চাঁদটি যদি উধাও হয়ে যায়,
পৃথিবী কি রইবে যেমন আছে
মুহূর্তেকে দেখবে সবই নাই।
সাগর যদি ডাঙার মাটি খায়,
পাহাড় যদি হুড়মুড়িয়ে ভাঙে,
বন বনানী হঠাৎ মরে যায়,
সভ্যতাটা ডুববে অথৈ গাঙে।
অকস্মাৎই এমনি যদি হয়
তুমি একা রইলে বেঁচে হেথা,
সমস্ত প্রাণ মরণ গাঁড়ায় লয়।
কি থাকবে -- আনন্দ না ব্যথা ?
স্রষ্টা যেদিন গড়লো ভূবন খানি
বিরাট বিপুল আদি-অন্ত হারা,
বলে সেদিন বসুন্ধরা রাণী,
"আমি হব সৃষ্টি মাঝে সেরা।"
এই ধরণী তাই এত সুন্দর,
বিচিত্র সব অলঙ্কারের সাজ,
যা কিছু তার 'ভীষণ' মনোহর,
বিধাতার সব নিজের হাতের কাজ।
সালঙ্কারা বসুন্ধরা সে তো সবার মা।
তোমার আমার জন্ম তাঁরই কোলে,
তবে কেন বৃথাই নিঠুর হানা ?
ধংস কর সৃষ্টি করার ছলে ?
আদি মাতা জীবধাত্রী ধরা --
যা কিছু তার সবই তোমার আমার।
সবার জন্য তার ঈশ্বর্য ভরা,
তবে কেন কুরুক্ষেত্র, জীবন সংহার ?
আলোময়, প্রেমময় বিশ্বচরাচরে,
এসো থাকি তুমি আমি এক মাতৃক্রোড়ে।
দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়
১২/০৯/২০২২
কলকাতা।
এক টা শ্রেণীর মানুষের কাছে এটা কাম্য, কিন্তু গঙ্গার জল বড্ড বেশী ঘোলা হয়ে গেছ !
উত্তরমুছুন