দিদিমণিদের জন্মদিন
জন্মদিনে জন্মদিনে ডাগর হচ্ছে যত,
ভয়ে ডরে অন্ধকারে লুকাই আমি তত।
অনেক লেখা, অনেক পড়া নিত্য করে তারা,
অবাক হয়ে দূর থেকে চাই, দুচোখ পলকহারা।
জানা-চেনার ছোট্ট ঘরে আমার স্থবির বাস,
জ্ঞানের বিপুল বিশ্বনীড়ে ওদের অধিবাস।
কোমল মুখে মিষ্টিকথা 'খই'-য়ের মত ফোটে,
অর্থহারা আমার কথায় হেসেই পড়ে লুটে।
থাক্ সে হাসি আনন্দরাশি সুভাষিত চিরদিন,
তিন্নি ও তিতি -- প্রীতি সম্প্রীতি থাক্ চির অমলিন।
নব বরষার শ্যামল মেঘের অমৃতধারার মতো,
তোমাদের 'পরে দৈব আশিষ ঝরে যেন অবিরত।
দাদুভাই ঠাম্মা
১৪-০৭-২০২৪
ব্যাঙ্গালোর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন