন হবে কি 
শূন্যে আশা ভাষা, ছন্দোবদ্ধ সব কাব্যগীতি ? 
"না না।", ছুটে আসে মায়াময়ী শাশ্বতী আশ্বাস, 
আছো তুমি জ্যোতির্লোকে--- আমার বিশ্বাস। 

দুলাল চন্দ্র বন্দোপাধ্যায়
১৬/০১/২০২৫
কলকাতা।

1 টি মন্তব্য:

  1. ধন্যবাদ দাদা দুলাল দাকে এতো সুন্দর কবিতা লেখার জন্য

    উত্তরমুছুন

Recently published

অমূল্য

He ( Tagore) who sees all things in his own self and his own self in all things, he does not remain unrevealed.                     ...