শব সাধনা
দুলাল বন্দ্যোপাধ্যায়
"Faustus in his study.
Studying the Bible .
The reward of sin is death : that's hard .
( si peccasse negamus, fallimur,et mulla est in no is veritus .)– 'If We say that we have no sin , we deceive ourselves, and there's no truth in us '.
Why, then, belike we must sin, and so consequently die :
At , we must die an everlasting death .
What doctrine call you this , 'Che sera , sera ':
What will be , shall be ?
Divinity, adiew !
FAUSTUS closes the Bible and turns to bookes of Magic .
These metaphysics off magicians, and necromantic bookes are heavenly;
Lines ,circles ,scenes letters and characters;
Ay, these are those that Faustus most desires.
O, what a world of profit and delight,
Of power, of honour, of omnipotence,,
Is promised to the studious artizan !
All things that move between the quiet poles
Shall be at my command : emperors and kings
Are but obeyed in their several provinces,
Nor can they raise the wind, or rend the clouds;
But his dominion that exceeds in this,
Stretcheth as far as doth the mind of man;
A sound magician is a mighty god;
Here , FAUSTUS, tire thy brains to gain a deity ."
'Doctor Faustus'
–Christopher Marlowe.
__________________________________________
শব সাধনা
হে পাপ, তুমিই সর্বশক্তিমান
কাপালিকদের ধর্মই যদি সেরা
কেন তবে আর মন্দিরে ঘোরা ফেরা,
মসজিদে আর গীর্জায় কেন যাওয়া ,
অবনত হয়ে দেবতার বর চাওয়া ?
ছুরি তরবারী ত্রিশূল জোগাড় কর,
রক্তপতাকা একহাতে তুলে ধর,
বিশ্বদহন মশাল অন্য হাতে–
রক্তাম্বর চেলাদের -ও নাও সাথে।
কুরুক্ষেত্র হয়ে যাক্ পৃথিবীটা,
শতসহস্র মুণ্ড পড়ুক কাটা –
অভিমন্যুর মরা মাথা রেখে কোলে,
শূণ্য আকাশে শূণ্য দৃষ্টি মেলে,
অন্তঃসত্ত্বা উত্তরা থাক চেয়ে–
মা সুভদ্রা মরুক আছাড় খেয়ে।
মন্ত্রণালয়ে, গোপন কক্ষে বসে
শকুনি মামারা মজুক অট্টহাসে।
দগ্ধ- মাংস, ফেনায়িত সুরা, চক্রান্তের পাশা –
উল্লাসে ঢাকে হাহাকার, ধংস সর্বনাশা ।
প্রেম -প্রীতি -স্নেহ ,শান্তি ও সান্ত্বনা,
বোধি-বিবেক , বিচার ও বিবেচনা,
মহা-নরমেধ যজ্ঞে পোড়াতে হবে–
ধর্ম ও জাত নিকষিত হবে তবে ।
শিল্প -শিল্পী, কবি ও কাব্য সব বিনাশের পরে।
"স্বর্গ আসিয়া দাঁড়াবে তখনই আমাদের কুঁড়েঘরে ।"
দুলাল বন্দ্যোপাধ্যায়
২৬/৮/'২১
কলকাতা ।
কাফেরদের হত্যা করা উল্লেখ করা উচিত ছিল।পাঁচ বছর থেকে হাতে একে৪৭ এই কথা বলতে হয়। ভালো থাকবেন।
উত্তরমুছুনকবিতাটি ভালো করে পড়ুন। মতামত জানানোর জন্য ধন্যবাদ।
উত্তরমুছুন