ওগো স্নেহময়ী জননী,
বক্ষ তোমার সুধার আধার,
শোক দুখ তাপ হরণী ।
জন্ম আমার কোলেতে তোমার
ভুলেছি সে কথা আমি বারবার
অবহেলে পায়ে দলেছি ।
অমৃত-ভাণ্ড করেছ শূন্য
আমার ক্ষুধায় জোগতে অন্ন
ভিখারিনী তোরে করেছি ।
উদর খুঁড়েছি নখর-দন্তে,
আগুন দিয়েছি বনে বনান্তে,
জল-স্থল বিষে ভরা ।
তোমারি রক্তে পেয়েছি জীবন,
সে-রক্ত আমি করেছি শোষণ–
(আজ) মারণ ব্যাধিতে মরা ।
তবু তোর স্নেহ এখনো ছড়িয়ে
ফল-জল ভরা মাঠে, নদীতীরে,
মায়া-ছায়া করুণার–
ক্ষমা কোরো মাগো,ধাত্রী আমার,
অপূর্ণ সাধ,সন্তাপই সার –
(শুধু) শ্রান্ত মনের ক্লান্ত নমস্কার ।।
দুলাল বন্দ্যোপাধ্যায়.
কলকাতা
২/৭/২১
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন