বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

রূপ অরূপের ছলনা





ভুলালে রূপের মায়ায়

"তেন মাং পাহি নিত্যং।।" 
(আমাতে তোমার পূর্ণরূপ নিত্য প্রকাশিত হোক।)

হোল ভ্রমরের দশা, 
যেই ফুলে যাই সেই ফুলে লাগে নেশা। 

কোথা তুমি মালী, 
পেতে ফুলফাঁদ, 
  রেখেছে আমায় ধরে ! 

 পাবো কি তোমার 
দেখা কোন কালে 
          জন্ম জন্মান্তরে ? 

রবি শশী তারা 
আলো দেয় যারা, 
     দেখি যে দিনে ও রাতে, 

তাদের সে আলো 
কে যে এনে দেয় 
          দেখা নাই তাঁর সাথে। 

কবে আর হবে 
ফুলেদের সাথে 
     ফুলমালি দরশন ?

জানিনা এ-ভবে 
হবে কিনা হবে 
      ও-চরণ পরশন ? 

ফোটায় যে ফুল 
জ্বালায় যে বাতি 
    নমি তারে যাব চলে, 

বলে যাব তাকে, 
ভুলালে আমাকে 
          শুধুই রূপের ছলে ! 

দুলাল বন্দ্যোপাধ্যায় 
১৬/০১/২০২২ 
ব্যাঙ্গালোর। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recently published

অমূল্য

He ( Tagore) who sees all things in his own self and his own self in all things, he does not remain unrevealed.                     ...