শুভ বৈশাখ -- ১৪৩১
আজ এক নূতন ভোর, নব সূর্যোদয়।
পুরাতন খন্ড কাল অতীতের সাগরে বিলীন --
বিপুল বিস্মৃতি। অতলে রইবে ডুবে স্মৃতির কণিকা,
নীলা পান্না চুণি ; তাই দিয়ে সুখের রত্নহার গড়ার প্রয়াস ব্যর্থ হবে জানি, তবু মানি সে সবের মূল্য অনিঃশেষ। চৈত্রের সংক্রান্তি সন্ধ্যায় শেষ স্বর্ণচাঁপা
ঝরে গেল একান্ত নীরবে, সেও তো গিয়েছে রেখে
বিষাদের মধুগন্ধ তার, নূতন বছর ভরে' সে আমার
প্রেরণার সঞ্চিত ভাণ্ডার। ঝরেছে যা, গিয়েছে যা চলে
দিয়ে গেছে সে দিনের, সে কালের ছোঁওয়া ----
সুখের বা দুঃখের পরশ, গর্ভযন্ত্রণার অন্তে নবজাতকের কান্না-হাসির মত জীবন স্পন্দন।
বিগত আগত কিংবা অনাগত কালের মিলন
এই শুভ বৈশাখের নব অভ্যুদয়, নবোদিত সবিতার
বিমল কিরণে বাজে আনন্দের গান নব প্রত্যাশার।
শুভ বৈশাখ, ১৪৩১
কলকাতা।
(রামায়ণে অবিচার -- পর্ব ৩, কয়েক দিন পর প্রকাশিত হবে)।
অসাধারণ একটি কবিতা।
উত্তরমুছুনNatun bachar sabar valo katuk
উত্তরমুছুনঅসাধারন
উত্তরমুছুন