বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

ভাইফোঁটা

ভাইফোঁটা 

ঘরে ঘরে আজ উলুধ্বনি আর শঙ্খস্বর শুনে
বলে সকলে আজ সকালে ভাইফোঁটা দেয় বোনে।
এত সুন্দর, পবিত্রতম উৎসব দেখি নাই, 
ভাইয়ের কপালে ফোঁটা দেয় বোন, 'তুমি সুখে থাকো ভাই।" 
শীতল শিশিরে চন্দন বাঁটে মঙ্গল কামনায়।
মৃত্যুঞ্জয়ী মন্ত্র বলে সে জীবন জুড়ানো ভাষায় --
"যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দি' ভাইকে ফোঁটা,"
-- নিরলঙ্কার বাণীর মন্দ্রে যেন পারিজাত ফুল ফোটা।
সব দুখ শোক অপনিত হোক্ ধান দূর্বার ছোঁয়ায়,
আমার আয়ু তোমায় দিলাম "শতজীবী হও ভাই।"
আজ ভ্রাতা ভগিনীর মিলনমেলায় সংসার গীতিময়,
মঙ্গলময়ী ভ্রাতৃ দ্বিতীয়া যুগে যুগে অক্ষয়।

দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়
ভ্রাতৃ দ্বিতীয়া,১৪৩০।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recently published

অমূল্য

He ( Tagore) who sees all things in his own self and his own self in all things, he does not remain unrevealed.                     ...