মূর্ত মূর্তি ধরে',
এই মধুমাসে মধুর লগ্নে
বসেছে মাটির 'পরে।
মধু সরলতা মধুর করুণা
মধুমাখা স্নেহ মায়া,
কেউ তো স্বর্গে দেখেনি কখনো--
মর্ত্যে ধরেছে কায়া।
আভরণহীন, ধূলায় মলিন,
ধনমানহীন দিদিমা,
অবোধ বালক রাঙা ফাগ দিয়ে
পূজা করে দেবী প্রতিমা।
দেবদূত নয় মাটিমাখা শিশু
আরাধনা তুমি শেখালে।
অজান্তে তোমার চিরসুন্দর
চেতনার রূপ দেখালে।
প্রাণের উৎস 'ধরিত্রী জননী'
বসেছেন তিনি যেখানে,
(আমার) ভক্তিনম্র মুগ্ধ চিত্ত
লুটিয়ে পড়েছে সেখানে।
দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়
১৩/ ০৩/২০২৩।
আমি মুগ্ধ আপনার কাব্য সুষমায়
উত্তরমুছুন