স্বপ্ন সখা
করেছি বরণ ফুলের মালায়,
সেবা নিবেদন সোনার থালায়,
যা ছিল আমার দিয়েছি উজাড় করে।
জীবনের দুখ কয়েছি চোখের জলে,
যে সুখ পেয়েছি তাওতো বলেছি,
পাওয়া না-পাওয়ার হিসাব দিয়েছি,
ঢাকি নাই কিছু গোপনে অন্তরালে।
মিলন বাসর ভাঙল দিনের শেষে।
ইঙ্গিতে বলে বন্ধু আমার
সময় হোল যে বিদায় নেবার --
ফিরালো সে মুখ ফিরবার পথে প্রসন্ন হাসি হেসে।
বিহ্বল আমি বসে আছি একা ঘরে।
এতো সেবা, এতো সম্পদ দান,
হে সখা, তোমার এই প্রতিদান ?
নিষ্ঠুর এই বঞ্চনা আমি সইব কেমন করে ?
আবেগের বশে সকলি করেছি ক্ষয় --
শূণ্য এ ঘরে সারারাত ধরে',
অনুতাপে মরি হাহাকার করে',
বৃথা হোল শেষে সারা জীবনের কষ্টের সঞ্চয়।
ঊষার আভাস দেখা দিল পূব আকাশে।
অবসন্ন দেহ, বিষন্ন মন --
বাইরে বেরিয়ে কী দেখি এখন !
পথ ঝাড়ু দিয়ে যত জঞ্জাল, ময়লা কুড়ায় সে !
বন্ধু আমার ! নিজের স্বরেই ভেঙে গেল ঘুম হঠাৎই !
একি এ স্বপ্ন বিষম প্রকার,
তারেই দেখছি এখানে আবার ?
যা কিছু আমার ভাবি বার বার সকলি স্বপ্ন নেহাতই ?
দুলাল বন্দ্যোপাধ্যায়
১২-০৫-২০২২
শিলিগুড়ি।
Sundor kaku khub sundor
উত্তরমুছুনSundor kaku
উত্তরমুছুনভাষা হারিয়ে যাচ্ছে
উত্তরমুছুনSundar ... Bhalo laglo. ..
উত্তরমুছুন