কোথায় কখন হারিয়ে গেছে 'পুতুল পরিমণি।'
হন্যে হয়ে খুঁজে খুঁজে মরছে সবাই ঘরে,
হুলো বিড়াল 🐱ভোলা কুকুর 🐕পালিয়ে গেছে ডরে।
দাদা দিদি মা'য়ের বকা খেয়েই হোল সারা,
তাদের যত খেলনা দিয়েও পার পেলনা তারা।
ঠাম্মা বলে, ''বানিয়ে দেব তেমনি ছিল যেমন'',
পিসি বলে, "কিনব মেলায় এক্কেবারে নূতন।''
কোন কথায় হোল না কাজ কান্না অবিরল,
বসেই আছে মাঝ আঙিনায়, চোখে অগাধ জল।
মাঠ-ফেরতা দাদু এসে নিলেন বুকে তুলে,
"আয় দিদি ভাই, দেখি পরি কোথায় গেল চলে।"
নিয়ে গেল সেই বাগানে যেথায় শতেক ফুল
ফুটে আছে গাছের শাখায় হাওয়ায় দোদুল দুল।
একটি মস্ত প্রজাপতি 🦋 ফুলে ফুলে ওড়ে'
দাদু তাকে তাড়া করে' এই ধরে, সেই ধরে।
"ধোরো না ওকে, ভাঙবে পাখা, উড়বে কেমন করে?''
"এইতো পরি, পেয়েছে পাখা, তাই থাকেনা ঘরে।
--"ও, দাদুভাই, থাক্ এখানেই, রাতের বেলায় যাবে,
খাবে না হয় ফুলের 🍯 মধু, কিন্তু কোথায় শোবে ?
কান্নাবিধুর সেই নাতনি কোথায়, কাঁদন-হরা দাদু ?
কোথায় এমন পুষ্প কানন শতেক রঙের যাদু ?
পরিরাণী প্রজাপতি, যার রঙিন পাখনা মেলা ?
সুরভী আশায় কুসুম শাখায় বাতাসের ঢেও তোলা ?
দাদা দিদি পিসি আজ বনবাসী, দাদুরা সঙ্গীহারা,
টিভি পর্দায় নাচে পরিরাণী কিন্তু পড়ে না ধরা।
দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়
২৫/১১/২০২২
ব্যাঙ্গালোর।
Mon bholano ...Mon bhorano....koi sei din...koi sei dadu ...koi sei didibhai
উত্তরমুছুনEkanto apan kare noea anubhuti - Anupam Mondal, Bangalore
উত্তরমুছুন