শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

সন্ধ্যা

    
মহামানবের মহাপ্রয়াণের সায়াহ্ন কালটি স্মরণ করে'--- 
২২শে শ্রাবণ, ১৩৪৮ 
৭ই আগষ্ট ১৯৪১ । 
_____________________________________________

অবিনশ্বর মুহূর্ত 

 এমনিই সন্ধ্যা ছিল সেদিন, 
বিরহিনী শোকাতুরা বিষণ্ণ মলিন। 
এমনি নির্বাক ছিল এ মহানগরী, 
অশ্রুজল অনর্গল -- মৃতবৎসা নারী।
অন্ধকার নেমেছিল পূর্বে পশ্চিমে, 
গঙ্গার স্রোতধারা গিয়েছিল থেমে। 
শোকে অন্ধ হয়েছিল আলোর দেবতা, 
চরাচরে ছেয়েছিল ঘোর নীরবতা। 

মহত্তম জীবনের সন্ধানী পথিক, 
অন্তহীন আনন্দের মূর্ত প্রতীক, 
প্রেমের পরিপূর্ণ রূপ, বেদনার বাণী, 
অসীমের সীমান্তপারে যাঁর গৃহখানি, 
চেতনার মন্ত্র যাঁর সৃষ্টির আখরে, 
স্বরে, সুরে, ছন্দে যাঁর সুধাবিন্দু ঝরে, 
তাঁর মহাপ্রস্থানের সেই দৈব ক্ষণ 
আবার এসেছে আজ বাইশে শ্রাবণ। 

দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়
৭ই আগষ্ট, ২০২২ 
কলকাতা।





২টি মন্তব্য:

Recently published

অমূল্য

He ( Tagore) who sees all things in his own self and his own self in all things, he does not remain unrevealed.                     ...