চাঁদ ও শিশু
................................................
অন্ধ-কালের নিভৃত অন্ধকারে
সুদূর সে কোন্ জ্যোতিঃপারাবার হতে
যে আলোর কণা প্রদীপ্ত অভিসারে
নিখিল বিধানে আকাশ গর্ভে জ্বলে,
সূর্য চন্দ্র তারা হয়ে তারা গগনের কোল ভরে।
দূর থাক্ দূরে, বলি, চন্দ্রকলার কথা,
প্রতিপদ হতে পদে পদে এর চলা--
অপূর্ণাঙ্গ ! তবুও দু'চোখ ভরে'
দেখি তার ছলা কলা।
"সুন্দর তুমি মনোহর চাঁদ, পূর্ণিমা কতো দূরে?"
ভূবন-ভরানো রূপ অরূপের খেলা
ভবনে ভবনে দেখি এ 'জীবনপুরে' ;
শিশুর হাসিতে লক্ষ চাঁদের মেলা
কালপারাবার হয়ে পারাপার যুগে ও যুগান্তরে।।
__________________________________________
Beauty of Innocence
_____________________
What I brood over so deeply?
Why I love so deadly this miry Earth?
Two images do glow in the core of my heart.
A child cherubic and a flower like a star.
The sun and the moon and the constellations,
In the sky they twinkle,they shine,
I stare and stare at them in awe,
Bow to them, but love to keep them afar.
For, they are but too heavenly to keep them nearer.
In a remote hamlet l have a little hut,
And over it's fencing gird,
A creeper mother bears a tiny myrtle bud.
The bees, at dawn, come swarming and fly back in gloom.
I, too,cannot wait to see it in bloom.
A naked kid crowls about the courtyard, makes utter mischief,
Smears its body with mud in deep.
Scolding in vain, I take it in the arms,
One cannot but fall in love with such a 'crass',
When it smiles a smile of Innocence.
Is there anything left for this 'doll', but to embrace!
I gaze and gaze, but a saddened thought creeps in me,
Why am I not allowed, for good, to see such
eternally earthly beauty?
Who rings the bell, unseen, and bids me goodbye,
Why a lone swan sings so melancholy–
In the twilight sky?
Dulal Bandyopadhyay,
9/11/'21
Bangalore
---------------------------------------------------------------------------------------------------------
স্নেহাঞ্চল
কত রাত্রির তন্দ্রার ঘোরে কত যে স্বপ্ন দেখেছি --
সত্যি নাহোক,তবুও তা নিয়ে কেঁদেছি আবার হেসেছি ।
আজ মনে পড়ে জ্বরের বেঘোরে হটাৎই গভীর রাতে
স্বপ্ন দেখেছি,চম্কে জেগেছি --ছিলাম মায়ের সাথে ।
মাটির উঠোন ,ঝাড়ু দেয় মা 'আমি তার পিছু পিছু
আঁচলটি ধরে কেঁদে কেঁদে ফিরি দাও মা,দাও মা কিছু ।
কী যে চেয়েছি ,আজ তার কথা কিছু আর মনে নাই ;
সেই 'কিছুটির'' জন্যেই আজ বুকজোড়া হায় হায় !
যাই বা চেয়েছি,হয়তো পেয়েছি,তবু কেন চোখে জল ?
চাওয়া-পাওয়া সারা --চিরতরে হারা জননী-স্নেহাঞ্চল।
পুষ্প সুবাস ছিল না আঁচলে ,ছিল না ধূপের সৌরভ ,
মৃন্ময়ী মাতা , ধূলিমলিনতা ,সদাপ্রসন্ন গৌরব।
জন্মক্ষণের আঁশটে-গন্ধী বস্ত্র জন্মদাত্রীর
আঁচলে যে ধূলা লেগেছে ধরার --আদিমাতা জীবধাত্রীর।
স্নেহ ভেজা সেই কাপড়ের খুঁট ছিন্ন হয়েছে কবে--
জাগর রাত্রে তারই পরশ পাই শুধু অনুভবে ।
জীবন ব্যাপিয়া কামনা-মরুর খুঁজি' মরীচিকা মায়া
রাত্রি আঁধারে চাই বারে বারে কোথা স্নেহলতা ছায়া।
সেদিনের সেই অবোধ শিশুটি আজো কি রয়েছে লুকায়ে
সব পাওয়া শেষে কাঁদে অবশেষে মায়ের আঁচল হারায়ে।
দুলাল বন্দ্যোপাধ্যায়
১৪/১১/২০২১
ব্যাঙ্গালোর ।
Super like 🙏💐
উত্তরমুছুন