রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১

শূণ্য

 শ্রী দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায় 

 সব সান্ত্বনার শেষে সব পথ একেবারে

            মিলেছে শূণ্যের অন্ধকারে”— রবীন্দ্রনাথ ঠাকুর।


পশ্চিম দিগন্তপারে পাহাড় চূড়ায় সূর্য নামে পাটে—
ম্লান আলো, ক্লান্ত পদ, পথ অফুরাণ।
সায়াহ্ন সন্ধ্যায় আজ আসে প্রভাতের স্মৃতি।
জীবন বীথির আলো-ছায়া পথে ছিল চলা,
ছিল প্রেমাকুল আধো গান, আধো কথা বলা—
মিথ্যা মায়ার মেঘে ঢাকা যেন মেঘনাদী কায়া।
তবু আসে ভেসে আধ ফোটা গুলঞ্চের সকরুণ হাসি,
পায়ের তলায় পড়ে-থাকা, ঝরা-মরা পলাশের দীর্ঘশ্বাস
করি অনুভব। চলার পথের সাথী যত, সহচর
এসেছে, বেসেছে ভালো, করেছে ছলনা,
দিয়ে গেছে সুখ, নয়তো বা দুখ— আনন্দ বেদনা।
কোথায় হারালো তারা— জানিনা যে তা,
স্মরণ দীপের শিখা—তাও নিবু নিবু। শুধু অহরহ
মনে হয় এ-জীবন মিলনের স্বপ্নভরা অলঙ্ঘ্য বিরহ।

অন্ধ নিয়তি, না-কি ডাকিনীর ডাক—
‘ওই সুখ, ওই সুখ’— আলেয়ার আলো
দূর আরো দূর— আজও পথ হয় নাই শেষ
কিন্তু অবশেষ নাই আর শক্তি আমার।

বসেছি চলার মাঝখানে। ক্লান্ত চোখে যায় দেখা
ঠিকানা-বিহীন পথরেখা। কোথা পান্থসখা,
জীবনের সাথি, পথের পাথেয়, কোথায় ফুরালো জানিনা-যে—
শূণ্য হাসে মাথার উপরে, শূণ্য আগে—পিছে । 

দুলাল বন্দ্যোপাধ্যায় 

__________________________________________



৩টি মন্তব্য:

Recently published

অমূল্য

He ( Tagore) who sees all things in his own self and his own self in all things, he does not remain unrevealed.                     ...