মনের সঙ্গে খেলা
সকাল সন্ধ্যা বেলা ।
প্রভাতের আলো যখন ফুরালো তখন তীব্র তাপে
মন পুড়ে ছাই
শান্তি হারাই
সান্ত্বনা পেতে ঘুরি পথে পথে কামনার অভিশাপে ।
আধাঁর সন্ধ্যা ঢাকে সংসার নিভু নিভু দীপশিখা –
সব হারানোর নিঠুর বেদনা ভাগ্যে রয়েছে লিখা ।
দুলাল বন্দ্যোপাধ্যায় , ৩০/৭/'২১ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন