'ধর্মের নামে তরোয়াল , ধর্মের নামে ছুরি ,
ধর্মের নামে লুন্ঠন ,ধর্মের নামে চুরি ',
ধর্মের নামে নরবলি দিয়ে উন্মত্ত তান্ডব -
কুরু বংশের রক্তের স্রোতে ভেসে গেছে পান্ডব।
যে 'ক্র্শ'-য়ে বিদ্ধ দেবদেহ হতে ঝরেছে রক্তধারা
সে কাঠের পাটা বধ্যভূমিতে নিয়ে এসেছিল যারা
সারা পৃথিবীর রক্তস্বত্ব রয়েছে তাদের হাতে ,
যুগ যুগ ধরে' মেরী মাতা মরে নীরব অশ্রুপাতে।
লালসার লালা ঝরে ঝরে পড়ে শ্বাপদের মুখ হতে
নারী , শিশুদের শবদেহ ভাসে রক্তনদীর স্রোতে ।
হে বিবেক, তুমি লুকাবে কোথায় এমন পাপের গ্লানি ?
অনুতাপ ভারে অবনত হও সভ্যতা অভিমানী ।
দুই-শূন্য-দুই-দুই কালের 'শূন্যেরে' নমো নমো ,
ক্ষমার দেবতা , মঙ্গলময় , ক্ষমা দিয়ে প্রভু ক্ষম ।।
দুলাল বন্দ্যোপাধ্যায়
২৫/১২/২০২১
ব্যাঙ্গালোর ।
Emni ni hoyto hobe r hote thakbe ..
উত্তরমুছুনJishu ki tobe bartho ?
Prosno jage ...
Na na abar asha .....
উত্তরমুছুনIt is the European Civilization that has,since the appearance of Jesus as an incarnation of the Son of GOd,in one hand started propagating and by other cruelly plundering the world. Here lies the frustration.
উত্তরমুছুনদুই শূন্য। আর দুই দুই কালে বুঝতে পারলাম না।
উত্তরমুছুন