রত্নজোড়া
পান্না চুণি রত্নদুটি প্রাণের মূল্যে কেনা,
জোড়ায় বেঁধে হার পরেছি জীবনভরে দেনা।
শোধ দেবোনা, রইব ঋণী ভগবানের ঘরে,
পূজা দিয়ে সুদ মেটাবো অনন্তকাল ধরে।
কান্তিময়ী থাকে যেন রত্নময়ী মালা।
কৃত্তিকা আর বর্তিকা যে আঁধার ঘরের আলা।
১৪ই জুলাই' ২০২৫
তিতি তিন্নির জন্মদিনে
------ ঠাম্মা দাদুভাই।
___________________________________________
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন