শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

স্বপ্ন বিলাস

স্বন বিলাস 

ভোরের বেলা এলো 🐦 পাখি 
খোকনকে সে বলল ডাকি', 
আমি এখন যাচ্ছি বনে 
যাবি আমার ঘরে ? 


বলে খোকন বলেছে মা 
বনে আছে  🐅 বাঘমামা 
আমায় যদি রাখে ধরে 
ফিরব কেমন করে ? 


ডানার উপর তুলে তোমায় 
নিয়ে যাব আমার বাসায়, 
বনের ফল পাবে তুমি, 
দেব নদীর জল। 


ভাবছে খোকন বেশ হবে তা, 
খুঁজে আমায় পাবেনা মা, 
"দাদা দিদি বকা খাবে, 
খোকন কোথায় বল।" 


জানলা খুলে ডাকল যে কে, 
হঠাৎ আলো পড়লো চোখে 
দেখে খোকন দুচোখ খুলে 
উড়ছে একটি পাখি। 


হোল না তার বনে যাওয়া, 
বনের মিষ্টি ফল খাওয়া
স্বপ্ন দেখার সময়টিতেই 
এমন ডাকা ডাকি ! 

দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়
১৮/১১/২০২৩
কলকাতা।
____________________________________________











২টি মন্তব্য:

Recently published

অমূল্য

He ( Tagore) who sees all things in his own self and his own self in all things, he does not remain unrevealed.                     ...