চির সখা মোহন সুরে ডাক দিয়েছে আবার।
ভালোই হোল দেখব নূতন দেশ ---
না-জানা ভাষা, না-চেনা মানুষ, না-দেখা বাস বেশ।
সবার সাথে হবে জানাজানি,
নূতন ছন্দে শুনব নূতন বাণী,
মিলিয়ে নেব আমার সুরে তাদের সুরের গান,
মিলিয়ে নেব আমার প্রাণে বিশ্ব জোড়া প্রাণ।
তাদের মাঝেই পেয়ে যাব ডাক দিয়েছে যে,
সবার মাঝে প্রেমের মালা পরিয়ে দিবে সে।
মুছে যাবে বিভাজনের রেখা,
ভুলে যাব সুজন কুজন দেখা,
ভালোবাসা ছড়িয়ে যাব পথের ধারে ধারে
আলোর সোহাগ যেমন ঝরে রাতের অন্ধকারে।
গেলাম দূরে দূরে
নাম না জানা অচেনাদের পুরে।
কোথাও প্রীতি কোথাও তিরস্কার,
কোথাও নিন্দা, কোথাও পুরস্কার,
তবু শুধুই মানুষ দেখি আমি
প্রেমের ডাকে চরণ যায় থামি'
অভিমানের অশ্রুধারা শুকায় ভালোবাসায়,
অন্তবিহীন চলা আমার বন্ধু পাবার আশায়।
হাজার হৃদয় ছুঁয়ে যদি তারেই পাই যারে
জীবন ভরে খুঁজে ফিরি মানব পারাবারে।
পথের সাথী পরাণসখা, জীবন মরণ জুড়ে
আছে জানি, কিন্তু আমি কোথায় পাব তারে ?
কোথায় পাব তারে, ওগো আমার অন্তর্যামী ?
সুদূর পারে পেলাম যারে, সে যে আমার আমি।
দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়
৪ঠা ডিসেম্বর, ২০২২
ব্যাঙ্গালোর।
্
Nijeke chintei to samay lage ......Bapi eto sundor.....sudhu sundor
উত্তরমুছুনAto akul kara duk , ferano jai na...Anupam Mondal , Bangalore
উত্তরমুছুন