সুদূর দিগন্তপারে গৈরিক আলোকবেনু বাজে।
আশাবরী রাগিনীর প্রথম আলাপ।
ফুলের কোরকে, পাখীর পাখায়, মানব সংসারে,
স্থলে জলে শান্ত শিহরণ। বিশ্বময়ী সুচেতনা
ওঠে জেগে। শ্রুত অশ্রুত ধ্বনি, মর্মরিত সে সঙ্গীত
দিগ্বিদিকে, দ্যুলোকে ভূলোকে, অনাদ্যন্ত কালের
তন্ত্রীতে। স্পর্শ তার প্রাণের সংবিৎ, জীবনের স্বর, সুর।
ছন্দ তার বাজে তালে লয়ে। বাদি, সম্বাদি স্বর--
তাও থাকে, সুর পাই কড়ি ও কোমলে ; তবু তান
সোমে আসে ফিরে। এ জীবন শাশ্বতিক সৃষ্টির সঙ্গীত।
প্রলয়ের রাত্রি আসে বার বার, বার বার বাঁধ তুমি,
সুচেতনা, ভ্রষ্ট নষ্ট সেতারের তার-- নিয়ত প্রত্যূষে
অনন্ত আকাশ মঞ্চে আলোকের মন্দাকিনী তীরে।।
('শাশ্বতিক' শব্দটি প্রাচীন, বাঙলা অভিধান সম্মত।)
দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়
২০/১১/২০২২
ব্যাঙ্গালোর।
Jibon chironton, Anupam Mondal Bangalore
উত্তরমুছুন