রবিবার, ২২ আগস্ট, ২০২১

মিলাও আমায় তোমার সাথে

মিলাও আমায় তোমার সাথে 

বুকের খাঁচায় প্রতিদিন আসে যারা 
আনে তারা 
ফুল , কথা ,গীতি,
অতীতের সুরভি-মাখা স্মৃতি ।
যারা সবে মিলে 
প্রতিক্ষণে, পলে পলে 
হৃদয়ে জাগিয়ে রাখে প্রেমের সংরাগ ,
রাগ-অনুরাগ ,
কামনা কিছুবা,বাসনা,প্রত্যাশা ।
নিরন্তর এই  যাওয়া আসা
জগৎ-তরঙ্গ মাঝে ভাসা,
কীর্তিনাশা কাল-সর্বনাশা
নিয়ে যায় যা কিছু আমার
 স্বল্পতম ভাগ থেকে যায় তার
প্রভাতের না-দেখার মিলনমেলায়।
হে ব্ন্ধু , হে প্রিয়তম , তাই
বিরহ তোমার
বড় বেদনার ।
মুক্তি ‌নাই , মোক্ষলাভ? তাও নাই
একান্তের আত্মসাধনায় ।
এসো, গাই গান
মহামিলনের সুরে , মহা - ঐকতান। 

দুলাল বন্দ্যোপাধ্যায়
১৯/৮/'২১
কলকাতা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recently published

অমূল্য

He ( Tagore) who sees all things in his own self and his own self in all things, he does not remain unrevealed.                     ...