বুধবার, ১২ জানুয়ারি, ২০২২

অমূল্যধন

অমূল্যধন
_______________

শিশু, ফুল, পাখী আর রাঙা ‌রাখী,
যায় না মূল্যে‌ কেনা।
'অমূ্ল্য' তাই অ-মূল্যে পাই 
রয়ে গেল শুধু দেনা। 
ঊষা-দূতি আনে আলোক-আশিষ 
সন্ধ্যা  সাঁঝের বাতি,
নিশীথিনী আনে তারকার মালা, 
চাঁদের জ্যোৎস্না ভাতি। 
অফুরান পাই তাই ভুলে যাই, 
যা ফুরায়‌ তাই চাই। 
হীরা, নীলা, চুণী, মকরত মণি,
আজ আছে কাল নাই। 

'ভাতি' – পূরাতন বাঙলা শব্দ।
ইংরেজিতে যার অর্থ=Lustre /Radiance. 

দুলাল বন্দ্যোপাধ্যায় 
১২/০১/২০২২
ব্যাঙ্গালোর।

1 টি মন্তব্য:

Recently published

অমূল্য

He ( Tagore) who sees all things in his own self and his own self in all things, he does not remain unrevealed.                     ...