"The golden light came down into my heart.
And all my speech is now a tune divine.
A paean-song of Thee my single note;
My words are drunk with the Immortal's wine."
'The golden light' – Arobindo.
মানবচৈতন্য আর বিশ্বচৈতন্যের মাঝখানে বিরহের দুর্লঙ্ঘ্য অন্তরাল। রবীন্দ্রনাথও তাঁর জীবনভর সাধনায়
সেকথা বলেছেন বার বার তাঁর অমৃত-নিস্যন্দি ভাষায়।
"তোমার আমার এ বিরহের অন্তরালে
কতো আর সেতু বাঁধি।"
এই সেতু বাঁধার প্রেরণা আসে প্রেমের মধ্যে দিয়ে, যার আধার নারী – সুচেতনা।
_________________________________________
জ্বালো দীপ, সুচেতনা
শুধু ওই অন্ধকার পারাবার শেষে,
কূলহারা তারাগুলি কী আলোকে মিশে,
নিজেরে হারায়ে চায় পূর্ণের পরশ।
তুমিও কি তাই ? ঊষার জ্যোতির্লেখা –
অকস্মাৎ দীপ্ত দীপ্তি এ কোন্ প্রকাশ !
অজানার উৎস হতে নিত্যঝরা আলোকের ধারা !
মনে হয়, নিজেকে উৎসর্গ করি চরণে তোমার।
কতো দিন, কতো রাত্রি এসেছে, গিয়েছে চলে –
অহ্নিক গতির সাথে জীবনের চলমান পথে।
কোন আলো, দিবস-নিশার কোনো প্রদীপশিখায়
আপনা পাইনি খুঁজে সত্যরূপে, পূর্ণপরিচয়ে।
আজ তুমি আছ, আমি আছি, আছে প্রেম আলো,
শুভলগ্ন মিলনের, অমরার শিখা হতে জ্বালো –
দীপ জ্বালো।
দুলাল বন্দ্যোপাধ্যায়
২৮/০৪/২০২২
শিলিগুড়ি।
(ক্রমশঃ)
অসাধারণ
উত্তরমুছুন